স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য  আব্দুর রহিমকে (৪৫) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে। এ ছাড়া তার বাম পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা।

রবিবার রাত সারে ৭টার দিকে সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের শিকদার মল্লিক দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরণ করা হবে।

আহত আব্দুর রহিম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও সাবেক সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি পূর্ব শিকদার মল্লিক গ্রামের  বাসিন্দা ওমর আলীর ছেলে।

আব্দুর রহিমের বড় ভাই সেকেন্দার শেখ জানান, ১০ থেকে ১২ জন মিলে তার ভাইয়ের ওপর হামলা চালায়। তাকে মাথার বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়েছে। এ ছাড়া বাম পা ভেঙে দেওয়া হয়েছে এবং পায়ের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। স্থানীয় মাদক ব্যবসায়ী একটি চক্র এ হামলা চালায়।

দলীয় নেতাকর্মীদের একটি সুত্র জানিয়েছেন, স্থানীয় দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে।

তবে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির অভিযোগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আব্দুর রহিমকে কুপিয়ে জখম করেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারের জন্য প্রশাসনকে জানানো হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

» ২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ৭০ দিন, সবচেয়ে বেশি রমজান ও ঈদে

» ‘স্বরাষ্ট্রমন্ত্রী বেঁচে থাকলে চলন্ত বাসে আগুন দিতে পারত না সন্ত্রাসী লীগ’: সাদিক কায়েম

» ধর্মঘট মাঠে নাই, মিডিয়ায় আছে: আসিফ মাহমুদ

» মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি

» মুখোশ-হেলমেট পরে টায়ারে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধের চেষ্টা

» আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে মাঠে পাওয়া যাবে না: রাশেদ খাঁন

» ডিজিটাল সরকারের নিরাপত্তায় সাইবার সুরক্ষা নিশ্চিত করা জরুরি: আইসিটি মন্ত্রী

» ইবির শিক্ষার্থীবাহী বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা ৩৫ শিক্ষার্থীর

» রাজধানীর লালবাগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য  আব্দুর রহিমকে (৪৫) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে। এ ছাড়া তার বাম পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা।

রবিবার রাত সারে ৭টার দিকে সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের শিকদার মল্লিক দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরণ করা হবে।

আহত আব্দুর রহিম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও সাবেক সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি পূর্ব শিকদার মল্লিক গ্রামের  বাসিন্দা ওমর আলীর ছেলে।

আব্দুর রহিমের বড় ভাই সেকেন্দার শেখ জানান, ১০ থেকে ১২ জন মিলে তার ভাইয়ের ওপর হামলা চালায়। তাকে মাথার বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়েছে। এ ছাড়া বাম পা ভেঙে দেওয়া হয়েছে এবং পায়ের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। স্থানীয় মাদক ব্যবসায়ী একটি চক্র এ হামলা চালায়।

দলীয় নেতাকর্মীদের একটি সুত্র জানিয়েছেন, স্থানীয় দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে।

তবে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির অভিযোগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আব্দুর রহিমকে কুপিয়ে জখম করেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারের জন্য প্রশাসনকে জানানো হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com