ফুলকপির কাটলেট এর রেসিপি

ছবিঃ সাটারস্টক।

 

অনলাইন ডেস্ক : শীতের সবজি হিসেবে ফুলকপি সবারই পছন্দের। এই ফুলকপি দিয়ে যেকোনো তরকারি রান্নার পাশাপাশি অনেকে মজাদার নাস্তার আইটেমও বানানো যায়। আজকে শেয়ার করছি মজাদার ফুলকপির কাটলেট যা খুব সহজেই বিকালের নাস্তা হিসেবে বাসায় বানিয়ে নিতে পারবেন।

কী কী উপকরণ লাগবে?

ফুলকপি- বড় সাইজের ১টি আলু- বড় সাইজের ১টি ডিম- ২টি আদা বাটা- ১/২ চা চামচ হলুদ- সামান্য পরিমাণ চাট মশলা- ১ চা চামচ ভাজা জিরা গুড়া- ১ চা চামচ গরম মশলা গুড়া- ১/২ চা চামচ পেয়াজ কুচি- ১ কাপ কাঁচামরিচ কুচি- ১ চা চামচ ধনিয়া পাতা কুচি- ১ টেবিল চামচ লবন- স্বাদমতো ব্রেড ক্রাম্ব- ২ কাপ তেল- ভাজার জন্যকীভাবে তৈরি করবেন মজাদার ফুলকপির কাটলেট

১) ফুলকপি ছোট ছোট টুকরো করে সামান্য পরিমাণে হলুদ ও লবণ দিয়ে সিদ্ধ করে নিন। অন্যদিকে ১টি ডিম ও আলু সিদ্ধ করে নিন।

২) একটি পাত্রে সিদ্ধ করা ফুলকপি, আলু ও ডিম নিয়ে তার মধ্যে একে একে আদা বাটা, পেয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি এবং সব মসলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন।

৩) এবার আপনার পছন্দমতো কাটলেটের শেইপ করে নিন। অন্য একটি পাত্রে ১টি ডিম হালকা লবণ দিয়ে ফেটে নিন। কাটলেটগুলো প্রথমে ডিমে চুবিয়ে নিন এরপর ভালোভাবে ব্রেড ক্রাম্প দিয়ে কোটিং করে নিন। আপনি চাইলে এইভাবে কাটলেটগুলো ২ সপ্তাহ পর্যন্ত ডীপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন।

৪) এবার কাটলেটগুলো ডুবো তেলে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে ফেলুন।

ব্যস, রেডি হয়ে গেল মজাদার ফুলকপির কাটলেট। সস দিয়ে গরম গরম পরিবেশন করুন আর পরিবারের সবাই মিলে ইনজয় করুন এই নাস্তা।  সূএ :সাজগোজ ডট কম

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» অর্থনীতি গণতান্ত্রিক না হলে রাজনীতির গণতন্ত্র কাজ করে না: অর্থমন্ত্রী

» আমির হামজারা জামায়াতে অভিশাপ রুপে নাজিল হয়েছে: রাশেদ খাঁন

» নবজাতকের ত্বকের যত্ন: এই ৫টি ভুল করছেন না তো?

» ফুলকপির কাটলেট এর রেসিপি

» ২৪ ঘণ্টা পর হিলি দিয়ে আমদানি-রপ্তানি শুরু

» সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

» সমবায়কে প্রতিযোগিতাসক্ষম করতে আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

» সাভার-ধামরাইয়ে পার্কিংয়ে থাকা দুই বাসে আগুন

» এসআরবি মহাপরিচালকের দায়িত্ব নিলেন ফারুক আহমেদ

» সিএমএইচে চিকিৎসা নিতে চান মাসুদ উদ্দিন, শুনানি পিছিয়ে মঙ্গলবার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফুলকপির কাটলেট এর রেসিপি

ছবিঃ সাটারস্টক।

 

অনলাইন ডেস্ক : শীতের সবজি হিসেবে ফুলকপি সবারই পছন্দের। এই ফুলকপি দিয়ে যেকোনো তরকারি রান্নার পাশাপাশি অনেকে মজাদার নাস্তার আইটেমও বানানো যায়। আজকে শেয়ার করছি মজাদার ফুলকপির কাটলেট যা খুব সহজেই বিকালের নাস্তা হিসেবে বাসায় বানিয়ে নিতে পারবেন।

কী কী উপকরণ লাগবে?

ফুলকপি- বড় সাইজের ১টি আলু- বড় সাইজের ১টি ডিম- ২টি আদা বাটা- ১/২ চা চামচ হলুদ- সামান্য পরিমাণ চাট মশলা- ১ চা চামচ ভাজা জিরা গুড়া- ১ চা চামচ গরম মশলা গুড়া- ১/২ চা চামচ পেয়াজ কুচি- ১ কাপ কাঁচামরিচ কুচি- ১ চা চামচ ধনিয়া পাতা কুচি- ১ টেবিল চামচ লবন- স্বাদমতো ব্রেড ক্রাম্ব- ২ কাপ তেল- ভাজার জন্যকীভাবে তৈরি করবেন মজাদার ফুলকপির কাটলেট

১) ফুলকপি ছোট ছোট টুকরো করে সামান্য পরিমাণে হলুদ ও লবণ দিয়ে সিদ্ধ করে নিন। অন্যদিকে ১টি ডিম ও আলু সিদ্ধ করে নিন।

২) একটি পাত্রে সিদ্ধ করা ফুলকপি, আলু ও ডিম নিয়ে তার মধ্যে একে একে আদা বাটা, পেয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি এবং সব মসলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন।

৩) এবার আপনার পছন্দমতো কাটলেটের শেইপ করে নিন। অন্য একটি পাত্রে ১টি ডিম হালকা লবণ দিয়ে ফেটে নিন। কাটলেটগুলো প্রথমে ডিমে চুবিয়ে নিন এরপর ভালোভাবে ব্রেড ক্রাম্প দিয়ে কোটিং করে নিন। আপনি চাইলে এইভাবে কাটলেটগুলো ২ সপ্তাহ পর্যন্ত ডীপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন।

৪) এবার কাটলেটগুলো ডুবো তেলে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে ফেলুন।

ব্যস, রেডি হয়ে গেল মজাদার ফুলকপির কাটলেট। সস দিয়ে গরম গরম পরিবেশন করুন আর পরিবারের সবাই মিলে ইনজয় করুন এই নাস্তা।  সূএ :সাজগোজ ডট কম

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com