সাংবাদিক আমির খসরু মারা গেছেন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ভয়েস অব আমেরিকার (ভিওএ) সাবেক বাংলাদেশ প্রতিনিধি জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬২ বছর। তার মেয়ে সাদিয়া আফরিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আমির খসরু অনেকদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় গত এক সপ্তাহ ধরে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।

চার দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় থাকা আমির খসরু দৈনিক ইত্তেফাক-এর কূটনৈতিক সাংবাদিক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি কর্মজীবনে সংবাদ, দৈনিক খবর, চ্যানেল আইসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেন। আজকের বুধবার নামে একটি সাপ্তাহিক পত্রিকা সম্পাদনা ছাড়াও বিভিন্ন জাতীয় পত্রিকায় কলাম লিখতেন তিনি।

আমির খসরু ছিলেন ওভারসিজ করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের (ওকাব) সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। ছিলেন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আমির খসরু পরিবার সূত্র জানিয়েছে, রোববার লালমাটিয়া মসজিদে, জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে ও রিপোর্টার্স ইউনিটিতে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

এদিকে, আমির খসরুর মৃত্যুতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার শান্তি কামনা করে তার পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আধুনিক বাংলাদেশ গড়তে সরকার নিরলসভাবে কাজ করছে : মীর হেলাল

» দেশের প্রতিটি স্তরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর : স্বাস্থ্যমন্ত্রী

» সমুদ্রসম্পদের সম্ভাবনা কাজে লাগাতে চায় সরকার : নৌপরিবহনমন্ত্রী

» ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের: সিএনএন

» কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি

» এলপিজি সরবরাহ স্বাভাবিক ও নির্ধারিত মূল্য নিশ্চিতের তাগিদ চিফ হুইপের

» বিসিএসের প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

» ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে : আনসার মহাপরিচালক

» গোয়েন্দার ধারাবাহিক অভিযানে ভায়াগ্রা-নিষিদ্ধ ক্রিমসহ বিপুল পরিমাণ পণ্য আটক

» ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাংবাদিক আমির খসরু মারা গেছেন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ভয়েস অব আমেরিকার (ভিওএ) সাবেক বাংলাদেশ প্রতিনিধি জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬২ বছর। তার মেয়ে সাদিয়া আফরিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আমির খসরু অনেকদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় গত এক সপ্তাহ ধরে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।

চার দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় থাকা আমির খসরু দৈনিক ইত্তেফাক-এর কূটনৈতিক সাংবাদিক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি কর্মজীবনে সংবাদ, দৈনিক খবর, চ্যানেল আইসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেন। আজকের বুধবার নামে একটি সাপ্তাহিক পত্রিকা সম্পাদনা ছাড়াও বিভিন্ন জাতীয় পত্রিকায় কলাম লিখতেন তিনি।

আমির খসরু ছিলেন ওভারসিজ করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের (ওকাব) সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। ছিলেন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আমির খসরু পরিবার সূত্র জানিয়েছে, রোববার লালমাটিয়া মসজিদে, জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে ও রিপোর্টার্স ইউনিটিতে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

এদিকে, আমির খসরুর মৃত্যুতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার শান্তি কামনা করে তার পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com