লিবিয়া থেকে কাল দেশে ফিরছেন ১৭৪ বাংলাদেশি

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি নাগরিক আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশে ফিরছেন। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় লিবিয়া থেকে এসব বাংলাদেশি নাগরিককে মানবিক সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

প্রত্যাবাসিত অভিবাসীরা বুরাক এয়ারের ফ্লাইটযোগে আগামীকাল ২৭ অক্টোবর সকালে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানায়, প্রত্যাবাসিতদের মধ্যে ৩৬ জন সাগর থেকে আটকের পর ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে বন্দি ছিলেন এবং অবশিষ্ট ১৩৮ জন ত্রিপলীর ঝুঁকিপূর্ণ ও বিপদসংকুল পরিস্থিতি থেকে স্বেচ্ছায় দেশে ফিরে যাচ্ছেন। প্রত্যাবাসিতদের মধ্যে ৪১ জন শারীরিকভাবে অসুস্থ।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ দূতাবাস প্রাঙ্গণে প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দূতাবাসের কাউন্সেলর (শ্রম) ও প্রথম সচিব (শ্রম) উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত অনিয়মিত অভিবাসনের ঝুঁকি ও নেতিবাচক পরিণতি সম্পর্কে সবাইকে সচেতন করেন।

তিনি বলেন, অনিয়মিত পথে বিদেশ গমনের ফলে মানুষ শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতির সম্মুখীন হন, যার বিরূপ প্রভাব তাদের পরিবার ও সামাজের ওপরও পড়ে। তিনি দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করার এবং ভবিষ্যতে বিদেশ গমনের ক্ষেত্রে বৈধ পথ অনুসরণের আহ্বান জানান। এছাড়া রাষ্ট্রদূত তাদের অনিয়মিত অভিবাসনের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখার পাশাপাশি মানবপাচারকারী ও দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানান।

উল্লেখ্য, দূতাবাস লিবিয়ায় আটক এবং স্বেচ্ছায় দেশে প্রত্যাবর্তনে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিরাপদ ও মানবিক প্রত্যাবাসন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৮ অক্টোবর মিসরাতা শহর থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী আরও ১৭৫ জন বাংলাদেশি নাগরিককে মানবিক সহায়তায় প্রত্যাবাসনের লক্ষ্যে দূতাবাস প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আমার দেশ পত্রিকার প্রেসে বোমা হামলা: ডিআরইউয়ের তীব্র নিন্দা

» ক্র্যাবের বিবৃতি , আইজিপির বক্তব্য ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচি

» ‘১০০ বার কেন, বিজয়কে হাজারবার বিয়ে করতে রাজি’

» মাদ্রাসা শিক্ষাব্যবস্থা আধুনিক করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছি: শিক্ষামন্ত্রী

» মানব পাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী

» বাংলাদেশে কার্যক্রম আরও সম্প্রসারণে উইনরক ইন্টারন্যাশনালকে আহ্বান রাষ্ট্রপতির

» লিবিয়া থেকে কাল দেশে ফিরছেন ১৭৪ বাংলাদেশি

» সরকারি বাসায় এবার এডিসের লার্ভা মিললে ফ্ল্যাটের বরাদ্দ বাতিলের নির্দেশ প্রতিমন্ত্রীর

» ইউনিয়নের প্রতি তিনটি ওয়ার্ডে একটি করে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

» চাঁদাবাজি ও সিন্ডিকেটের কারণে কৃষকদের সংকট বাড়ছে: আখতার হোসেন

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

লিবিয়া থেকে কাল দেশে ফিরছেন ১৭৪ বাংলাদেশি

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি নাগরিক আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশে ফিরছেন। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় লিবিয়া থেকে এসব বাংলাদেশি নাগরিককে মানবিক সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

প্রত্যাবাসিত অভিবাসীরা বুরাক এয়ারের ফ্লাইটযোগে আগামীকাল ২৭ অক্টোবর সকালে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানায়, প্রত্যাবাসিতদের মধ্যে ৩৬ জন সাগর থেকে আটকের পর ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে বন্দি ছিলেন এবং অবশিষ্ট ১৩৮ জন ত্রিপলীর ঝুঁকিপূর্ণ ও বিপদসংকুল পরিস্থিতি থেকে স্বেচ্ছায় দেশে ফিরে যাচ্ছেন। প্রত্যাবাসিতদের মধ্যে ৪১ জন শারীরিকভাবে অসুস্থ।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ দূতাবাস প্রাঙ্গণে প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দূতাবাসের কাউন্সেলর (শ্রম) ও প্রথম সচিব (শ্রম) উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত অনিয়মিত অভিবাসনের ঝুঁকি ও নেতিবাচক পরিণতি সম্পর্কে সবাইকে সচেতন করেন।

তিনি বলেন, অনিয়মিত পথে বিদেশ গমনের ফলে মানুষ শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতির সম্মুখীন হন, যার বিরূপ প্রভাব তাদের পরিবার ও সামাজের ওপরও পড়ে। তিনি দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করার এবং ভবিষ্যতে বিদেশ গমনের ক্ষেত্রে বৈধ পথ অনুসরণের আহ্বান জানান। এছাড়া রাষ্ট্রদূত তাদের অনিয়মিত অভিবাসনের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখার পাশাপাশি মানবপাচারকারী ও দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানান।

উল্লেখ্য, দূতাবাস লিবিয়ায় আটক এবং স্বেচ্ছায় দেশে প্রত্যাবর্তনে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিরাপদ ও মানবিক প্রত্যাবাসন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৮ অক্টোবর মিসরাতা শহর থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী আরও ১৭৫ জন বাংলাদেশি নাগরিককে মানবিক সহায়তায় প্রত্যাবাসনের লক্ষ্যে দূতাবাস প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com