বাসসের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ড পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে।

সোমবার (১২ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী তিন বছরের জন্য এ বোর্ড গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৭ ও ৮ ধারা অনুযায়ী পরবর্তী তিন বছরের জন্য বাসসের পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে।

নতুন পরিচালনা বোর্ডে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আবদুল হাই শিকদার। বোর্ডের পরিচালক হিসেবে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রেস), অর্থ বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি।

এ ছাড়া তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা, বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামছুল হক জাহিদ, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, একাত্তর টিভির হেড অব নিউজ মো. শাহ আজিজুর রহমান, ওএস ক্লিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং বাসসের চিফ রিপোর্টার (বাংলা) দিদারুল আলমকে পরিচালক করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি, চিলাহাটি থেকে ট্রেন চলাচল বন্ধ

» পরিত্যক্ত অবস্থায় ১০৩টি ককটেল উদ্ধার

» সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ২৬ জন গ্রেফতার

» ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা বিসিবির

» ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই ঘটনায় ডাকাত দলের সরদারসহ পাঁচজন গ্রেফতার 

» জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

» ফেসবুকের ‘রিচ’ মেট্রিক বন্ধ হচ্ছে ৩১ অক্টোবর, আসছে ‘ভিউয়ারস’

» রাজনীতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ‘এআই মন্ত্রী’ নিয়োগ : আলবেনিয়া কি ইইউ’র পরীক্ষাগার?

» মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে চান ইশরাক

» বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাসসের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ড পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে।

সোমবার (১২ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী তিন বছরের জন্য এ বোর্ড গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৭ ও ৮ ধারা অনুযায়ী পরবর্তী তিন বছরের জন্য বাসসের পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে।

নতুন পরিচালনা বোর্ডে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আবদুল হাই শিকদার। বোর্ডের পরিচালক হিসেবে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রেস), অর্থ বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি।

এ ছাড়া তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা, বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামছুল হক জাহিদ, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, একাত্তর টিভির হেড অব নিউজ মো. শাহ আজিজুর রহমান, ওএস ক্লিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং বাসসের চিফ রিপোর্টার (বাংলা) দিদারুল আলমকে পরিচালক করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com