ফাইল ছবি
বঅনলাইন ডেস্ক : গুড়ায় অজ্ঞাতনামা এক বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়ে। আজ সকাল ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া সদরের ঠেঙ্গামারা টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও তিনজন।
জানা যায়, সোমবার সকালে পাঁচজন যাত্রী একটি সিএনজিচালিত অটোরিকশায় করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথে হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের ঠেঙ্গামারা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও আরাফাত নামে দুই যাত্রী মারা যান। আহত হন অটোরিকশার আরও তিন যাত্রী।
কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রইচ উদ্দিন জানান, দুর্ঘটনার পর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দু’জনের মরদেহ ঘটনাস্থল থেকে পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








