মালয়েশিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মালয়েশিয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের বারজায়া টাইম স্কয়ারের হলরুমে মালয়েশিয়া যুবদল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

মালয়েশিয়া যুবদলের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রমজান আলী ও প্রচার সম্পাদক বাদল কারারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। এতে প্রধান বক্তা ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রফিক আহমেদ ডলার এবং শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মালয়েশিয়া যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল রানা।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল মোনায়েম মুন্না সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক কথা বলেন এবং প্রবাসে যুবদলের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। আলোচনা সভায় বক্তারা যুবদলের প্রতিষ্ঠার ইতিহাস, সংগঠনের রাজনৈতিক পথচলা, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য এবং প্রবাসে সাংগঠনিক কার্যক্রম নিয়ে কথা বলেন। এ সময় তারা প্রবাসে দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আতিকুর রহমান আতিক এবং মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ।

সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসএম রহমান তনু, সদস্যসচিব হেলাল শিকদার এবং যুবদলের শেখ মোহাম্মদ সেলিম, নাজমুল হাসান, সুলতান বিন সিরাজ, আসাদুজ্জামান মাসুম, কেএ সবুজ, শাহিন আলম, জাহাঙ্গীর আলম হাওলাদার, জহিরুল ইসলাম রিপন, মিরাজ মাঝি, আবু হানিফ ও বাবু সরকার।

এ সময় মালয়েশিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন, ফয়সাল আহম্মেদ, মাহফুজ আক্তার মমো, জেসমিন আক্তার, তাহমিদ তাজওয়ারসহ মালয়েশিয়া বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কি কমে যাচ্ছে?

» মাদকের বিরুদ্ধে জয়ী হলেই দেশ এগিয়ে যাবে

» মালয়েশিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

» শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

» যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

» মেয়ের জন্য খাবার কিনতে এসে শিক্ষা অফিসের কর্মকর্তা গুলিবিদ্ধ

» স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম

» প্রথমবার ছেলেকে প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা-ভিকি

» রমজানে ১১ পণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক

» সিলেট টেস্ট: বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মালয়েশিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মালয়েশিয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের বারজায়া টাইম স্কয়ারের হলরুমে মালয়েশিয়া যুবদল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

মালয়েশিয়া যুবদলের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রমজান আলী ও প্রচার সম্পাদক বাদল কারারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। এতে প্রধান বক্তা ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রফিক আহমেদ ডলার এবং শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মালয়েশিয়া যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল রানা।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল মোনায়েম মুন্না সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক কথা বলেন এবং প্রবাসে যুবদলের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। আলোচনা সভায় বক্তারা যুবদলের প্রতিষ্ঠার ইতিহাস, সংগঠনের রাজনৈতিক পথচলা, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য এবং প্রবাসে সাংগঠনিক কার্যক্রম নিয়ে কথা বলেন। এ সময় তারা প্রবাসে দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আতিকুর রহমান আতিক এবং মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ।

সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসএম রহমান তনু, সদস্যসচিব হেলাল শিকদার এবং যুবদলের শেখ মোহাম্মদ সেলিম, নাজমুল হাসান, সুলতান বিন সিরাজ, আসাদুজ্জামান মাসুম, কেএ সবুজ, শাহিন আলম, জাহাঙ্গীর আলম হাওলাদার, জহিরুল ইসলাম রিপন, মিরাজ মাঝি, আবু হানিফ ও বাবু সরকার।

এ সময় মালয়েশিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন, ফয়সাল আহম্মেদ, মাহফুজ আক্তার মমো, জেসমিন আক্তার, তাহমিদ তাজওয়ারসহ মালয়েশিয়া বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com