জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।  জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। মঙ্গলবার দুপুরে শহরের শেখেরভিটা এলাকায় আঞ্চলিক পার্সপোর্ট অফিসে এই অভিযান চালানো হয়।
জামালপুর দুদকের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন জামালপুর পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেছে। অভিযানের অংশ হিসেবে প্রথমে সেবা গ্রহীতা হিসেবে সাদা পোশাকে পাসপোর্ট অফিসের সামনে থাকা কম্পিউটারের দোকানগুলোতে খোঁজ নেয়া হয় এবং তারা জানায়, এসব কম্পিউটার দোকানের মাধ্যমে আবেদন করলে দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট করে দেয়া হয়। এক্ষেত্রে আবেদনে সুনির্দিষ্ট কিছু চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে, যারা সরাসরি পাসপোর্ট আবেদন করে তারা বিভিন্ন ভোগান্তির শিকার হয়। পরবর্তীতে জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রিয়াদ রায়হান আবিদের সহযোগিতা নিয়ে পাসপোর্ট অফিসে অভিযান চালানো হয়।
এ সময় অভিযান চালিয়ে পাসপোর্টের বিভিন্ন আবেদনে বিশেষ প্রতীকি চিহ্নের প্রমাণ পাওয়া যায়, তবে অভিযানের খবর পেয়ে অপরাধীরা আগেই পালিয়ে যায়, যে কারনে অভিযান চলাকালে হাতে নাতে কাউকে আটক করা যায়নি। একজনকে পাওয়া গেলেও তাকে সর্তক করে ছেড়ে দেয়া হয়েছে। তবে অভিযান চলাকালে আবেদনে বিশেষ চিহ্ন বিষয়ে পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারিদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা সুনির্দিষ্ট কোন জবাব দিতে পারেনি।
অভিযানে প্রাপ্ত প্রতিবেদন যাচাই-বাছাই করে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তারা পরবর্তী নির্দেশনা দিলে সেই অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে। দুদকের অভিযান চলাকালে জামালপুর দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলাম, আতিউর রহমানসহ দুুদকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে উদ্দেশ্য করে সমাজকল্যাণ মন্ত্রী

» ধানের শীষে ভোট দিয়েছেন তাই হয়তো মুখে মানবেন না, এটি ব্যর্থ সরকার: মাহমুদা মিতু

» ‘ককটেল হামলার’ জন্য পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির

» জবির সামনে আ.লীগ কর্মী সন্দেহে আটক সেই যুবক দুই দিনের রিমান্ডে

» সালাহউদ্দিন সাহেব ইজ এ ফেইলড হোম মিনিস্টার: জামায়াতের এমপি মিলন

» গাবতলীতে স্কুলছাত্র রহমান হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

» বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে  হাসপাতালে সাবেক এমপি লালু

» ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

» জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

» বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।  জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। মঙ্গলবার দুপুরে শহরের শেখেরভিটা এলাকায় আঞ্চলিক পার্সপোর্ট অফিসে এই অভিযান চালানো হয়।
জামালপুর দুদকের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন জামালপুর পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেছে। অভিযানের অংশ হিসেবে প্রথমে সেবা গ্রহীতা হিসেবে সাদা পোশাকে পাসপোর্ট অফিসের সামনে থাকা কম্পিউটারের দোকানগুলোতে খোঁজ নেয়া হয় এবং তারা জানায়, এসব কম্পিউটার দোকানের মাধ্যমে আবেদন করলে দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট করে দেয়া হয়। এক্ষেত্রে আবেদনে সুনির্দিষ্ট কিছু চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে, যারা সরাসরি পাসপোর্ট আবেদন করে তারা বিভিন্ন ভোগান্তির শিকার হয়। পরবর্তীতে জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রিয়াদ রায়হান আবিদের সহযোগিতা নিয়ে পাসপোর্ট অফিসে অভিযান চালানো হয়।
এ সময় অভিযান চালিয়ে পাসপোর্টের বিভিন্ন আবেদনে বিশেষ প্রতীকি চিহ্নের প্রমাণ পাওয়া যায়, তবে অভিযানের খবর পেয়ে অপরাধীরা আগেই পালিয়ে যায়, যে কারনে অভিযান চলাকালে হাতে নাতে কাউকে আটক করা যায়নি। একজনকে পাওয়া গেলেও তাকে সর্তক করে ছেড়ে দেয়া হয়েছে। তবে অভিযান চলাকালে আবেদনে বিশেষ চিহ্ন বিষয়ে পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারিদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা সুনির্দিষ্ট কোন জবাব দিতে পারেনি।
অভিযানে প্রাপ্ত প্রতিবেদন যাচাই-বাছাই করে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তারা পরবর্তী নির্দেশনা দিলে সেই অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে। দুদকের অভিযান চলাকালে জামালপুর দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলাম, আতিউর রহমানসহ দুুদকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com