রামায়ণে চরিত্রের জন্য ৩৩ কেজি ওজনের পোশাক পরেছেন যশ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : অ্যাকশন আর দাপুটে উপস্থিতিই যশের পরিচিতি। ‘কেজিএফ’-এর আকাশচুম্বী সাফল্যের ওপর ভর করে কোটি দর্শকের হৃদয় জয় করেছিলেন তিনি। তবে পৌরাণিক মহাকাব্য ‘রামায়ণ: পার্ট ১’-এ রাক্ষসরাজ রাবণের ভূমিকায় দেখা গেছে এই দক্ষিণী সুপারস্টারকে।

সিনেমাটিতে যশের চরিত্রের রূপান্তরটি বেশ কঠিন শারীরিক চ্যালেঞ্জের জন্ম দিয়েছিল। কারণ তার কিছু জমকালো পোশাকের ওজন ছিল ৩৩ কেজি পর্যন্ত। পোশাক পরিকল্পনাকারী (কস্টিউম ডিজাইনার) সানিয়া সরধারিয়া সম্প্রতি এই চরিত্রের শক্তিশালী অবয়ব, বিশেষ করে গয়না, ভারী বর্ম ও মুকুট তৈরির সুনিপুণ প্রক্রিয়ার বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন।

‘ইন্ডিয়া টুডে’-র সঙ্গে আলাপকালে তিনি জানান, যশের বেশিরভাগ পোশাকের ওজন ছিল প্রায় ১৬ থেকে ২০ কেজি। তবে লঙ্কার প্রেক্ষাপটে ব্যবহৃত কিছু বিশেষ পোশাকের ওজন ছিল প্রায় ৩৩ কেজি। ডিজাইনার বলেন, গয়না মিলিয়ে বেশিরভাগ পোশাকের ওজন ছিল ১৬ থেকে ২০ কেজি। তবে কিছু পোশাক ছিল অত্যন্ত ভারী। এর মধ্যে লঙ্কার দৃশ্যে রাবণের সাজ, তার বিয়ের পোশাক কিংবা শূর্পণখার বিয়ের অনুষ্ঠানে পরা পোশাকের অত্যন্ত ভারী ছিল। আমার যতদূর মনে পড়ে, সেগুলোর ওজন ছিল প্রায় ৩০ থেকে ৩৩ কেজি।

মুকুটটির ভার সম্পর্কে সানিয়া আরও বলেন, আমার মনে হয়, সবচেয়ে কঠিন ছিল মুকুটটি পরা। কারণ মাথার ওপর সামান্য ওজনও খুব ভারী ও অস্বস্তিকর মনে হয়। তাই আমরা এটি নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছি। আমরা বেশ কয়েকটি ত্রিমাত্রিক (থ্রি-ডি) নমুনা মুকুট তৈরি করেছিলাম, যাতে নকশাটি নিখুঁত হয়। এরপর আমরা সেটিকে আরও হালকা করার উপায় খুঁজতে থাকি। তবে ১.৮ কেজির নিচে নামা সম্ভব হয়নি। এটিই ছিল আমাদের সাধ্যের সেরা, আর তাও বেশ ভারীই মনে হচ্ছিল।

এত কঠিন প্রক্রিয়া সত্ত্বেও সানিয়া জানান, যশ পুরো শুটিং জুড়ে সেটে বেশ হাসিখুশি পরিবেশ বজায় রেখেছিলেন। তিনি বলেন, তার অভিব্যক্তি বা আচরণে কষ্টের কোনো ছাপ ছিল না, অথচ এটি সত্যিই একটি বড় চ্যালেঞ্জ ছিল। পোশাক পরিকল্পনাকারী আরও জানান, কিছু সাজসজ্জায় ‘প্রোস্থেটিক্স’ (কৃত্রিম অঙ্গসজ্জা) ব্যবহার করা হয়েছিল, যা পুরো সাজকে আরও জটিল করে তুলেছিল। যশের সঙ্গে ১১ বছর ধরে কাজ করা সানিয়ার মতে, নীতেশ তিওয়ারির ‘রামায়ণ: পার্ট ১’ হলো তাদের প্রথম পৌরাণিক কাজের যৌথ প্রয়াস।

চলচ্চিত্রটি চলতি মাসের ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। ছবিটির দ্বিতীয় পর্বটি আনুষ্ঠানিকভাবে ২০২৮ সালের দীপাবলির সময় মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» উত্ত্যক্তের অভিযোগে কোচিং থেকে বহিষ্কার, ‘ক্ষোভে’ স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

» রামায়ণে চরিত্রের জন্য ৩৩ কেজি ওজনের পোশাক পরেছেন যশ

» ‘জিততে বা ড্র করতে হবে’, বাংলাদেশ ম্যাচ নিয়ে শ্রীলঙ্কা কোচ

» বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে : হুমায়ুন কবীর

» রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেফতার

» তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা.জুবাইদা রহমানের সাক্ষাৎ

» আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা

» রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

» দেশের যেসব এলাকায় আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না

» আজ বুধবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রামায়ণে চরিত্রের জন্য ৩৩ কেজি ওজনের পোশাক পরেছেন যশ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : অ্যাকশন আর দাপুটে উপস্থিতিই যশের পরিচিতি। ‘কেজিএফ’-এর আকাশচুম্বী সাফল্যের ওপর ভর করে কোটি দর্শকের হৃদয় জয় করেছিলেন তিনি। তবে পৌরাণিক মহাকাব্য ‘রামায়ণ: পার্ট ১’-এ রাক্ষসরাজ রাবণের ভূমিকায় দেখা গেছে এই দক্ষিণী সুপারস্টারকে।

সিনেমাটিতে যশের চরিত্রের রূপান্তরটি বেশ কঠিন শারীরিক চ্যালেঞ্জের জন্ম দিয়েছিল। কারণ তার কিছু জমকালো পোশাকের ওজন ছিল ৩৩ কেজি পর্যন্ত। পোশাক পরিকল্পনাকারী (কস্টিউম ডিজাইনার) সানিয়া সরধারিয়া সম্প্রতি এই চরিত্রের শক্তিশালী অবয়ব, বিশেষ করে গয়না, ভারী বর্ম ও মুকুট তৈরির সুনিপুণ প্রক্রিয়ার বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন।

‘ইন্ডিয়া টুডে’-র সঙ্গে আলাপকালে তিনি জানান, যশের বেশিরভাগ পোশাকের ওজন ছিল প্রায় ১৬ থেকে ২০ কেজি। তবে লঙ্কার প্রেক্ষাপটে ব্যবহৃত কিছু বিশেষ পোশাকের ওজন ছিল প্রায় ৩৩ কেজি। ডিজাইনার বলেন, গয়না মিলিয়ে বেশিরভাগ পোশাকের ওজন ছিল ১৬ থেকে ২০ কেজি। তবে কিছু পোশাক ছিল অত্যন্ত ভারী। এর মধ্যে লঙ্কার দৃশ্যে রাবণের সাজ, তার বিয়ের পোশাক কিংবা শূর্পণখার বিয়ের অনুষ্ঠানে পরা পোশাকের অত্যন্ত ভারী ছিল। আমার যতদূর মনে পড়ে, সেগুলোর ওজন ছিল প্রায় ৩০ থেকে ৩৩ কেজি।

মুকুটটির ভার সম্পর্কে সানিয়া আরও বলেন, আমার মনে হয়, সবচেয়ে কঠিন ছিল মুকুটটি পরা। কারণ মাথার ওপর সামান্য ওজনও খুব ভারী ও অস্বস্তিকর মনে হয়। তাই আমরা এটি নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছি। আমরা বেশ কয়েকটি ত্রিমাত্রিক (থ্রি-ডি) নমুনা মুকুট তৈরি করেছিলাম, যাতে নকশাটি নিখুঁত হয়। এরপর আমরা সেটিকে আরও হালকা করার উপায় খুঁজতে থাকি। তবে ১.৮ কেজির নিচে নামা সম্ভব হয়নি। এটিই ছিল আমাদের সাধ্যের সেরা, আর তাও বেশ ভারীই মনে হচ্ছিল।

এত কঠিন প্রক্রিয়া সত্ত্বেও সানিয়া জানান, যশ পুরো শুটিং জুড়ে সেটে বেশ হাসিখুশি পরিবেশ বজায় রেখেছিলেন। তিনি বলেন, তার অভিব্যক্তি বা আচরণে কষ্টের কোনো ছাপ ছিল না, অথচ এটি সত্যিই একটি বড় চ্যালেঞ্জ ছিল। পোশাক পরিকল্পনাকারী আরও জানান, কিছু সাজসজ্জায় ‘প্রোস্থেটিক্স’ (কৃত্রিম অঙ্গসজ্জা) ব্যবহার করা হয়েছিল, যা পুরো সাজকে আরও জটিল করে তুলেছিল। যশের সঙ্গে ১১ বছর ধরে কাজ করা সানিয়ার মতে, নীতেশ তিওয়ারির ‘রামায়ণ: পার্ট ১’ হলো তাদের প্রথম পৌরাণিক কাজের যৌথ প্রয়াস।

চলচ্চিত্রটি চলতি মাসের ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। ছবিটির দ্বিতীয় পর্বটি আনুষ্ঠানিকভাবে ২০২৮ সালের দীপাবলির সময় মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com