আসাদ হোসেন রিফাতঃ : মাদকের ভয়াল আগ্রাসন থেকে যুবসমাজকে দূরে রাখা এবং শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে লালমনিরহাটের হাতীবান্ধায় ৬১ বিজিবির ক্রীড়া সামগ্রী বিতরণ করছে।
সোমবার হাতীবান্ধা উপজেলার দোয়ানি উচ্চ বিদ্যালয়ে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী ও জার্সি বিতরণ করেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনে অংশগ্রহণের আহ্বান জানান। বিজিবির এমন উদ্যোগ যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ-সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।








