১২ দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিকদের সমাবেশ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ১২ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশ করছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। এটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) একটি সংগঠন। এই সমাবেশের ঘিরে নগরীর বিভিন্ন সড়কে মিলছে না ব্যাটারিচালিত অটোরিকশা।

আজ সকাল থেকে রাজধানীর মোহাম্মদপুর ও শ্যামলীসহ বিভিন্ন এলাকায় খুব কম ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে। কোথাও কোথাও অটোচালকদের জড়ো হয়ে অন্য রিকশাকে চলাচলে বাধা দিতে দেখা গেছে।

এদিকে সকাল থেকে বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা না চলায় বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও চাকরিজীবীরা। অনেককে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের একটি লিফটে লেখা রয়েছে, ‘রাস্তা আছে যেখানে অটোরিকশা চলবে সেখানে’। পাশাপাশি বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদান এবং ড্রাইভিং লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট নিশ্চিতের দাবি জানানো হয়েছে।

লিফলেটে আরো বলা হয়, পরিশোধিত বিদ্যুৎ বিলের মিটার সংযোগ বিচ্ছিন্ন করা চলবে না। রেকার ডাম্পিংয়ের নামে জুলুম নির্যাতন বন্ধ করতে হবে।

এই সমাবেশ শেষে অটো চালকরা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে যাবেন বলেও লিফলেটে উল্লেখ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ১২ দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিকদের সমাবেশ

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪১ ,মামলা ৪৮টি

» রূপনগর থানার সামনে ককটেল ফাটিয়ে পালানোর সময় যুবক গ্রেফতার

» বিএনপি নেতাকে কুপিয়ে জখম, আটক ৬

» স্পিড ব্রেকারে হলুদ-কালো রঙের রহস্য কি?

» মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কি কমে যাচ্ছে?

» মাদকের বিরুদ্ধে জয়ী হলেই দেশ এগিয়ে যাবে

» মালয়েশিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

» শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

» যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

১২ দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিকদের সমাবেশ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ১২ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশ করছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। এটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) একটি সংগঠন। এই সমাবেশের ঘিরে নগরীর বিভিন্ন সড়কে মিলছে না ব্যাটারিচালিত অটোরিকশা।

আজ সকাল থেকে রাজধানীর মোহাম্মদপুর ও শ্যামলীসহ বিভিন্ন এলাকায় খুব কম ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে। কোথাও কোথাও অটোচালকদের জড়ো হয়ে অন্য রিকশাকে চলাচলে বাধা দিতে দেখা গেছে।

এদিকে সকাল থেকে বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা না চলায় বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও চাকরিজীবীরা। অনেককে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের একটি লিফটে লেখা রয়েছে, ‘রাস্তা আছে যেখানে অটোরিকশা চলবে সেখানে’। পাশাপাশি বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদান এবং ড্রাইভিং লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট নিশ্চিতের দাবি জানানো হয়েছে।

লিফলেটে আরো বলা হয়, পরিশোধিত বিদ্যুৎ বিলের মিটার সংযোগ বিচ্ছিন্ন করা চলবে না। রেকার ডাম্পিংয়ের নামে জুলুম নির্যাতন বন্ধ করতে হবে।

এই সমাবেশ শেষে অটো চালকরা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে যাবেন বলেও লিফলেটে উল্লেখ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com