ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, আবেদন যেভাবে

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ছাত্রীরা এই সুবিধা পাবে। এ জন্য যেসব ছাত্রী এখনো উপবৃত্তির আওতায় আসেনি, তাদের ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাব খুলে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হবে।

গত বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে স্বাক্ষর করেছেন ট্রাস্টের স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণির ছাত্রীদের জন্য শতভাগ উপবৃত্তি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে ছাত্রদের জন্য আগের নিয়মেই উপবৃত্তি কার্যক্রম চলবে। শিক্ষার্থীদের কাছে সরাসরি সরকারি অর্থ পৌঁছে দিতে জিটুপি পদ্ধতি অনুসরণ করা হবে। এ পদ্ধতিতে উপবৃত্তির টাকা পেতে অনলাইন তফশিলি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং হিসাব থাকা বাধ্যতামূলক।

যাদের নতুন হিসাব খুলতে হবে

বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব ছাত্রীর নাম ইতোমধ্যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির এইচএসপি-এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত রয়েছে কিংবা যারা উপবৃত্তি পাচ্ছে, তাদের নতুন করে হিসাব খোলার প্রয়োজন নেই। তবে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে পড়লেও যারা এখনো উপবৃত্তি পাচ্ছে না, শুধু তাদের বা তাদের অভিভাবকের নামে হিসাব খুলতে হবে।

অভিভাবকের নামে হিসাব খোলার নিয়ম

সাধারণত শিক্ষার্থীর বাবা অথবা মা হবেন অভিভাবক। তাদের মধ্যে যেকোনো একজনের নামে তফশিলি ব্যাংক বা এজেন্ট ব্যাংকে অনলাইন হিসাব থাকলে সেটি ব্যবহার করে উপবৃত্তির আবেদন করা যাবে। নতুন হিসাব খুললেও একই নিয়ম অনুসরণ করতে হবে।

তবে বাবা-মা দুজনই জীবিত না থাকলে আপন ভাই, বোন, দাদা, দাদি, নানা কিংবা নানির মধ্যে যেকোনো একজনকে অভিভাবক করা যাবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীর নিজের নামে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে। অভিভাবক হিসেবে যাকে দেখানো হবে, হিসাব খোলার সময় তার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে হবে।

মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাওয়ার শর্ত

বাবা অথবা মা জীবিত থাকলেই কেবল মোবাইল ব্যাংকিং হিসাবের মাধ্যমে উপবৃত্তির টাকা নেওয়া যাবে। এ ক্ষেত্রে বাবা-মায়ের মধ্যে যাকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হবে, তার জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করতে হবে। একই পরিচয়পত্র ব্যবহার করে তার নামেই মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে।

হিসাব খোলার সময় কেওয়াইসি ফরম পূরণ করে অনলাইনে জমা দেওয়াও বাধ্যতামূলক। পরিচয়পত্র, সিম নিবন্ধন ও ব্যাংকিং হিসাবের তথ্যে কোনো অসংগতি থাকলে সরকারি অর্থ পাঠানো সম্ভব হবে না।

অভিভাবক না থাকলে করণীয়

কোনো শিক্ষার্থীর বাবা-মা এবং নির্ধারিত আত্মীয়দের মধ্যে কেউ অভিভাবক হিসেবে না থাকলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান তৃতীয় কোনো ব্যক্তিকে অভিভাবক হিসেবে মনোনীত করতে পারবেন। এ জন্য প্রত্যয়নপত্র দিতে হবে। আবেদনসংক্রান্ত তথ্য এইচএসপি-এমআইএস সফটওয়্যারে যুক্ত করার সময় ওই প্রত্যয়নপত্র আপলোড করতে হবে। এ ধরনের শিক্ষার্থীর ক্ষেত্রে শুধু তার নিজের নামে তফশিলি ব্যাংকে স্কুল ব্যাংকিং হিসাব খুলে উপবৃত্তি নেওয়া যাবে।

এ ছাড়া শিক্ষার্থীর নামে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে। তবে ১৮ বছর পূর্ণ হলে স্কুল ব্যাংকিং হিসাব স্থগিত হয়ে যায়। তখন শিক্ষার্থীকে নিজের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে ওই হিসাব হালনাগাদ করতে হবে।

নতুন শিক্ষাপ্রতিষ্ঠান যেভাবে অন্তর্ভুক্ত হবে

ব্যানবেইসের দেওয়া ইআইআইএন নম্বর রয়েছে, এমন সাধারণ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমোদিত প্রতিষ্ঠান এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে পারবে। এ জন্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে স্কিম পরিচালকের কাছে আবেদন করতে হবে। আবেদন ফরম ও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে।

অন্যদিকে এইচএসপি-এমআইএস সফটওয়্যারে প্রথমবার প্রবেশের জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের ‘ফরগট পাসওয়ার্ড’ অপশনে গিয়ে নতুন পাসওয়ার্ড তৈরি করে ইউজার আইডি সক্রিয় করতে হবে।

উপবৃত্তি সংক্রান্ত যেকোনো সমস্যায় সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে এই ঠিকানায় ই-মেইল করে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ

» ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, আবেদন যেভাবে

» দু’টি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ দুইজন গ্রেফতার

» নেতানিয়াহুর ফাঁদে পা দিচ্ছে ইসরায়েলের বিরোধী জোট?

» মুন্সীগঞ্জে বৈদ্যুতিক গোলযোগ থেকে বসতঘরে আগুন

» জাতীয় এসএমই মেলা শুরু রবিবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও নির্বাচকদের মন গলাতে পারছেন না সূর্যকুমার

» সরকারি খরচে অস্বচ্ছল বিচার প্রার্থীদের ২ লাখ ৪৫ হাজার মামলা নিস্পত্তি

» গোপালগঞ্জে অতিরিক্ত ৭ প্লাটুন আনসার মোতায়েন, ৭ জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন

» উত্তরাধিকারের শূন্যতা: পারিবারিক সাম্রাজ্য ছেড়ে কেন বিদেশমুখী নতুন প্রজন্ম?

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, আবেদন যেভাবে

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ছাত্রীরা এই সুবিধা পাবে। এ জন্য যেসব ছাত্রী এখনো উপবৃত্তির আওতায় আসেনি, তাদের ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাব খুলে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হবে।

গত বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে স্বাক্ষর করেছেন ট্রাস্টের স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণির ছাত্রীদের জন্য শতভাগ উপবৃত্তি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে ছাত্রদের জন্য আগের নিয়মেই উপবৃত্তি কার্যক্রম চলবে। শিক্ষার্থীদের কাছে সরাসরি সরকারি অর্থ পৌঁছে দিতে জিটুপি পদ্ধতি অনুসরণ করা হবে। এ পদ্ধতিতে উপবৃত্তির টাকা পেতে অনলাইন তফশিলি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং হিসাব থাকা বাধ্যতামূলক।

যাদের নতুন হিসাব খুলতে হবে

বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব ছাত্রীর নাম ইতোমধ্যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির এইচএসপি-এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত রয়েছে কিংবা যারা উপবৃত্তি পাচ্ছে, তাদের নতুন করে হিসাব খোলার প্রয়োজন নেই। তবে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে পড়লেও যারা এখনো উপবৃত্তি পাচ্ছে না, শুধু তাদের বা তাদের অভিভাবকের নামে হিসাব খুলতে হবে।

অভিভাবকের নামে হিসাব খোলার নিয়ম

সাধারণত শিক্ষার্থীর বাবা অথবা মা হবেন অভিভাবক। তাদের মধ্যে যেকোনো একজনের নামে তফশিলি ব্যাংক বা এজেন্ট ব্যাংকে অনলাইন হিসাব থাকলে সেটি ব্যবহার করে উপবৃত্তির আবেদন করা যাবে। নতুন হিসাব খুললেও একই নিয়ম অনুসরণ করতে হবে।

তবে বাবা-মা দুজনই জীবিত না থাকলে আপন ভাই, বোন, দাদা, দাদি, নানা কিংবা নানির মধ্যে যেকোনো একজনকে অভিভাবক করা যাবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীর নিজের নামে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে। অভিভাবক হিসেবে যাকে দেখানো হবে, হিসাব খোলার সময় তার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে হবে।

মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাওয়ার শর্ত

বাবা অথবা মা জীবিত থাকলেই কেবল মোবাইল ব্যাংকিং হিসাবের মাধ্যমে উপবৃত্তির টাকা নেওয়া যাবে। এ ক্ষেত্রে বাবা-মায়ের মধ্যে যাকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হবে, তার জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করতে হবে। একই পরিচয়পত্র ব্যবহার করে তার নামেই মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে।

হিসাব খোলার সময় কেওয়াইসি ফরম পূরণ করে অনলাইনে জমা দেওয়াও বাধ্যতামূলক। পরিচয়পত্র, সিম নিবন্ধন ও ব্যাংকিং হিসাবের তথ্যে কোনো অসংগতি থাকলে সরকারি অর্থ পাঠানো সম্ভব হবে না।

অভিভাবক না থাকলে করণীয়

কোনো শিক্ষার্থীর বাবা-মা এবং নির্ধারিত আত্মীয়দের মধ্যে কেউ অভিভাবক হিসেবে না থাকলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান তৃতীয় কোনো ব্যক্তিকে অভিভাবক হিসেবে মনোনীত করতে পারবেন। এ জন্য প্রত্যয়নপত্র দিতে হবে। আবেদনসংক্রান্ত তথ্য এইচএসপি-এমআইএস সফটওয়্যারে যুক্ত করার সময় ওই প্রত্যয়নপত্র আপলোড করতে হবে। এ ধরনের শিক্ষার্থীর ক্ষেত্রে শুধু তার নিজের নামে তফশিলি ব্যাংকে স্কুল ব্যাংকিং হিসাব খুলে উপবৃত্তি নেওয়া যাবে।

এ ছাড়া শিক্ষার্থীর নামে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে। তবে ১৮ বছর পূর্ণ হলে স্কুল ব্যাংকিং হিসাব স্থগিত হয়ে যায়। তখন শিক্ষার্থীকে নিজের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে ওই হিসাব হালনাগাদ করতে হবে।

নতুন শিক্ষাপ্রতিষ্ঠান যেভাবে অন্তর্ভুক্ত হবে

ব্যানবেইসের দেওয়া ইআইআইএন নম্বর রয়েছে, এমন সাধারণ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমোদিত প্রতিষ্ঠান এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে পারবে। এ জন্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে স্কিম পরিচালকের কাছে আবেদন করতে হবে। আবেদন ফরম ও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে।

অন্যদিকে এইচএসপি-এমআইএস সফটওয়্যারে প্রথমবার প্রবেশের জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের ‘ফরগট পাসওয়ার্ড’ অপশনে গিয়ে নতুন পাসওয়ার্ড তৈরি করে ইউজার আইডি সক্রিয় করতে হবে।

উপবৃত্তি সংক্রান্ত যেকোনো সমস্যায় সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে এই ঠিকানায় ই-মেইল করে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com