বিএনপি নেতাকে কুপিয়ে জখম, আটক ৬

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : দুর্বৃত্তদের হামলায় গুরুতর জখম হয়েছেন কক্সবাজারের উখিয়া পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ও সাবেক ইউপি সদস্য নুরুল আমিন। তার মাথায় ধারালো অস্ত্রের কয়েকটি কোপ রয়েছে বলে জানান স্থানীয় বিএনপি নেতারা।

রোববার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়া হয়।

এর আগে  রাত ৮টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকায় ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কাছে এ হামলার ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের অন্তত চারটি স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে পুলিশ অভিযান চালিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে।

হামলার পর স্থানীয় লোকজন নুরুল আমিনকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতা ও থাইংখালী এলাকার বাসিন্দা মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল নুরুল আমিনের ওপর হামলা চালায়। এ সময় তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপানো হয়। হামলায় রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত কয়েকজন সশস্ত্র রোহিঙ্গাও অংশ নেন বলে অভিযোগ রয়েছে।

নুরুল আমিনের ভাই নুরুল আবছার মুন্নার দাবি, তার ভাই রোহিঙ্গা ক্যাম্পের একটি বাজার থেকে টাকা সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন। এ সময় তার কাছে ২০ লাখ টাকা ছিল। ওই টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করে বলেন, কিছুদিন আগে তার ভাইকে হত্যার উদ্দেশ্যে একটি বৈঠক করা হয়েছিল। ওই বৈঠকে ইউনিয়নের একজন শীর্ষস্থানীয় ব্যক্তিও উপস্থিত ছিলেন।

পালংখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট রেজাউল করিম রেজা বলেন, নুরুল আমিনের অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে চার থেকে পাঁচটি কোপ দেওয়া হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে বাঁচাতে ও নেগেটিভ রক্তের প্রয়োজন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নুরুল আমিনের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এ হামলার খবর ছড়িয়ে পড়লে পালংখালী স্টেশন, থাইংখালী ও উখিয়া সদরসহ কক্সবাজার-টেকনাফ মহাসড়কের অন্তত চারটি স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার রাত ১২টার দিকে বলেন, সন্ত্রাসী হামলায় বিএনপির একজন নেতা গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইতোমধ্যে ছয়জনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক করা হয়েছে। ঘটনাটিকে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে বলে জানান তিনি। এ ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃংখলায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অভিযান শুরু করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» রূপনগর থানার সামনে ককটেল ফাটিয়ে পালানোর সময় যুবক গ্রেফতার

» বিএনপি নেতাকে কুপিয়ে জখম, আটক ৬

» স্পিড ব্রেকারে হলুদ-কালো রঙের রহস্য কি?

» মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কি কমে যাচ্ছে?

» মাদকের বিরুদ্ধে জয়ী হলেই দেশ এগিয়ে যাবে

» মালয়েশিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

» শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

» যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

» মেয়ের জন্য খাবার কিনতে এসে শিক্ষা অফিসের কর্মকর্তা গুলিবিদ্ধ

» স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, আটক ৬

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : দুর্বৃত্তদের হামলায় গুরুতর জখম হয়েছেন কক্সবাজারের উখিয়া পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ও সাবেক ইউপি সদস্য নুরুল আমিন। তার মাথায় ধারালো অস্ত্রের কয়েকটি কোপ রয়েছে বলে জানান স্থানীয় বিএনপি নেতারা।

রোববার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়া হয়।

এর আগে  রাত ৮টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকায় ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কাছে এ হামলার ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের অন্তত চারটি স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে পুলিশ অভিযান চালিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে।

হামলার পর স্থানীয় লোকজন নুরুল আমিনকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতা ও থাইংখালী এলাকার বাসিন্দা মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল নুরুল আমিনের ওপর হামলা চালায়। এ সময় তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপানো হয়। হামলায় রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত কয়েকজন সশস্ত্র রোহিঙ্গাও অংশ নেন বলে অভিযোগ রয়েছে।

নুরুল আমিনের ভাই নুরুল আবছার মুন্নার দাবি, তার ভাই রোহিঙ্গা ক্যাম্পের একটি বাজার থেকে টাকা সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন। এ সময় তার কাছে ২০ লাখ টাকা ছিল। ওই টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করে বলেন, কিছুদিন আগে তার ভাইকে হত্যার উদ্দেশ্যে একটি বৈঠক করা হয়েছিল। ওই বৈঠকে ইউনিয়নের একজন শীর্ষস্থানীয় ব্যক্তিও উপস্থিত ছিলেন।

পালংখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট রেজাউল করিম রেজা বলেন, নুরুল আমিনের অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে চার থেকে পাঁচটি কোপ দেওয়া হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে বাঁচাতে ও নেগেটিভ রক্তের প্রয়োজন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নুরুল আমিনের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এ হামলার খবর ছড়িয়ে পড়লে পালংখালী স্টেশন, থাইংখালী ও উখিয়া সদরসহ কক্সবাজার-টেকনাফ মহাসড়কের অন্তত চারটি স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার রাত ১২টার দিকে বলেন, সন্ত্রাসী হামলায় বিএনপির একজন নেতা গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইতোমধ্যে ছয়জনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক করা হয়েছে। ঘটনাটিকে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে বলে জানান তিনি। এ ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃংখলায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অভিযান শুরু করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com