লিয়াকত হোসাইন লায়ন জামালপুর প্রতিনিধি।। জামালপুর জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবার মনোন্নয়ন ও স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধিতে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের প্রশাসনিক ভবনের সভাকক্ষে সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি এই গণশুনানীর আয়োজন করে।
সনাক জামালপুরের সভাপতি শামীমা খানের সভাপতিত্বে গণশুনানীতে বক্তব্য রাখেন হাসপাতালের সহকারী পরিচালক ডা: মাহফুজুর রহমান সোহান, সনাকের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক শুভ্র মেহেদী, সহযোগী অধ্যাপক ডা: শামছুর রহমান, ডা: তাজুল ইসলাম, সাংবাদিক খন্দকার রাজু আহম্মেদ ফুয়াদ, সনাক সদস্য আসমাউল আসিফ আকন্দ, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসাইনসহ ভূক্তভোগীরা।
এ সময় হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা গণশুনানীতে অংশ নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। পরে হাসপাতালের সহকারী পরিচালক সমস্যা সমাধানের আশ্বাস দেন। এ সময় বক্তারা বলেন, ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতাল হলেও বাস্তবে ১শ’ শয্যার অবকাঠামোতে রয়েছে। এই অবকাঠামো, চিকিৎসক, স্টাফ সংকট নিয়েই প্রতিদিন গড়ে ৭ শতাধিক রোগীর চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। জনবল ও অবকাঠামো বৃদ্ধি করা হলে রোগীদের কাঙ্খিত সেবা প্রদান করা সম্ভব হবে।
গণশুনানীতে চিকিৎসক, নার্স, হাসপাতাল স্টাফ, সাংবাদিক, রোগীর স্বজন, সনাক, ইয়েস ও এসিজি গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।








