অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখার বিষয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করা খুব জরুরি একটা বিষয়। স্ট্যান্ডার্ড যদি মেইনটেইন না হয়, তাহলে আপনাদের ভিউজও হবে না। কোয়ালিটিটাও যদি ভালো না হয়, আপনার মানুষজন আগ্রহ নিয়ে আপনাদের নিউজ পোর্টালে আসবে না। কাজেই আপনাদেরকে স্ট্যান্ডার্ড মেইনটেইন করার জন্য সেরকম সাংবাদিক সম্পৃক্ত করতে হবে আপনাদের নিউজ পোর্টালের সঙ্গে।

বৃহস্পতিবার সচিবালয়ে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অনাব) নেতাদের নিয়ে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

অনলাইন পোর্টালের বছর বছর নবায়ন ব্যবস্থা বাতিলের প্রস্তাবের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এই ফি’টা একটা টোকেন ফি। এটি অতীতেও চালু ছিল। আর এটা পাঁচ হাজার টাকা, বড় কোনো অঙ্ক নয়। অনেকেই কিন্তু প্রস্তাব দিয়েছেন, এটাকে পাঁচ লাখ টাকা করার জন্য নয়।

তিনি বলেন, অনলাইন গণমাধ্যমের মালিকদের প্রস্তাবগুলো লিখিত আকারে দিলে সেগুলো বিবেচনা করা সহজ হবে। বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা হচ্ছে। অনলাইন গণমাধ্যমের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও পর্যায়ক্রমে বৈঠক করা হবে।

নীতিমালা প্রণয়নের বিষয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, সংশ্লিষ্ট উপদেষ্টাসহ সবার সঙ্গে আলোচনা করে নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সবার মতামত নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» পদ্মা নদীতে ফেরি-বাল্কহেড সংঘর্ষ, প্রাণ গেল শিশুর

» আগামিকাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

» ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে অজ্ঞাত গাড়ির ধাক্কা, তরুণ-তরুণী নিহত

» দেড় কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

» বিএনপি নেতাকে গুলি করে হত্যা

» আজ সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

» বিয়ের পিঁড়িতে বসছেন মিমি? ভাইরাল আমন্ত্রণপত্র ঘিরে চর্চা

» ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

» আজ টিভিতে ক্রিকেট ও ফুটবলের সূচি

» ঢাকার চারপাশে বৃত্তাকার নৌ-যোগাযোগব্যবস্থা চালু করতে চায় সরকার: নৌপরিবহনমন্ত্রী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখার বিষয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করা খুব জরুরি একটা বিষয়। স্ট্যান্ডার্ড যদি মেইনটেইন না হয়, তাহলে আপনাদের ভিউজও হবে না। কোয়ালিটিটাও যদি ভালো না হয়, আপনার মানুষজন আগ্রহ নিয়ে আপনাদের নিউজ পোর্টালে আসবে না। কাজেই আপনাদেরকে স্ট্যান্ডার্ড মেইনটেইন করার জন্য সেরকম সাংবাদিক সম্পৃক্ত করতে হবে আপনাদের নিউজ পোর্টালের সঙ্গে।

বৃহস্পতিবার সচিবালয়ে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অনাব) নেতাদের নিয়ে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

অনলাইন পোর্টালের বছর বছর নবায়ন ব্যবস্থা বাতিলের প্রস্তাবের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এই ফি’টা একটা টোকেন ফি। এটি অতীতেও চালু ছিল। আর এটা পাঁচ হাজার টাকা, বড় কোনো অঙ্ক নয়। অনেকেই কিন্তু প্রস্তাব দিয়েছেন, এটাকে পাঁচ লাখ টাকা করার জন্য নয়।

তিনি বলেন, অনলাইন গণমাধ্যমের মালিকদের প্রস্তাবগুলো লিখিত আকারে দিলে সেগুলো বিবেচনা করা সহজ হবে। বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা হচ্ছে। অনলাইন গণমাধ্যমের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও পর্যায়ক্রমে বৈঠক করা হবে।

নীতিমালা প্রণয়নের বিষয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, সংশ্লিষ্ট উপদেষ্টাসহ সবার সঙ্গে আলোচনা করে নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সবার মতামত নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com