আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে বিসিবি একাদশ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সক্ষমতা প্রমাণের পরীক্ষায় আনভীর ক্রিকেট স্টেডিয়াম। এবিজি স্পোর্টস সিটির এই আধুনিক মাঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে টস ছাড়াই খেলা শুরু হয়েছে। সফরকারী ওয়েস্ট ইন্ডিজ আলোচনার মাধ্যমে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়।

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আনভীর ক্রিকেট স্টেডিয়ামের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর আগে বয়সভিত্তিক ক্রিকেট, ঘরোয়া প্রতিযোগিতা ও ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ আয়োজন করেছে ভেন্যুটি। এবার আন্তর্জাতিক দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে বড় পরিসরে ক্রিকেট আয়োজনের সক্ষমতা তুলে ধরার সুযোগ পাচ্ছে স্টেডিয়ামটি।

ম্যাচটিকে সামনে রেখে গত ১৯ অক্টোবর আনভীর ক্রিকেট স্টেডিয়ামের প্রস্তুতি ও সুযোগ-সুবিধা পরিদর্শন করে বিসিবির ছয় সদস্যের প্রতিনিধি দল। বিসিবির গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেনের নেতৃত্বে প্রতিনিধি দল পিচ, আউটফিল্ড, ড্রেসিংরুম, চিকিৎসাসেবা, লজিস্টিকস, গণমাধ্যমকর্মীদের জন্য নির্ধারিত স্থান ও সম্প্রচার সুবিধা ঘুরে দেখে। পরিদর্শন শেষে মাঠের সুযোগ-সুবিধা নিয়ে সন্তুষ্টির কথা জানায় বিসিবি।

আনভীর ক্রিকেট স্টেডিয়ামকে ভবিষ্যতে আরও বড় পরিসরে ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান জানিয়েছেন, স্টেডিয়ামটিতে আরও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের বিষয়ে বিসিবির সঙ্গে আলোচনা চলছে। কমপ্লেক্সে আরেকটি ক্রিকেট মাঠ নির্মাণের কাজও চলছে, যা ২০২৭ সালের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২৮ অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেটে।

ওয়েস্ট ইন্ডিজ দল: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কেমার রোচ, জেইডেন সিলস, শামার স্প্রিঙ্গার ও কেভিন উইকহ্যাম।

বিসিবি একাদশ: মাহফিজুল ইসলাম, জিসান আলম, কালাম সিদ্দিকি, ইফতেখার হোসেন, জাকের আলি, এসএম মেহেরব হাসান, চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, আইচ মোল্লা, শামীম হোসেন, আব্দুল হালিম, অনিক দেব বর্ম, ফাহাদ হোসেন, হোসেন, সান।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মাইবিএল কি আরও বড় পরিসরে আসছে? ইঙ্গিত দিল বাংলালিংক

» বাংলালিংক-কে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক

» রেমিট্যান্স ও ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে ওয়ান ব্যাংক ও নগদের চুক্তি

» ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, মাঠে থাকবে এসআরবি

» ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : ১৮৫ কেন্দ্রে কড়া নিরাপত্তায় সরঞ্জাম বিতরণ

» চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকে ক্ষুব্ধ হন : সড়কমন্ত্রী

» হেরে গেলে ফলাফল মানবেন তো ট্রাম্প?

» বিনিয়োগকারীদের আস্থা ও অনুকূল পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য : টোকিওতে প্রধানমন্ত্রী

» সাইবার হামলার আশঙ্কায় এনআইডি সার্ভার সাময়িক বন্ধ

» সিডনিতে সাংবাদিকদের মিলনমেলা : এবিজেএ’র সভাপতি মতিন ও সম্পাদক ফয়সাল

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে বিসিবি একাদশ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সক্ষমতা প্রমাণের পরীক্ষায় আনভীর ক্রিকেট স্টেডিয়াম। এবিজি স্পোর্টস সিটির এই আধুনিক মাঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে টস ছাড়াই খেলা শুরু হয়েছে। সফরকারী ওয়েস্ট ইন্ডিজ আলোচনার মাধ্যমে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়।

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আনভীর ক্রিকেট স্টেডিয়ামের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর আগে বয়সভিত্তিক ক্রিকেট, ঘরোয়া প্রতিযোগিতা ও ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ আয়োজন করেছে ভেন্যুটি। এবার আন্তর্জাতিক দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে বড় পরিসরে ক্রিকেট আয়োজনের সক্ষমতা তুলে ধরার সুযোগ পাচ্ছে স্টেডিয়ামটি।

ম্যাচটিকে সামনে রেখে গত ১৯ অক্টোবর আনভীর ক্রিকেট স্টেডিয়ামের প্রস্তুতি ও সুযোগ-সুবিধা পরিদর্শন করে বিসিবির ছয় সদস্যের প্রতিনিধি দল। বিসিবির গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেনের নেতৃত্বে প্রতিনিধি দল পিচ, আউটফিল্ড, ড্রেসিংরুম, চিকিৎসাসেবা, লজিস্টিকস, গণমাধ্যমকর্মীদের জন্য নির্ধারিত স্থান ও সম্প্রচার সুবিধা ঘুরে দেখে। পরিদর্শন শেষে মাঠের সুযোগ-সুবিধা নিয়ে সন্তুষ্টির কথা জানায় বিসিবি।

আনভীর ক্রিকেট স্টেডিয়ামকে ভবিষ্যতে আরও বড় পরিসরে ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান জানিয়েছেন, স্টেডিয়ামটিতে আরও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের বিষয়ে বিসিবির সঙ্গে আলোচনা চলছে। কমপ্লেক্সে আরেকটি ক্রিকেট মাঠ নির্মাণের কাজও চলছে, যা ২০২৭ সালের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২৮ অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেটে।

ওয়েস্ট ইন্ডিজ দল: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কেমার রোচ, জেইডেন সিলস, শামার স্প্রিঙ্গার ও কেভিন উইকহ্যাম।

বিসিবি একাদশ: মাহফিজুল ইসলাম, জিসান আলম, কালাম সিদ্দিকি, ইফতেখার হোসেন, জাকের আলি, এসএম মেহেরব হাসান, চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, আইচ মোল্লা, শামীম হোসেন, আব্দুল হালিম, অনিক দেব বর্ম, ফাহাদ হোসেন, হোসেন, সান।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com