নতুন বাংলাদেশের স্বপ্নকে কোনো দলের লোভ-লালসার বলি হতে দেব না : মামুনুল হক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা মাওলানা মামুনুল হক।

তিনি বলেছেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী লড়াই এবং জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্নকে কোনো রাজনৈতিক দলের ভুল সিদ্ধান্ত ও লোভ-লালসার বলি হতে দেওয়া হবে না।

রোববার বিকেলে সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট মহানগর শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ নাগরিক সমাবেশের আয়োজন করা হয়।

মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবের পর বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৩৩টি রাজনৈতিক দল দীর্ঘ নয় মাসের ম্যারাথন অধিবেশনের মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করেছিল। অথচ নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া বিএনপি সরকার গঠনের পর জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে অস্বীকৃতি জানিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। জনগণের সেই রায় বাস্তবায়ন করা না হলে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ব্যাহত হবে।

মামুনুল হকের মতে, সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা এবং প্রশাসন ও সরকারি কর্ম কমিশনকে দলীয়করণমুক্ত করা সম্ভব হবে।

বিএনপির সমালোচনা করে খেলাফত মজলিসের আমির বলেন, ক্ষমতা কুক্ষিগত করা, লুটপাটের সুযোগ ধরে রাখা এবং বিচার বিভাগকে প্রভাবমুক্ত হতে না দেওয়ার স্বার্থেই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বাধা দেওয়া হচ্ছে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

বর্তমান সরকারের বিভিন্ন খাতের সমালোচনা করে মামুনুল হক বলেন, সংবিধান সংস্কার না হলে বাজারের সিন্ডিকেট ভাঙা সম্ভব হবে না। একই সঙ্গে জ্বালানি খাতের সংকট নিরসন এবং এ খাতকে অকার্যকর করার ষড়যন্ত্র প্রতিহত করাও কঠিন হবে।

দেশে তেল, গ্যাস ও বিদ্যুতের সংকট নিরসনের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

সমাবেশে মামুনুল হক জুলাই সনদের আলোকে দ্রুত সংবিধান সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন এবং শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। এসব দাবি বাস্তবায়নের মাধ্যমে দেশকে ইনসাফভিত্তিক রাষ্ট্রে পরিণত করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা এমরান আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির মহাসচিব মাওলানা জালালউদ্দীন আহমদ, ময়মনসিংহ অঞ্চলের নেতা সংসদ সদস্য মুফতি মোহাম্মদ উল্লাহ, নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা মো. হাবিবুর রহমান, মহানগর আমির মো. ফখরুল ইসলাম এবং সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।

এ ছাড়া জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের নেতারাও সমাবেশে উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

» আগামী ১৯ অক্টোবর ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দীর্ঘ ১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান

» জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

» সৌদির বিমান বন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে

» যোগ দেওয়ার কথা থাকলেও বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যাচ্ছেন না ড. ইউনূস, অংশ নিচ্ছেন জোবাইদা রহমান

» বিয়ের শর্ত ছাড়া কেবল ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলেই তা যৌতুক হবে না: হাইকোর্টের রায়

» জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণের সঙ্গে প্রতারণা হবে: জাবের

» আব্বাসী হুজুরের কাছে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দোয়া চেয়েছেন রাশেদ খান

» মজলুমের কষ্ট বোঝার জন্য একজন মজলুম ভাইয়ের প্রয়োজন, আর সেই ভাই হলেন দেলাওয়ার হোসেন: রাশেদ

» প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বসেছে বিএনপির সংসদীয় দলের বৈঠক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নতুন বাংলাদেশের স্বপ্নকে কোনো দলের লোভ-লালসার বলি হতে দেব না : মামুনুল হক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা মাওলানা মামুনুল হক।

তিনি বলেছেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী লড়াই এবং জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্নকে কোনো রাজনৈতিক দলের ভুল সিদ্ধান্ত ও লোভ-লালসার বলি হতে দেওয়া হবে না।

রোববার বিকেলে সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট মহানগর শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ নাগরিক সমাবেশের আয়োজন করা হয়।

মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবের পর বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৩৩টি রাজনৈতিক দল দীর্ঘ নয় মাসের ম্যারাথন অধিবেশনের মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করেছিল। অথচ নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া বিএনপি সরকার গঠনের পর জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে অস্বীকৃতি জানিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। জনগণের সেই রায় বাস্তবায়ন করা না হলে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ব্যাহত হবে।

মামুনুল হকের মতে, সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা এবং প্রশাসন ও সরকারি কর্ম কমিশনকে দলীয়করণমুক্ত করা সম্ভব হবে।

বিএনপির সমালোচনা করে খেলাফত মজলিসের আমির বলেন, ক্ষমতা কুক্ষিগত করা, লুটপাটের সুযোগ ধরে রাখা এবং বিচার বিভাগকে প্রভাবমুক্ত হতে না দেওয়ার স্বার্থেই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বাধা দেওয়া হচ্ছে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

বর্তমান সরকারের বিভিন্ন খাতের সমালোচনা করে মামুনুল হক বলেন, সংবিধান সংস্কার না হলে বাজারের সিন্ডিকেট ভাঙা সম্ভব হবে না। একই সঙ্গে জ্বালানি খাতের সংকট নিরসন এবং এ খাতকে অকার্যকর করার ষড়যন্ত্র প্রতিহত করাও কঠিন হবে।

দেশে তেল, গ্যাস ও বিদ্যুতের সংকট নিরসনের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

সমাবেশে মামুনুল হক জুলাই সনদের আলোকে দ্রুত সংবিধান সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন এবং শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। এসব দাবি বাস্তবায়নের মাধ্যমে দেশকে ইনসাফভিত্তিক রাষ্ট্রে পরিণত করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা এমরান আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির মহাসচিব মাওলানা জালালউদ্দীন আহমদ, ময়মনসিংহ অঞ্চলের নেতা সংসদ সদস্য মুফতি মোহাম্মদ উল্লাহ, নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা মো. হাবিবুর রহমান, মহানগর আমির মো. ফখরুল ইসলাম এবং সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।

এ ছাড়া জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের নেতারাও সমাবেশে উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com