শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজধানীর উত্তর শাহজাহানপুরে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) সৌন্দর্যবর্ধন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আরও পরিবেশবান্ধব ও নাগরিকবান্ধব করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) ডিএসসিসির ১১ নম্বর ওয়ার্ডের উত্তর শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রটির সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন সংস্থাটির প্রশাসক  মো. আবদুস সালাম।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, নগর পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণ, স্বাস্থ্যসুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। তাদের জন্য চার লাখ টাকা করে মৃত্যুজনিত ঝুঁকি ভাতার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রায় ৪২০টি হাসপাতালের সঙ্গে চুক্তি করা হয়।

পরিচ্ছন্নতাকর্মীদের সুরক্ষাসামগ্রী সরবরাহে হারপিক ও সাজেদা ফাউন্ডেশনের সহযোগিতারও প্রশংসা করেন তিনি।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, প্রত্যেক ব্যবসাপ্রতিষ্ঠানকে নিজস্ব ডাস্টবিনে বর্জ্য সংরক্ষণ করতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের সামনের অংশ পরিচ্ছন্ন রাখতে হবে। যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধ হলে নগর পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকিও অনেকাংশে কমানো সম্ভব হবে।

তিনি আরও বলেন, নাগরিক সেবাসংক্রান্ত যেকোনো অভিযোগ সিটি কর্পোরেশনকে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, এই ঢাকা শহর আমাদের সবার, আমরা নিজেরা সচেতন হলে এবং নিজেদের অভ্যাসের পরিবর্তন করলে ঢাকা শহরও দ্রুত বদলে যাবে।

অনুষ্ঠান শেষে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে সেফটি গামবুট, হ্যান্ড গ্লাভস, হেলমেট, সেফটি গগলস, ফার্স্ট এইড বক্স, ওয়ার্নিং কোন, কশন ফ্লোর সাইন ও হাই-ভিজিবিলিটি ভেস্টসহ বিভিন্ন সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

ডিএসসিসি জানিয়েছে, বর্জ্য স্থানান্তর কেন্দ্রগুলোর সৌন্দর্যবর্ধনের মাধ্যমে আশপাশের পরিবেশ উন্নত করা এবং নগরবাসীর মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা চলছে। এর আগে কলাবাগান, পুরান এলিফ্যান্ট রোডের সবজি বাগান, মালিবাগ এবং বুয়েটসংলগ্ন পলাশী এলাকার বর্জ্য স্থানান্তর কেন্দ্রগুলোতেও আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সিনেমা হলের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ চান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

» হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

» মিরপুরে শামীম হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি হাসনাতের ছেলে মঈনউদ্দীন

» নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েমের ফেসবুক পোস্ট

» পাগলা মসজিদে ৬ বছর ধরে জমা পড়া স্বর্ণ-রুপার ওজন মাপছে প্রশাসন

» বিরোধীদের সঙ্গে মোদী সরকারের ২০০ কর্মকর্তার যোগাযোগ, দাবি রাহুলের

» অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করেন? অজান্তেই শরীরে ঢুকছে বিষ!

» শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন

» জিএম কাদেরকে গ্রেফতারের দাবিতে বাসার সামনে মিছিল, হামলার অভিযোগ

» নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজধানীর উত্তর শাহজাহানপুরে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) সৌন্দর্যবর্ধন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আরও পরিবেশবান্ধব ও নাগরিকবান্ধব করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) ডিএসসিসির ১১ নম্বর ওয়ার্ডের উত্তর শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রটির সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন সংস্থাটির প্রশাসক  মো. আবদুস সালাম।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, নগর পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণ, স্বাস্থ্যসুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। তাদের জন্য চার লাখ টাকা করে মৃত্যুজনিত ঝুঁকি ভাতার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রায় ৪২০টি হাসপাতালের সঙ্গে চুক্তি করা হয়।

পরিচ্ছন্নতাকর্মীদের সুরক্ষাসামগ্রী সরবরাহে হারপিক ও সাজেদা ফাউন্ডেশনের সহযোগিতারও প্রশংসা করেন তিনি।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, প্রত্যেক ব্যবসাপ্রতিষ্ঠানকে নিজস্ব ডাস্টবিনে বর্জ্য সংরক্ষণ করতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের সামনের অংশ পরিচ্ছন্ন রাখতে হবে। যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধ হলে নগর পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকিও অনেকাংশে কমানো সম্ভব হবে।

তিনি আরও বলেন, নাগরিক সেবাসংক্রান্ত যেকোনো অভিযোগ সিটি কর্পোরেশনকে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, এই ঢাকা শহর আমাদের সবার, আমরা নিজেরা সচেতন হলে এবং নিজেদের অভ্যাসের পরিবর্তন করলে ঢাকা শহরও দ্রুত বদলে যাবে।

অনুষ্ঠান শেষে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে সেফটি গামবুট, হ্যান্ড গ্লাভস, হেলমেট, সেফটি গগলস, ফার্স্ট এইড বক্স, ওয়ার্নিং কোন, কশন ফ্লোর সাইন ও হাই-ভিজিবিলিটি ভেস্টসহ বিভিন্ন সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

ডিএসসিসি জানিয়েছে, বর্জ্য স্থানান্তর কেন্দ্রগুলোর সৌন্দর্যবর্ধনের মাধ্যমে আশপাশের পরিবেশ উন্নত করা এবং নগরবাসীর মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা চলছে। এর আগে কলাবাগান, পুরান এলিফ্যান্ট রোডের সবজি বাগান, মালিবাগ এবং বুয়েটসংলগ্ন পলাশী এলাকার বর্জ্য স্থানান্তর কেন্দ্রগুলোতেও আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com