সংসদ সদস্য হান্নান মাসউদের এমপি পদ বাতিলের রিট খারিজ

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৯ নভেম্বর) রিট আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ খারিজ আদেশ দেন।

এর আগে গত ১৯ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় হাতিয়া অঞ্চলের বাসিন্দা নাজমুল হোসেনের পক্ষে রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিল।

সে সময় আইনজীবী ইব্রাহিম খলিল সাংবাদিকদের জানান, হলফনামার বিষয়বস্তু সম্পর্কে পুরোপুরি অবগত না হয়েই আবদুল হান্নান মাসউদ তাতে স্বাক্ষর করে নির্বাচন কমিশনে দাখিল করেছিলেন বলে তিনি নিজেই প্রকাশ্য বক্তব্যে স্বীকার করেন।

রিটকারীর দাবি ছিল, এ ধরনের পদক্ষেপ সরাসরি হলফনামা জালিয়াতির শামিল। এ ঘটনার আইনগত প্রতিকার চেয়ে এবং হলফনামা জালিয়াতির অভিযোগে নোয়াখালী-৬ সংসদীয় আসনটি কেন শূন্য ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছিল ওই রিটে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

» চাঁদপুরে অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে ৩৫ জন গ্রেফতার৭

» অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

» ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

» প্রায় ৪৯ কোটি টাকা বকেয়া আদায়ে কঠোর অবস্থানে বিটিআরসি

» মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

» ঢাকার মানুষকে লন্ডন-আমেরিকার মতো সুবিধা দিতে প্রধানমন্ত্রী কাজ করছেন : হুইপ দুলু

» শেখের বেটির জন্য বাংলাদেশের মাটি হারাম, ফাঁসির দড়ি রেডি: মাহমুদা মিতু

» নুসরাতের বাড়িতে হামলায় আওয়ামী সন্ত্রাসীরা ছাড় পাবে না, ইনশাআল্লাহ : রাশেদ খাঁন

» ডেইরি খাতে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সংসদ সদস্য হান্নান মাসউদের এমপি পদ বাতিলের রিট খারিজ

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৯ নভেম্বর) রিট আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ খারিজ আদেশ দেন।

এর আগে গত ১৯ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় হাতিয়া অঞ্চলের বাসিন্দা নাজমুল হোসেনের পক্ষে রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিল।

সে সময় আইনজীবী ইব্রাহিম খলিল সাংবাদিকদের জানান, হলফনামার বিষয়বস্তু সম্পর্কে পুরোপুরি অবগত না হয়েই আবদুল হান্নান মাসউদ তাতে স্বাক্ষর করে নির্বাচন কমিশনে দাখিল করেছিলেন বলে তিনি নিজেই প্রকাশ্য বক্তব্যে স্বীকার করেন।

রিটকারীর দাবি ছিল, এ ধরনের পদক্ষেপ সরাসরি হলফনামা জালিয়াতির শামিল। এ ঘটনার আইনগত প্রতিকার চেয়ে এবং হলফনামা জালিয়াতির অভিযোগে নোয়াখালী-৬ সংসদীয় আসনটি কেন শূন্য ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছিল ওই রিটে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com