দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রতিষ্ঠার প্রায় তিন দশক পর প্রথমবারের মতো বৈঠকে বসছেন বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের আঞ্চলিক জোট বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীরা। তবে আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় এ বৈঠকে অংশ নিচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল অংশ নেবে।

বিমসটেকের মহাসচিব ইন্দ্রমণি পান্ডে রোববার (১১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ ছাড়া অন্য ছয় সদস্যদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেবেন। এর আগে সোমবার (১২ অক্টোবর) সদস্যদেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠক করবেন।

সরকারের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে জানা গেছে, ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৪ অক্টোবর পাঠানো কূটনৈতিক চিঠিতে বাংলাদেশের চার সদস্যের প্রতিনিধিদলের নাম জানানো হয়। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ছিল না। প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এতে ভুটান, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।

বৈঠকে সন্ত্রাসবাদ, মানব পাচার, মাদক ও অর্থ পাচার এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে। পাশাপাশি সদস্যদেশগুলোর আইন প্রয়োগকারী ও নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় জোরদার নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মাধ্যমে বিমসটেকের যাত্রা শুরু হয়। এর সাত সদস্যদেশ হলো বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভুটান। জোটটির সচিবালয় ঢাকায়। ২০২৫ সালের এপ্রিলে বাংলাদেশ বিমসটেকের সভাপতির দায়িত্ব নেয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

» আগামী ১৯ অক্টোবর ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দীর্ঘ ১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান

» জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

» সৌদির বিমান বন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে

» যোগ দেওয়ার কথা থাকলেও বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যাচ্ছেন না ড. ইউনূস, অংশ নিচ্ছেন জোবাইদা রহমান

» বিয়ের শর্ত ছাড়া কেবল ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলেই তা যৌতুক হবে না: হাইকোর্টের রায়

» জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণের সঙ্গে প্রতারণা হবে: জাবের

» আব্বাসী হুজুরের কাছে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দোয়া চেয়েছেন রাশেদ খান

» মজলুমের কষ্ট বোঝার জন্য একজন মজলুম ভাইয়ের প্রয়োজন, আর সেই ভাই হলেন দেলাওয়ার হোসেন: রাশেদ

» প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বসেছে বিএনপির সংসদীয় দলের বৈঠক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রতিষ্ঠার প্রায় তিন দশক পর প্রথমবারের মতো বৈঠকে বসছেন বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের আঞ্চলিক জোট বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীরা। তবে আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় এ বৈঠকে অংশ নিচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল অংশ নেবে।

বিমসটেকের মহাসচিব ইন্দ্রমণি পান্ডে রোববার (১১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ ছাড়া অন্য ছয় সদস্যদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেবেন। এর আগে সোমবার (১২ অক্টোবর) সদস্যদেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠক করবেন।

সরকারের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে জানা গেছে, ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৪ অক্টোবর পাঠানো কূটনৈতিক চিঠিতে বাংলাদেশের চার সদস্যের প্রতিনিধিদলের নাম জানানো হয়। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ছিল না। প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এতে ভুটান, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।

বৈঠকে সন্ত্রাসবাদ, মানব পাচার, মাদক ও অর্থ পাচার এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে। পাশাপাশি সদস্যদেশগুলোর আইন প্রয়োগকারী ও নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় জোরদার নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মাধ্যমে বিমসটেকের যাত্রা শুরু হয়। এর সাত সদস্যদেশ হলো বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভুটান। জোটটির সচিবালয় ঢাকায়। ২০২৫ সালের এপ্রিলে বাংলাদেশ বিমসটেকের সভাপতির দায়িত্ব নেয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com