রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেফতার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির সন্দেহে মার্কিন সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন সদস্যকে গ্রেফতার করেছে যুক্তরাজ্যের সন্ত্রাস দমন পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) ইংল্যান্ডের গ্লুচেস্টার এলাকা থেকে ৪১ বছর বয়সী ওই সেনাকে গ্রেফতার করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডন মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম পুলিশিং বিভাগ জানিয়েছে, ২০২৩ সালের জাতীয় নিরাপত্তা আইনের ১ ও ৩ ধারায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সুরক্ষিত তথ্য সংগ্রহ বা প্রকাশ এবং বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তার সন্দেহ রয়েছে। এ তদন্তের অংশ হিসেবে গ্লুচেস্টারশায়ারের দুটি পৃথক স্থানে তল্লাশি চালাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অভিযুক্ত ওই সেনা গ্লুচেস্টারশায়ারের ইনসওয়ার্থে অবস্থিত ‘ইমজিন ব্যারাক’-এ কর্মরত ছিলেন। ব্যারাকটি ন্যাটোর অ্যালাইড র‍্যাপিড রিঅ্যাকশন কর্পসের (এআরআরসি) সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়। এটি ন্যাটোর গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক ঘাঁটিগুলোর একটি। ব্রিটিশ সন্ত্রাস দমন পুলিশ জানিয়েছে, এ ঘটনা অন্য কোনো চলমান তদন্তের সঙ্গে সম্পর্কিত নয়।

গ্রেফতারের পর নাম প্রকাশ না করা ওই সেনাকে লন্ডনের একটি পুলিশ স্টেশনে রাখা হয়েছে। ব্রিটিশ জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী, আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই তাকে সর্বোচ্চ ১৪ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও প্রতিক্রিয়া জানানো হয়েছে। এফবিআই পরিচালক কাশ প্যাটেল এক বিবৃতিতে বলেন, গুপ্তচরবৃত্তির এই অভিযোগ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। দেশের প্রতি শপথ ভঙ্গ করে যারা জাতীয় নিরাপত্তা বিপন্ন করে, তাদের বিষয়ে এফবিআইয়ের কোনো সহনশীলতা নেই বলেও সতর্ক করেন তিনি।

মার্কিন সেনাবাহিনীর কাউন্টার ইন্টেলিজেন্স কমান্ডের কমান্ডিং জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল শন স্টিনচন বলেন, সংবেদনশীল দায়িত্বে থাকা একজন ঊর্ধ্বতন সেনার এমন কর্মকাণ্ড অভ্যন্তরীণ হুমকির বাস্তবতা ও বিপজ্জনক দিকটি সামনে এনেছে। সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত স্থানীয় কাউন্টার ইন্টেলিজেন্স অফিসে জানানোর আহ্বান জানান তিনি।

সূত্র: আল জাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» উত্ত্যক্তের অভিযোগে কোচিং থেকে বহিষ্কার, ‘ক্ষোভে’ স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

» রামায়ণে চরিত্রের জন্য ৩৩ কেজি ওজনের পোশাক পরেছেন যশ

» ‘জিততে বা ড্র করতে হবে’, বাংলাদেশ ম্যাচ নিয়ে শ্রীলঙ্কা কোচ

» বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে : হুমায়ুন কবীর

» রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেফতার

» তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা.জুবাইদা রহমানের সাক্ষাৎ

» আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা

» রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

» দেশের যেসব এলাকায় আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না

» আজ বুধবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেফতার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির সন্দেহে মার্কিন সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন সদস্যকে গ্রেফতার করেছে যুক্তরাজ্যের সন্ত্রাস দমন পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) ইংল্যান্ডের গ্লুচেস্টার এলাকা থেকে ৪১ বছর বয়সী ওই সেনাকে গ্রেফতার করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডন মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম পুলিশিং বিভাগ জানিয়েছে, ২০২৩ সালের জাতীয় নিরাপত্তা আইনের ১ ও ৩ ধারায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সুরক্ষিত তথ্য সংগ্রহ বা প্রকাশ এবং বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তার সন্দেহ রয়েছে। এ তদন্তের অংশ হিসেবে গ্লুচেস্টারশায়ারের দুটি পৃথক স্থানে তল্লাশি চালাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অভিযুক্ত ওই সেনা গ্লুচেস্টারশায়ারের ইনসওয়ার্থে অবস্থিত ‘ইমজিন ব্যারাক’-এ কর্মরত ছিলেন। ব্যারাকটি ন্যাটোর অ্যালাইড র‍্যাপিড রিঅ্যাকশন কর্পসের (এআরআরসি) সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়। এটি ন্যাটোর গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক ঘাঁটিগুলোর একটি। ব্রিটিশ সন্ত্রাস দমন পুলিশ জানিয়েছে, এ ঘটনা অন্য কোনো চলমান তদন্তের সঙ্গে সম্পর্কিত নয়।

গ্রেফতারের পর নাম প্রকাশ না করা ওই সেনাকে লন্ডনের একটি পুলিশ স্টেশনে রাখা হয়েছে। ব্রিটিশ জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী, আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই তাকে সর্বোচ্চ ১৪ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও প্রতিক্রিয়া জানানো হয়েছে। এফবিআই পরিচালক কাশ প্যাটেল এক বিবৃতিতে বলেন, গুপ্তচরবৃত্তির এই অভিযোগ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। দেশের প্রতি শপথ ভঙ্গ করে যারা জাতীয় নিরাপত্তা বিপন্ন করে, তাদের বিষয়ে এফবিআইয়ের কোনো সহনশীলতা নেই বলেও সতর্ক করেন তিনি।

মার্কিন সেনাবাহিনীর কাউন্টার ইন্টেলিজেন্স কমান্ডের কমান্ডিং জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল শন স্টিনচন বলেন, সংবেদনশীল দায়িত্বে থাকা একজন ঊর্ধ্বতন সেনার এমন কর্মকাণ্ড অভ্যন্তরীণ হুমকির বাস্তবতা ও বিপজ্জনক দিকটি সামনে এনেছে। সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত স্থানীয় কাউন্টার ইন্টেলিজেন্স অফিসে জানানোর আহ্বান জানান তিনি।

সূত্র: আল জাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com