শেষ হলো কুয়াকাটায় গঙ্গাস্নান

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : সূর্যের আলো ফোটার আগেই কুয়াকাটা সমুদ্রসৈকতে জড়ো হন হাজারো সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ। নির্ঘুম রাত কাটিয়ে রাস উৎসবে অংশ নিতে আসা পুণ্যার্থীরা মঙ্গলবার সকালে সূর্যদেবকে প্রণাম জানিয়ে ও উলুধ্বনি দিয়ে সাগরে নীল জলে নেমে পড়েন পুণ্যস্নানে।

এ সময় সৈকতের বিভিন্ন স্থানে মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে পূজা-অর্চনায় মগ্ন হন তারা। জাগতিক পাপ মোচন ও পুণ্যলাভের আশায় ধান, দুর্বা, পান, সুপারি, ডাব, কলা, তিল, হরিতকী, তেল ও সিঁদুর গঙ্গাদেবীর উদ্দেশে অর্ঘ্য হিসেবে নিবেদন করেন পুণ্যার্থীরা। কেউ কেউ সৈকতে দাঁড়িয়ে গীতা ও চণ্ডী পাঠ করেন। আবার কেউ মাথা মুণ্ডন করে পিতৃপুরুষের আত্মার শান্তি কামনায় পিণ্ডদান করেন। ধর্মীয় আচার-অনুষ্ঠান আর রাস ভক্তদের উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো সৈকত।

পুণ্যার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে,শত বছর ধরে কুয়াকাটা সমুদ্র সৈকত সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসেবে পরিচিত। রাস উৎসব এখন সর্বজনীন লোকোৎসবে পরিণত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীসহ অন্য ধর্মাবলম্বীরাও এ উৎসব দেখতে আসেন।

পুণ্যস্নান শেষে পুণ্যার্থীরা কলাপাড়ায় পৌর শহরের আন্ধারমানিক নদীর তীরে অবস্থিত শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রম প্রাঙ্গণে ১৭ জোড়া রাধাকৃষ্ণের যুগল প্রতিমা দর্শন এবং পাঁচ দিনব্যাপী রাস উৎসব ও মেলায় অংশ নেয়।

কুয়াকাটায় আনুষ্ঠানিক ভাবে রাসপূজা উদ্বোধন করেছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। সোমবার রাতে সাড়ে ৯টায় কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে তিনি এ রাস উৎসবের উদ্বোধন করেন।

এসময় পটুয়াখালী পুলিশ সুপার আবু ইউসুফ ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্রি সহ প্রশাসনের কর্মকর্তারা এবং বিএনপি ও সহযোগী অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাস মেলা ও পুণ্যস্নান উপলক্ষে পুণ্যার্থী ও পর্যটকদের জন্য রাতভর ছিলো ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

পটুয়াখালীর জৈনকাঠির চামটা গ্রামের অসিম চন্দ্র হাওলাদার। তিনি বলেন,বড় এ উৎসবে দূরদূরান্ত থেকে লোকজন আসছেন। তাই তিনিও এসেছেন পুণ্যস্নানে অংশ নিতে।

রাস উৎসবে যোগ দিতে আসা পূন্যার্থী দুলাল চন্দ্র সাহা বলেন,শত বছরের এ উৎসবে যোগ দেওয়ার ইচ্ছা ছিল দীর্ঘদিনের। এবার সেই আশা পূর্ণ হয়েছে।

পুণ্যার্থী দিনা মন্ডল বলেন, পরিবারের সদস্যদের নিয়ে উৎসব উদযাপনে কুয়াকাটা এসেছি। রাতভর পূজা শেষে সকালে গঙ্গাস্নান করেছি। আমরা ঈশ্বরের কাছে মনোবাসনা প্রকাশ করেছি। আমাদের বিশ্বাস গঙ্গাস্নানের মাধ্যমে পিছনের সব জাগতিক পাপ মোচন হবে।

কুয়াকাটায় শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রম কমিটির সাধারণ সম্পাদক নিহার রঞ্জন মন্ডল বলেন, প্রতি বছর এই পুর্নিমা তিথিতে শ্রী কৃষ্ণের রাস উৎসব ও গঙ্গাস্নান উপলক্ষে কুয়াকাটায় ব্যাপক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ সমাগম ঘটে। এ বছরও এর ব্যতিক্রম হয়নি। প্রশাসনসহ সবার সহযোগিতায় এবারের উৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের পুলিশ পরিদর্শন নাজমুল হাসান বলেন,শান্তিপূর্ণভাবে রাস পূজা ও গঙ্গাস্নান সম্পূর্ণ হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে পুলিশ সদস্য মোতায়ন ছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বুধবার

» নতুন বিতর্কে ইমরান হাশমী

» চালকসহ ট্রাকভর্তি সার আটক

» শেষ হলো কুয়াকাটায় গঙ্গাস্নান

» প্রথমবার চার দেশে অনুষ্ঠিত হবে নারী ফুটবল বিশ্বকাপ

» বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার

» এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা দ্রুত কার্যকরের সুপারিশ

» ডিসেম্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই, এ ধরনের ঘোষণা আসবে-যাবে: এসআরবি

» নকল ঠেকাতে দেশজুড়ে মোবাইলে অ্যালার্ট, দক্ষিণ কোরিয়ায় নতুন নজির

» সোহেল খানের মরদেহ আনা হচ্ছে ঢাকায়

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শেষ হলো কুয়াকাটায় গঙ্গাস্নান

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : সূর্যের আলো ফোটার আগেই কুয়াকাটা সমুদ্রসৈকতে জড়ো হন হাজারো সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ। নির্ঘুম রাত কাটিয়ে রাস উৎসবে অংশ নিতে আসা পুণ্যার্থীরা মঙ্গলবার সকালে সূর্যদেবকে প্রণাম জানিয়ে ও উলুধ্বনি দিয়ে সাগরে নীল জলে নেমে পড়েন পুণ্যস্নানে।

এ সময় সৈকতের বিভিন্ন স্থানে মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে পূজা-অর্চনায় মগ্ন হন তারা। জাগতিক পাপ মোচন ও পুণ্যলাভের আশায় ধান, দুর্বা, পান, সুপারি, ডাব, কলা, তিল, হরিতকী, তেল ও সিঁদুর গঙ্গাদেবীর উদ্দেশে অর্ঘ্য হিসেবে নিবেদন করেন পুণ্যার্থীরা। কেউ কেউ সৈকতে দাঁড়িয়ে গীতা ও চণ্ডী পাঠ করেন। আবার কেউ মাথা মুণ্ডন করে পিতৃপুরুষের আত্মার শান্তি কামনায় পিণ্ডদান করেন। ধর্মীয় আচার-অনুষ্ঠান আর রাস ভক্তদের উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো সৈকত।

পুণ্যার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে,শত বছর ধরে কুয়াকাটা সমুদ্র সৈকত সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসেবে পরিচিত। রাস উৎসব এখন সর্বজনীন লোকোৎসবে পরিণত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীসহ অন্য ধর্মাবলম্বীরাও এ উৎসব দেখতে আসেন।

পুণ্যস্নান শেষে পুণ্যার্থীরা কলাপাড়ায় পৌর শহরের আন্ধারমানিক নদীর তীরে অবস্থিত শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রম প্রাঙ্গণে ১৭ জোড়া রাধাকৃষ্ণের যুগল প্রতিমা দর্শন এবং পাঁচ দিনব্যাপী রাস উৎসব ও মেলায় অংশ নেয়।

কুয়াকাটায় আনুষ্ঠানিক ভাবে রাসপূজা উদ্বোধন করেছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। সোমবার রাতে সাড়ে ৯টায় কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে তিনি এ রাস উৎসবের উদ্বোধন করেন।

এসময় পটুয়াখালী পুলিশ সুপার আবু ইউসুফ ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্রি সহ প্রশাসনের কর্মকর্তারা এবং বিএনপি ও সহযোগী অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাস মেলা ও পুণ্যস্নান উপলক্ষে পুণ্যার্থী ও পর্যটকদের জন্য রাতভর ছিলো ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

পটুয়াখালীর জৈনকাঠির চামটা গ্রামের অসিম চন্দ্র হাওলাদার। তিনি বলেন,বড় এ উৎসবে দূরদূরান্ত থেকে লোকজন আসছেন। তাই তিনিও এসেছেন পুণ্যস্নানে অংশ নিতে।

রাস উৎসবে যোগ দিতে আসা পূন্যার্থী দুলাল চন্দ্র সাহা বলেন,শত বছরের এ উৎসবে যোগ দেওয়ার ইচ্ছা ছিল দীর্ঘদিনের। এবার সেই আশা পূর্ণ হয়েছে।

পুণ্যার্থী দিনা মন্ডল বলেন, পরিবারের সদস্যদের নিয়ে উৎসব উদযাপনে কুয়াকাটা এসেছি। রাতভর পূজা শেষে সকালে গঙ্গাস্নান করেছি। আমরা ঈশ্বরের কাছে মনোবাসনা প্রকাশ করেছি। আমাদের বিশ্বাস গঙ্গাস্নানের মাধ্যমে পিছনের সব জাগতিক পাপ মোচন হবে।

কুয়াকাটায় শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রম কমিটির সাধারণ সম্পাদক নিহার রঞ্জন মন্ডল বলেন, প্রতি বছর এই পুর্নিমা তিথিতে শ্রী কৃষ্ণের রাস উৎসব ও গঙ্গাস্নান উপলক্ষে কুয়াকাটায় ব্যাপক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ সমাগম ঘটে। এ বছরও এর ব্যতিক্রম হয়নি। প্রশাসনসহ সবার সহযোগিতায় এবারের উৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের পুলিশ পরিদর্শন নাজমুল হাসান বলেন,শান্তিপূর্ণভাবে রাস পূজা ও গঙ্গাস্নান সম্পূর্ণ হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে পুলিশ সদস্য মোতায়ন ছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com