মানুষের সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি অপতথ্য বন্ধে মিডিয়া লিটারেসির প্রয়োজন: তথ্য উপদেষ্টা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অপতথ্য বন্ধে মিডিয়া লিটারেসির প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। শনিবার বেলা ১১টায় প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী, বাংলাদেশ জার্নালিস্টস কাউন্সিল (বিজেসি)-এর পর্যালোচনা ও প্রস্তাবনা নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, এমন একটি সাইবার সুরক্ষা আইন প্রয়োজন, যা দেশের মানুষকে সুরক্ষা দেবে। একই সঙ্গে অনলাইনে অপতথ্য ছড়িয়ে পড়া বন্ধেও কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে মানুষের মধ্যে মিডিয়া লিটারেসি বা গণমাধ্যম-সংক্রান্ত সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন এখনও চূড়ান্তভাবে পাস হয়নি উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, আইনটিতে পরিবর্তন ও সংশোধনের সুযোগ রয়েছে। ফলে প্রস্তাবিত আইন নিয়ে আলোচনা, পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের সুযোগ রয়েছে।

অনলাইনভিত্তিক নতুন ধরনের সাংবাদিকতা ও মনিটাইজেশনকে নীতিমালার আওতায় আনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমান সময়ে অনলাইনভিত্তিক সাংবাদিকতার নতুন নতুন ধরন তৈরি হওয়ায় এসব বিষয়কে নীতিমালার কাঠামোর মধ্যে আনার প্রয়োজন রয়েছে।

ডা. জাহেদ উর রহমান বলেন, যদি গুজব, মিথ্যাচার ও অপতথ্য ছড়ানো হয়, তাহলে একই আইনি কাঠামো সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ হওয়া উচিত। আইন প্রয়োগের ক্ষেত্রে পক্ষ-বিপক্ষ বিবেচনা না করে একই কাঠামোর আওতায় ব্যবস্থা নেয়ার প্রয়োজনীয়তা রয়েছে।

আলোচনা সভায় প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী, বিজেসির পর্যালোচনা ও বিভিন্ন প্রস্তাবনা নিয়ে আলোচনা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আল আকসা মসজিদ পুরোপুরি দখলের পথে ইসরায়েল: হামাস

» বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ

» সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় আমরা লজ্জিত : ছাত্রদল নেতা আবিদ

» জাম্বুরার খোসাতেই তৈরি করুন মোরব্বা

» সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, পুলিশের মতে চাঁদাবাজির ঘটনা নয়

» জ্বালানি সংকট নিয়ে ব্রুনাই হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

» সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরে দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

» ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনি পরিবেশ ভালো আছে: সিইসি

» ডাল কীভাবে খেলে সর্বাধিক পুষ্টি পাবেন?

» হাদি হত্যা মামলা, পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়েছে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মানুষের সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি অপতথ্য বন্ধে মিডিয়া লিটারেসির প্রয়োজন: তথ্য উপদেষ্টা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অপতথ্য বন্ধে মিডিয়া লিটারেসির প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। শনিবার বেলা ১১টায় প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী, বাংলাদেশ জার্নালিস্টস কাউন্সিল (বিজেসি)-এর পর্যালোচনা ও প্রস্তাবনা নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, এমন একটি সাইবার সুরক্ষা আইন প্রয়োজন, যা দেশের মানুষকে সুরক্ষা দেবে। একই সঙ্গে অনলাইনে অপতথ্য ছড়িয়ে পড়া বন্ধেও কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে মানুষের মধ্যে মিডিয়া লিটারেসি বা গণমাধ্যম-সংক্রান্ত সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন এখনও চূড়ান্তভাবে পাস হয়নি উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, আইনটিতে পরিবর্তন ও সংশোধনের সুযোগ রয়েছে। ফলে প্রস্তাবিত আইন নিয়ে আলোচনা, পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের সুযোগ রয়েছে।

অনলাইনভিত্তিক নতুন ধরনের সাংবাদিকতা ও মনিটাইজেশনকে নীতিমালার আওতায় আনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমান সময়ে অনলাইনভিত্তিক সাংবাদিকতার নতুন নতুন ধরন তৈরি হওয়ায় এসব বিষয়কে নীতিমালার কাঠামোর মধ্যে আনার প্রয়োজন রয়েছে।

ডা. জাহেদ উর রহমান বলেন, যদি গুজব, মিথ্যাচার ও অপতথ্য ছড়ানো হয়, তাহলে একই আইনি কাঠামো সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ হওয়া উচিত। আইন প্রয়োগের ক্ষেত্রে পক্ষ-বিপক্ষ বিবেচনা না করে একই কাঠামোর আওতায় ব্যবস্থা নেয়ার প্রয়োজনীয়তা রয়েছে।

আলোচনা সভায় প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী, বিজেসির পর্যালোচনা ও বিভিন্ন প্রস্তাবনা নিয়ে আলোচনা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com