লিয়াকত হোসাইন লায়ন , জামালপুর প্রতিনিধি॥ জামালপুরের ইসলামপুর সাংবাদিকদের সাথে প্রেসক্লাবের নির্বাচন, মাদক, দুর্নীতি রোধসহ বিভিন্ন দিক নিয়ে মত বিনিময় করেছেন স্খানীয় এমপি সুলতান মাহমুদ বাবু। রবিবার(১৮ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ ডাকবাংলা হলরুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি মাদক, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে এলাকার উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করণ সহ সামাজিক অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও প্রেসক্লাবের নির্বাচনের সকল প্রক্রিয়া সম্পন্ন করার আহবান জানান।
এতে প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান,উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন সরকার, মহিলা বিষয়ক সম্পাদিকা নাফিদা সাফিঝ বিন্তি,অফিসার ইনচার্জ মিজানুর রহমান,উপজেলা বিএনপির সহ সভাপতি একেএম শহিদুর সহ অন্যান্যরা উপ¯ি’ত ছিলেন।








