ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : কানাডার ক্যালগেরিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মত অনুষ্ঠিত হয়েছে জমজমাট দুর্গা পূজা মেলা। ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে শনিবার ‘বারাকা অ্যাপায়ারেল’ এর আয়োজনে সারা দিনব্যাপী আনন্দঘন বর্ণিল পরিবেশে এই মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের বাহারি রকমের শাড়ি, মহিলাদের সাজগোজের নানা রকমের সরঞ্জাম প্রদর্শিত হয়। মেলায় ছিল প্রবাসীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি।
‘বারাকা অ্যাপায়ারেল’ এর স্বত্বাধিকারী আরিফা রব্বানী বলেন, প্রথমবারের মতো দুর্গা পূজা মেলার আয়োজন করতে পেরে খুবই ভালো লাগছে। মেলায় আমাদের নতুন নতুন কালেকশন ছিল। এরমধ্যে মহিলাদের দের প্রচুর শাড়ি কাপড় ও সেলোয়ার কামিজ-এর পাশাপাশি সাজ সরঞ্জামের পণ্য।
তিনি বলেন, বৈচিত্র্যময় দুর্গা পূজা মেলা শুধু কেনাকাটা নয়, প্রবাসের মাটিতে দেশীয় সামাজিক সংস্কৃতি, মূল্যবোধ আর কমিউনিটিতে একে অপরের সহমিলনের এক অপূর্ব সেতু বন্ধন তৈরি করেছে।
তিনি বলেন, মেলার প্রধান আকর্ষণ ছিল ‘বারাকা এ্যপায়ারেল’ শাড়িতে সৌন্দর্য গিফট। দুর্গা পূজায় মহিলাদের কেনাকাটা আর উপহার সামগ্রী বিনিময়ের মাধ্যমে যে পারিবারিক আদান-প্রদান ঘটবে তা আমাদের সমাজ ব্যবস্থার শত বছরের ঐতিহ্য।
সূএ: বাংলাদেশ প্রতিদিন








