তালাক দেওয়া স্ত্রীকে ধর্ষণচেষ্টা, ষুবক গ্রেপ্তার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : গাইবান্ধার সুন্দরগঞ্জে তালাক দেওয়া স্ত্রীকে ধর্ষণচেষ্টা ও শ্বাসরোধে হত্যাচেষ্টার মামলায় হাসিবুল হাসান খান ওরফে শান্ত (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

বুধবার (২১ অক্টোবর) রাতে এসআরবি-১৩ এর সহকারী পুলিশ সুপার মুহম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে এদিন ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাসিবুল হাসান খান উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম গ্রামের আবুল কাশেম খানের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী নারীর সঙ্গে হাসিবুলের আগে বৈবাহিক সম্পর্ক ছিল। পরে তালাকের মাধ্যমে তাদের সম্পর্কের অবসান হলে ওই নারী বাবার বাড়িতে বসবাস শুরু করেন। তবে তালাকের পরও হাসিবুল তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করতেন। গত ১৫ জুন ভুক্তভোগীর বাড়িতে কেউ না থাকার সুযোগে তার ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেন হাসিবুল। একপর্যায়ে ওই নারীকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন তিনি। এ সময় ভুক্তভোগীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে পালিয়ে যান হাসিবুল। এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন ওই নারী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার অভিযুক্তকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি। এরই ধারাবাহিকতায় বুধবার ভোরে এসআরবি-১৩ এর সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের এর একটি আভিযানিক দল উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম গ্রাম থেকে চালিয়ে নিজ বাড়ি থেকে হাসিবুলকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি জানায়, গ্রেপ্তার হাসিবুলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। নারী ও শিশুর প্রতি সহিংসতাসহ বিভিন্ন অপরাধ দমনে সংস্থাটির অভিযান অব্যাহত থাকবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৪ ,মামলা ৩৭টি

» বাসচাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

» জুয়ার আসরে পুলিশের হানা, নগদ টাকাসহ ৬জন গ্রেপ্তার

» শাশুড়িকে পিটিয়ে অচেতন, আটক পুত্রবধূ

» ‘আমার সাফল্য অনেকেই মেনে নিতে পারে না’, সমালোচকদের একহাত নিলেন রাশমিকা

» সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

» সীমান্তে ৩ লাখ ৬৫ হাজার টাকার ভারতীয় প্রসাধনী জব্দ

» ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

» তারেক রহমানের বিচক্ষণতায় উৎসবমুখর দুর্গোৎসব

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

তালাক দেওয়া স্ত্রীকে ধর্ষণচেষ্টা, ষুবক গ্রেপ্তার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : গাইবান্ধার সুন্দরগঞ্জে তালাক দেওয়া স্ত্রীকে ধর্ষণচেষ্টা ও শ্বাসরোধে হত্যাচেষ্টার মামলায় হাসিবুল হাসান খান ওরফে শান্ত (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

বুধবার (২১ অক্টোবর) রাতে এসআরবি-১৩ এর সহকারী পুলিশ সুপার মুহম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে এদিন ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাসিবুল হাসান খান উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম গ্রামের আবুল কাশেম খানের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী নারীর সঙ্গে হাসিবুলের আগে বৈবাহিক সম্পর্ক ছিল। পরে তালাকের মাধ্যমে তাদের সম্পর্কের অবসান হলে ওই নারী বাবার বাড়িতে বসবাস শুরু করেন। তবে তালাকের পরও হাসিবুল তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করতেন। গত ১৫ জুন ভুক্তভোগীর বাড়িতে কেউ না থাকার সুযোগে তার ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেন হাসিবুল। একপর্যায়ে ওই নারীকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন তিনি। এ সময় ভুক্তভোগীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে পালিয়ে যান হাসিবুল। এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন ওই নারী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার অভিযুক্তকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি। এরই ধারাবাহিকতায় বুধবার ভোরে এসআরবি-১৩ এর সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের এর একটি আভিযানিক দল উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম গ্রাম থেকে চালিয়ে নিজ বাড়ি থেকে হাসিবুলকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি জানায়, গ্রেপ্তার হাসিবুলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। নারী ও শিশুর প্রতি সহিংসতাসহ বিভিন্ন অপরাধ দমনে সংস্থাটির অভিযান অব্যাহত থাকবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com