এসএসসির ট্রান্সক্রিপ্ট বিতরণের সময় জানাল ঢাকা বোর্ড, কোন জেলায় কবে

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল নম্বরপত্র (ট্রান্সক্রিপ্ট) বিতরণ শুরু হবে আগামী ৩ নভেম্বর। যা চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। বুধবার (২৮ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত এই দিনগুলোতে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বোর্ডের ৪ নং ভবনের ৫ম তলায় অবস্থিত সনদ শাখা থেকে এই নম্বরপত্র বিতরণ করা হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অথবা তার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি প্রাধিকারপত্র, উত্তীর্ণ শিক্ষার্থীর বিভাগভিত্তিক তালিকা এবং তিনটি সত্যায়িত নমুনা স্বাক্ষর জমা দিয়ে মূল নম্বরপত্র সংগ্রহ করতে পারবেন।

তবে এ ক্ষেত্রে ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির সিদ্ধান্তের কপি জমা দিতে হবে। পাশাপাশি আবেদনপত্রে কমিটির সভাপতি বা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকা বাধ্যতামূলক। এসব কাগজ ছাড়া কোনো অবস্থাতেই মূল নম্বরপত্র বিতরণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ নভেম্বর মুন্সিগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুর জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নম্বরপত্র সংগ্রহ করতে পারবে। ৪ নভেম্বর শরীয়তপুর ও মানিকগঞ্জ, ৫ নভেম্বর গাজীপুর ও রাজবাড়ী, ৮ নভেম্বর নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নম্বরপত্র সংগ্রহ করবে।

এ ছাড়া ৯ নভেম্বর নরসিংদী, ঢাকা জেলা ও গোপালগঞ্জ এবং ১০ নভেম্বর কিশোরগঞ্জ ও ঢাকা মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মূল নম্বরপত্র সংগ্রহ করতে পারবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» গ্রেফতার এড়াতে ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতা মজনু সরকারের

» শাহবাগে এনসিপির গণবিক্ষোভে সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান

» মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী বিশেষ অভিযানে ৩৫১ জন আটক

» আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে : গোলাম পরওয়ার

» রমনায় ককটেল হামলা: গ্রেপ্তার ২ আসামির তথ্যে মিলল আরও ৪টি তাজা ককটেল

» ঠাকুরগাঁওয়ের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : মির্জা ফয়সল আমিন

» টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার: পিবিআই

» ডাক মারলেন তানজিদ-তৌহিদ, ৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

» বুয়েট ও শাবিপ্রবির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক স্থাপত্য সম্মেলন ৫ নভেম্বর

» ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় চাঁদপুরের জেলেরা, সরগরম হয়ে উঠেছে আড়ত

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এসএসসির ট্রান্সক্রিপ্ট বিতরণের সময় জানাল ঢাকা বোর্ড, কোন জেলায় কবে

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল নম্বরপত্র (ট্রান্সক্রিপ্ট) বিতরণ শুরু হবে আগামী ৩ নভেম্বর। যা চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। বুধবার (২৮ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত এই দিনগুলোতে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বোর্ডের ৪ নং ভবনের ৫ম তলায় অবস্থিত সনদ শাখা থেকে এই নম্বরপত্র বিতরণ করা হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অথবা তার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি প্রাধিকারপত্র, উত্তীর্ণ শিক্ষার্থীর বিভাগভিত্তিক তালিকা এবং তিনটি সত্যায়িত নমুনা স্বাক্ষর জমা দিয়ে মূল নম্বরপত্র সংগ্রহ করতে পারবেন।

তবে এ ক্ষেত্রে ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির সিদ্ধান্তের কপি জমা দিতে হবে। পাশাপাশি আবেদনপত্রে কমিটির সভাপতি বা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকা বাধ্যতামূলক। এসব কাগজ ছাড়া কোনো অবস্থাতেই মূল নম্বরপত্র বিতরণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ নভেম্বর মুন্সিগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুর জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নম্বরপত্র সংগ্রহ করতে পারবে। ৪ নভেম্বর শরীয়তপুর ও মানিকগঞ্জ, ৫ নভেম্বর গাজীপুর ও রাজবাড়ী, ৮ নভেম্বর নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নম্বরপত্র সংগ্রহ করবে।

এ ছাড়া ৯ নভেম্বর নরসিংদী, ঢাকা জেলা ও গোপালগঞ্জ এবং ১০ নভেম্বর কিশোরগঞ্জ ও ঢাকা মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মূল নম্বরপত্র সংগ্রহ করতে পারবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com