বাসচাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয়ে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের চালক গুরুতর আহত হয়েছেন।

আজ  সকালে শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালী গ্রামের মো. সাহানের ছেলে ইয়াসিন (২২) ও একই গ্রামের মোজাহারের ছেলে বাবলু (২৮)। আহত ইজিবাইকচালকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেলফি পরিবহনের একটি বাস পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ঘিওর উপজেলার মৌহালী গ্রাম থেকে যাত্রী নিয়ে বরংগাইল হাটের দিকে যাচ্ছিল ব্যাটারিচালিত ইজিবাইকটি। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসটি ইজিবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অপর যাত্রীকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় ইজিবাইকের চালক গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বরংগাইল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরা সম্ভব না: স্পিকার

» স্বস্তি ফিরেছে সবজির বাজারে

» আ. লীগ ও ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে : ভারপ্রাপ্ত মহাসচিব

» মিরপুরে প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

» সৌদির তেলক্ষেত্রে হামলা, দুই শতাংশ বাড়ল জ্বালানির দাম

» সাজেকে অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়া, পর্যটকদের উদ্ধার

» ইউরোপে কেন ছড়িয়ে পড়ছে ক্ষোভের দাবানল?

» ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৪ ,মামলা ৩৭টি

» বাসচাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাসচাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয়ে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের চালক গুরুতর আহত হয়েছেন।

আজ  সকালে শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালী গ্রামের মো. সাহানের ছেলে ইয়াসিন (২২) ও একই গ্রামের মোজাহারের ছেলে বাবলু (২৮)। আহত ইজিবাইকচালকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেলফি পরিবহনের একটি বাস পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ঘিওর উপজেলার মৌহালী গ্রাম থেকে যাত্রী নিয়ে বরংগাইল হাটের দিকে যাচ্ছিল ব্যাটারিচালিত ইজিবাইকটি। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসটি ইজিবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অপর যাত্রীকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় ইজিবাইকের চালক গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বরংগাইল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com