ফাইল ছবি
অনলাইন ডেস্ক : গত ৮ নভেম্বর মিসরের রাজধানী কায়রোর দক্ষিণে গিজা প্রদেশের আল-আইয়াত এলাকায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে সাতজন নিহত এবং শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (৯ নভেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেছেন।
শোক বিবৃতিতে জামায়াত সেক্রেটারি বলেন, ‘ট্রেন দুর্ঘটনায় এতগুলো মানুষের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক। আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
তিনি আরও বলেন, ‘নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন শোক সহ্য করার তাওফিক কামনা করছি এবং আশা প্রকাশ করছি মিসর সরকার ও সে দেশের জনগণ এই শোক ও ক্ষতি দ্রুত কাটিয়ে উঠতে সক্ষম হবেন।’








