জবির সামনে আ.লীগ কর্মী সন্দেহে আটক সেই যুবক দুই দিনের রিমান্ডে

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজধানীর কোতোয়ালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় কর্মী সন্দেহে গ্রেফতার মো. মনিরকে (২৫) নিজ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালত এই রিমান্ডের আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ এসব তথ্য নিশ্চিত করেন।

নথিসূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আসামি মো. মনিরকে আটক করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর গত সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা, কোতোয়ালি থানার উপপরিদর্শক  ইবনে খালিদ হোসেন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আবেদন জানান।

ওই আবেদনে বলা হয়, এই মামলার এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত অন্য আসামিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনের সমর্থনে একত্রিত হয়ে সরকারবিরোধী মিছিল, জননিরাপত্তা বিঘ্নিতকরণ এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চক্রান্তে লিপ্ত ছিল। পাশাপাশি আসামিরা নিষিদ্ধ সংগঠনের সমর্থনে প্রচার-প্রচারণা চালানোসহ দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল বলে আবেদনে উল্লেখ করা হয়।

আরও মামলার মূল রহস্য উদ্ঘাটন, পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের নাম-ঠিকানা উদ্ধার এবং অর্থদাতা ও নির্দেশদাতাদের খুঁজে বের করার স্বার্থে আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের প্রয়োজন।

এদিন আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খাঁটি মানুষের ভালবাসা

» বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করতে চায় রাশিয়া

» ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

» প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক

» শাহবাজ শরিফের সঙ্গে তারেক রহমানের বৈঠক বৃহস্পতিবার

» প্রথমবার পাসপোর্ট হারালে নেই জরিমানা, দ্বিতীয়বার থেকে ১০ হাজার টাকা

» তরুণ প্রজন্ম ও প্রযুক্তি কাজে লাগিয়ে ইতিবাচক পৃথিবী গড়ার আহ্বান: জাতিসংঘে ড. ইউনূস

» ট্রেনে অগ্নিসংযোগ নিয়ে রিজভীর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের

» নাসীরউদ্দীন পাটোয়ারীর বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এনসিপির

» আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে উদ্দেশ্য করে সমাজকল্যাণ মন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জবির সামনে আ.লীগ কর্মী সন্দেহে আটক সেই যুবক দুই দিনের রিমান্ডে

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজধানীর কোতোয়ালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় কর্মী সন্দেহে গ্রেফতার মো. মনিরকে (২৫) নিজ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালত এই রিমান্ডের আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ এসব তথ্য নিশ্চিত করেন।

নথিসূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আসামি মো. মনিরকে আটক করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর গত সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা, কোতোয়ালি থানার উপপরিদর্শক  ইবনে খালিদ হোসেন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আবেদন জানান।

ওই আবেদনে বলা হয়, এই মামলার এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত অন্য আসামিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনের সমর্থনে একত্রিত হয়ে সরকারবিরোধী মিছিল, জননিরাপত্তা বিঘ্নিতকরণ এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চক্রান্তে লিপ্ত ছিল। পাশাপাশি আসামিরা নিষিদ্ধ সংগঠনের সমর্থনে প্রচার-প্রচারণা চালানোসহ দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল বলে আবেদনে উল্লেখ করা হয়।

আরও মামলার মূল রহস্য উদ্ঘাটন, পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের নাম-ঠিকানা উদ্ধার এবং অর্থদাতা ও নির্দেশদাতাদের খুঁজে বের করার স্বার্থে আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের প্রয়োজন।

এদিন আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com