বিভিন্ন এলাকায় ৬০-৭০ শতাংশ পর্যন্ত এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে : ডিএনসিসি প্রশাসক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলক কম থাকলেও বিভিন্ন এলাকায় ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

আজ  রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গুর লার্ভা ধ্বংসে অভিযান ও সচেতনতামূলক কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

প্রশাসক জানান, সরকারি অফিস-আদালত, পরিত্যক্ত ভবন এবং কম মানুষের চলাচল রয়েছে এমন স্থানগুলোতেই লার্ভার উপস্থিতি বেশি। এসব স্থানে অভিযান চালাতে ডিএনসিসির ১০ জন ম্যাজিস্ট্রেট কাজ করছেন। লার্ভা পাওয়া গেলে ধ্বংসের পাশাপাশি করা হচ্ছে জরিমানা।

মশক নিধন কার্যক্রমে গাফিলতির অভিযোগে এরই মধ্যে দুই কর্মীকে বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি, ব্যবহারের আগে মশার ওষুধ ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। ডিএনসিসির আওতাধীন হাসপাতালগুলো থেকে প্রতিদিন ডেঙ্গু রোগীর তথ্য সংগ্রহ করে ডেটাবেজ তৈরি করা হচ্ছে বলেও জানান ডিএনসিসির প্রশাসক।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কষ্টিপাথরের মূর্তিসহ ৪জন আটক

» রাজধানীতে পৃথক অভিযানে ৪৭ জন গ্রেফতার

» প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

» বিভিন্ন এলাকায় ৬০-৭০ শতাংশ পর্যন্ত এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে : ডিএনসিসি প্রশাসক

» ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে উন্নত সামরিক প্রযুক্তির প্রমাণ উত্তর কোরিয়ার

» নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ১

» ডিজেল বিক্রিতে এখনও ৭০ টাকা লোকসান হচ্ছে: রিজভী

» সরাইলে ১১ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

» রাজশাহীতে পুলিশের অভিযানে ২০২জন গ্রেপ্তার

» যাত্রীবাহী বাসের চাপায় অটোচার্জারভ্যান চালক নিহত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিভিন্ন এলাকায় ৬০-৭০ শতাংশ পর্যন্ত এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে : ডিএনসিসি প্রশাসক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলক কম থাকলেও বিভিন্ন এলাকায় ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

আজ  রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গুর লার্ভা ধ্বংসে অভিযান ও সচেতনতামূলক কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

প্রশাসক জানান, সরকারি অফিস-আদালত, পরিত্যক্ত ভবন এবং কম মানুষের চলাচল রয়েছে এমন স্থানগুলোতেই লার্ভার উপস্থিতি বেশি। এসব স্থানে অভিযান চালাতে ডিএনসিসির ১০ জন ম্যাজিস্ট্রেট কাজ করছেন। লার্ভা পাওয়া গেলে ধ্বংসের পাশাপাশি করা হচ্ছে জরিমানা।

মশক নিধন কার্যক্রমে গাফিলতির অভিযোগে এরই মধ্যে দুই কর্মীকে বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি, ব্যবহারের আগে মশার ওষুধ ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। ডিএনসিসির আওতাধীন হাসপাতালগুলো থেকে প্রতিদিন ডেঙ্গু রোগীর তথ্য সংগ্রহ করে ডেটাবেজ তৈরি করা হচ্ছে বলেও জানান ডিএনসিসির প্রশাসক।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com