সিডনিতে সাংবাদিকদের মিলনমেলা : এবিজেএ’র সভাপতি মতিন ও সম্পাদক ফয়সাল

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন’ (এবিজেএ)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মাদ আবদুল মতিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফয়সাল আহমেদ।

রবিবার সিডনির রকডেলের রেড রোজ ফাংশন সেন্টারে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের অংশগ্রহণে অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে।

নবগঠিত ১৭ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন ড. রতন কুণ্ডু, আকিদুল ইসলাম, এএইচএম মাসুম বিল্লাহ, মোহাম্মাদ রেজাউল হক ও আতাউর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মাদ জিয়াউল কবির জিহন। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ দিলারা জাহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুহৃদ সোহান হক, গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক আসিফ ইকবাল এবং সাংস্কৃতিক সম্পাদক রেজাউল করিম।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন এস এম দিদার হোসেন, অর্ক হাসান, শরিফুল ইসলাম স্বপন ও মোহাম্মাদ জসীম উদ্দিন। এর আগে সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি মোহাম্মাদ আবদুল মতিনের সভাপতিত্বে সভা শুরু হয়। আকিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, গীতা ও বাইবেল থেকে পাঠ করা হয়। পরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সভায় সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। আর্থিক প্রতিবেদন তুলে ধরেন কোষাধ্যক্ষ দিলারা জাহান।

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন অধ্যাপক ডা. ওয়ালি উল ইসলাম, ড. সাবরিনা ফারুকি ওএএম এবং অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান। নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন নির্বাচন কর্মকর্তা এএইচএম মাসুম বিল্লাহ।

সভায় নিউ সাউথ ওয়েলস রাজ্যের সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, কাউন্সিলর, ব্যবসায়ী নেতা, আইনজীবী, সাংবাদিক ও জ্যেষ্ঠ কমিউনিটি নেতারা। তাদের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।

বক্তারা প্রবাসে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। নতুন নেতৃত্ব সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখতে অগ্রণী ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মাইবিএল কি আরও বড় পরিসরে আসছে? ইঙ্গিত দিল বাংলালিংক

» বাংলালিংক-কে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক

» রেমিট্যান্স ও ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে ওয়ান ব্যাংক ও নগদের চুক্তি

» ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, মাঠে থাকবে এসআরবি

» ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : ১৮৫ কেন্দ্রে কড়া নিরাপত্তায় সরঞ্জাম বিতরণ

» চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকে ক্ষুব্ধ হন : সড়কমন্ত্রী

» হেরে গেলে ফলাফল মানবেন তো ট্রাম্প?

» বিনিয়োগকারীদের আস্থা ও অনুকূল পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য : টোকিওতে প্রধানমন্ত্রী

» সাইবার হামলার আশঙ্কায় এনআইডি সার্ভার সাময়িক বন্ধ

» সিডনিতে সাংবাদিকদের মিলনমেলা : এবিজেএ’র সভাপতি মতিন ও সম্পাদক ফয়সাল

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সিডনিতে সাংবাদিকদের মিলনমেলা : এবিজেএ’র সভাপতি মতিন ও সম্পাদক ফয়সাল

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন’ (এবিজেএ)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মাদ আবদুল মতিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফয়সাল আহমেদ।

রবিবার সিডনির রকডেলের রেড রোজ ফাংশন সেন্টারে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের অংশগ্রহণে অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে।

নবগঠিত ১৭ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন ড. রতন কুণ্ডু, আকিদুল ইসলাম, এএইচএম মাসুম বিল্লাহ, মোহাম্মাদ রেজাউল হক ও আতাউর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মাদ জিয়াউল কবির জিহন। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ দিলারা জাহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুহৃদ সোহান হক, গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক আসিফ ইকবাল এবং সাংস্কৃতিক সম্পাদক রেজাউল করিম।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন এস এম দিদার হোসেন, অর্ক হাসান, শরিফুল ইসলাম স্বপন ও মোহাম্মাদ জসীম উদ্দিন। এর আগে সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি মোহাম্মাদ আবদুল মতিনের সভাপতিত্বে সভা শুরু হয়। আকিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, গীতা ও বাইবেল থেকে পাঠ করা হয়। পরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সভায় সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। আর্থিক প্রতিবেদন তুলে ধরেন কোষাধ্যক্ষ দিলারা জাহান।

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন অধ্যাপক ডা. ওয়ালি উল ইসলাম, ড. সাবরিনা ফারুকি ওএএম এবং অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান। নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন নির্বাচন কর্মকর্তা এএইচএম মাসুম বিল্লাহ।

সভায় নিউ সাউথ ওয়েলস রাজ্যের সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, কাউন্সিলর, ব্যবসায়ী নেতা, আইনজীবী, সাংবাদিক ও জ্যেষ্ঠ কমিউনিটি নেতারা। তাদের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।

বক্তারা প্রবাসে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। নতুন নেতৃত্ব সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখতে অগ্রণী ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com