অ্যাটকোর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর বার্ষিক সাধারণ সভা রোববার (৮ নভেম্বর) রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সদস্য, কার্যনির্বাহী কমিটির নেতা এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী।

সভায় সংগঠনের বিগত সময়ের কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি, আর্থিক প্রতিবেদন এবং দেশের টেলিভিশন সম্প্রচার খাতের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সদস্যদের মতামত ও প্রস্তাবের ভিত্তিতে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং টেলিভিশন শিল্পের উন্নয়নে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে অ্যাটকোর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির নেতৃত্বে অঞ্জন চৌধুরী সভাপতি, কাজী জাহেদুল হাসান সহ-সভাপতি, আব্দুস সালাম সাধারণ সম্পাদক, জহিরুদ্দিন মাহমুদ মামুন কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। কমিটির সদস্যরা হলেন— পরিচালক মোস্তফা কামাল, পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী, পরিচালক জসিম উদ্দিন, পরিচালক লিয়াকত আলী খান মুকুল, পরিচালক টিপু আলম মিলন, পরিচালক মো. হাসান, পরিচালক নাভিদুল হক, পরিচালক শামীম ইসলাম, পরিচালক সৈয়দ সামাদুল হক।

নবনির্বাচিত কমিটির নেতারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্য টেলিভিশন চ্যানেলগুলোর স্বার্থ ও পেশাগত মর্যাদা রক্ষা এবং দেশের সম্প্রচার শিল্পের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» উত্ত্যক্তের অভিযোগে কোচিং থেকে বহিষ্কার, ‘ক্ষোভে’ স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

» রামায়ণে চরিত্রের জন্য ৩৩ কেজি ওজনের পোশাক পরেছেন যশ

» ‘জিততে বা ড্র করতে হবে’, বাংলাদেশ ম্যাচ নিয়ে শ্রীলঙ্কা কোচ

» বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে : হুমায়ুন কবীর

» রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেফতার

» তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা.জুবাইদা রহমানের সাক্ষাৎ

» আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা

» রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

» দেশের যেসব এলাকায় আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না

» আজ বুধবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অ্যাটকোর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর বার্ষিক সাধারণ সভা রোববার (৮ নভেম্বর) রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সদস্য, কার্যনির্বাহী কমিটির নেতা এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী।

সভায় সংগঠনের বিগত সময়ের কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি, আর্থিক প্রতিবেদন এবং দেশের টেলিভিশন সম্প্রচার খাতের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সদস্যদের মতামত ও প্রস্তাবের ভিত্তিতে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং টেলিভিশন শিল্পের উন্নয়নে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে অ্যাটকোর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির নেতৃত্বে অঞ্জন চৌধুরী সভাপতি, কাজী জাহেদুল হাসান সহ-সভাপতি, আব্দুস সালাম সাধারণ সম্পাদক, জহিরুদ্দিন মাহমুদ মামুন কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। কমিটির সদস্যরা হলেন— পরিচালক মোস্তফা কামাল, পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী, পরিচালক জসিম উদ্দিন, পরিচালক লিয়াকত আলী খান মুকুল, পরিচালক টিপু আলম মিলন, পরিচালক মো. হাসান, পরিচালক নাভিদুল হক, পরিচালক শামীম ইসলাম, পরিচালক সৈয়দ সামাদুল হক।

নবনির্বাচিত কমিটির নেতারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্য টেলিভিশন চ্যানেলগুলোর স্বার্থ ও পেশাগত মর্যাদা রক্ষা এবং দেশের সম্প্রচার শিল্পের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com