ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় ডাকসু ভবনের সামনে থেকে এই মশাল মিছিল বের করেন ডাকসু ও বিভিন্ন হল সংসদের নেতাকর্মীরা।

মিছিলে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এবং ক্যারিয়ার সম্পাদক মাজহারুল ইসলামসহ ডাকসু ও হল সংসদের অন্যান্য নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

মশাল মিছিল চলাকালে শিক্ষার্থীরা ‘ভিপি আবু সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে আগুন কেন?’ এবং ‘লীগ করে মানুষ খুন, প্রশাসন গভীর ঘুম’ সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

জানা যায়, রোববার ভোর সাড়ে ৩টার দিকে খাগড়াছড়িতে অবস্থিত আবু সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় তার বাবা-মাসহ পরিবারের সদস্যরা ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। অভিযোগ রয়েছে, বাড়ির চারপাশের দেয়ালে অকটেন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তবে পরিবারের সদস্য ও এলাকাবাসী দ্রুত বিষয়টি টের পেয়ে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি থেকে তারা রক্ষা পান।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ডাকসু ভিপি আবু সাদিক কায়েম অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশব্যাপী যে জ্বালাও-পোড়াও ও নাশকতা শুরু করেছে, তারই অংশ হিসেবে তার পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে এই অগ্নিসংযোগ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সম্প্রতি ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গোপালগঞ্জের মুকসুদপুরের গ্রামের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» থাইল্যান্ডে ভিসা সহজ করার অনুরোধ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

» প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে পাঁচ বিষয়ে আলোচনা করবে এনসিপি

» একজন শিক্ষিত চোরের চেয়ে মূর্খ চোর ভালো: জামায়াত এমপি খালেক

» ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

» জনগণ আ.লীগকে এক হাজার বছরেও রাজনীতির সুযোগ দেবে না: বিএনপি নেতা খোকন

» পদত্যাগের গুজবে ফজলুর রহমান, ‘ভুয়া সংবাদ থেকে সাবধান’

» সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার

» সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংস্কার পরিষদের শপথ নিলেই জাতীয় ঐক্য সম্ভব: নাহিদ ইসলাম

» ভারতের সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছে শেখ হাসিনা: রিজভী

» দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন: জহির উদ্দিন স্বপন

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় ডাকসু ভবনের সামনে থেকে এই মশাল মিছিল বের করেন ডাকসু ও বিভিন্ন হল সংসদের নেতাকর্মীরা।

মিছিলে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এবং ক্যারিয়ার সম্পাদক মাজহারুল ইসলামসহ ডাকসু ও হল সংসদের অন্যান্য নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

মশাল মিছিল চলাকালে শিক্ষার্থীরা ‘ভিপি আবু সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে আগুন কেন?’ এবং ‘লীগ করে মানুষ খুন, প্রশাসন গভীর ঘুম’ সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

জানা যায়, রোববার ভোর সাড়ে ৩টার দিকে খাগড়াছড়িতে অবস্থিত আবু সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় তার বাবা-মাসহ পরিবারের সদস্যরা ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। অভিযোগ রয়েছে, বাড়ির চারপাশের দেয়ালে অকটেন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তবে পরিবারের সদস্য ও এলাকাবাসী দ্রুত বিষয়টি টের পেয়ে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি থেকে তারা রক্ষা পান।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ডাকসু ভিপি আবু সাদিক কায়েম অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশব্যাপী যে জ্বালাও-পোড়াও ও নাশকতা শুরু করেছে, তারই অংশ হিসেবে তার পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে এই অগ্নিসংযোগ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সম্প্রতি ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গোপালগঞ্জের মুকসুদপুরের গ্রামের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com