ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার মারিংপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ ভোরে বিজিবি-৩৯ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এসব প্রসাধনী জব্দ করেন। বিজিবির দাবি, জব্দ করা প্রসাধনীর সিজার মূল্য ৩ লাখ ৬৫ হাজার টাকা।
আজ সকালে ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল ইসলাম বায়েজীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মারিংপাড়া এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এ সময় ভারতীয় প্রসাধনীর চালানটি জব্দ করা হয়। জব্দ করা প্রসাধনীর বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, তা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।








