ফাইল ছবি
অনলাইন ডেস্ক : নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাসের চাপায় ফারুক হোসেন (৪০) নামের এক অটোচার্জারভ্যান চালক নিহত হয়েছেন। আজ সকাল পৌনে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের সাবাইহাট-সিন্দুরপানিয়া সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সেতুর ওপর একটি অটোচার্জারভ্যানকে গীতার পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ভ্যানচালক ফারুক বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে মান্দা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তা থানায় নেওয়া হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, বাসের চাকায় পিষ্ট হয়ে ফারুকের মরদেহের অর্ধেক থেতলে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।








