আমার দেশ পত্রিকার প্রেসে বোমা হামলা: ডিআরইউয়ের তীব্র নিন্দা

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : দৈনিক আমার দেশ পত্রিকার ছাপাখানার প্রধান ফটক লক্ষ্য করে বোমা নিক্ষেপ ও অবিস্ফোরিত বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও কঠোর নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

এ ঘটনাকে স্বাধীন গণমাধ্যমের ওপর কাপুরুষোচিত হামলা আখ্যা দিয়ে অবিলম্বে জড়িতদের শনাক্ত, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে ডিআরইউয়ের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, রোববার (২৫ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ের লাভ রোড এলাকায় আমার দেশ পাবলিকেশনের প্রধান ফটক লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির ছাপাখানার একজন নিরাপত্তাকর্মী আহত হন। একই সময়ে ঘটনাস্থলের সামনে আরেকটি অবিস্ফোরিত বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

নেতারা বলেন, সংবাদপত্রের কার্যালয় ও ছাপাখানা লক্ষ্য করে বোমা নিক্ষেপের মতো জঘন্য ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড শুধু একটি সংবাদমাধ্যমের ওপর হামলা নয়, বরং স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। গণমাধ্যমকে ভয় দেখিয়ে কিংবা হামলা চালিয়ে সত্য প্রকাশের পথ রুদ্ধ করার যে কোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে।

তারা বলেন, সাংবাদিক ও সংবাদমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অথচ সংবাদপত্রের ছাপাখানায় বোমা নিক্ষেপের মতো ঘটনা স্বাধীনভাবে সাংবাদিকতা করার পরিবেশকে চরমভাবে হুমকির মুখে ফেলছে। এ ধরনের ঘটনার পরও অপরাধীরা পার পেয়ে গেলে ভবিষ্যতে আরও বড় হামলার আশঙ্কা তৈরি হবে।

ডিআরইউ নেতারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে হামলায় জড়িতদের চিহ্নিত ও গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে সংবাদমাধ্যম, সাংবাদিক ও সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করা যাবে না। সংবাদমাধ্যমের ওপর যে কোনো হামলার বিরুদ্ধে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» দেশে ফিরতে না পারার কষ্ট নিয়েই বিদায় নেন বাবা: ইশরাক

» দক্ষিণ কোরিয়া যাচ্ছেন পাটওয়ারী-আসিফসহ এনসিপির ৪ নেতা

» হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: চ্যাট থেকেই সরাসরি নম্বর সেভসহ আরও অনেক কিছু

» ২৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে প্রি-পেইড মিটারের রিচার্জ, ডেসকোর নির্দেশনা

» ৪৫ বাংলাদেশিসহ ৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

» ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা

» আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিএমপি যুগ্ম কমিশনার

» সুপারি গাছের চারা রোপণ নিয়ে বিরোধ, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

» সিরাজগঞ্জ-পাবনায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

» ইলিশ মাছের পিকআপ ডাকাতির ঘটনায় ১৯ মামলার আসামি গ্রেফতার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আমার দেশ পত্রিকার প্রেসে বোমা হামলা: ডিআরইউয়ের তীব্র নিন্দা

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : দৈনিক আমার দেশ পত্রিকার ছাপাখানার প্রধান ফটক লক্ষ্য করে বোমা নিক্ষেপ ও অবিস্ফোরিত বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও কঠোর নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

এ ঘটনাকে স্বাধীন গণমাধ্যমের ওপর কাপুরুষোচিত হামলা আখ্যা দিয়ে অবিলম্বে জড়িতদের শনাক্ত, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে ডিআরইউয়ের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, রোববার (২৫ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ের লাভ রোড এলাকায় আমার দেশ পাবলিকেশনের প্রধান ফটক লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির ছাপাখানার একজন নিরাপত্তাকর্মী আহত হন। একই সময়ে ঘটনাস্থলের সামনে আরেকটি অবিস্ফোরিত বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

নেতারা বলেন, সংবাদপত্রের কার্যালয় ও ছাপাখানা লক্ষ্য করে বোমা নিক্ষেপের মতো জঘন্য ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড শুধু একটি সংবাদমাধ্যমের ওপর হামলা নয়, বরং স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। গণমাধ্যমকে ভয় দেখিয়ে কিংবা হামলা চালিয়ে সত্য প্রকাশের পথ রুদ্ধ করার যে কোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে।

তারা বলেন, সাংবাদিক ও সংবাদমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অথচ সংবাদপত্রের ছাপাখানায় বোমা নিক্ষেপের মতো ঘটনা স্বাধীনভাবে সাংবাদিকতা করার পরিবেশকে চরমভাবে হুমকির মুখে ফেলছে। এ ধরনের ঘটনার পরও অপরাধীরা পার পেয়ে গেলে ভবিষ্যতে আরও বড় হামলার আশঙ্কা তৈরি হবে।

ডিআরইউ নেতারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে হামলায় জড়িতদের চিহ্নিত ও গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে সংবাদমাধ্যম, সাংবাদিক ও সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করা যাবে না। সংবাদমাধ্যমের ওপর যে কোনো হামলার বিরুদ্ধে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com