এআইয়ের অপব্যবহারের বিরুদ্ধে আইনি সুরক্ষা পেলেন অনন্যা

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : অনুমতি ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে ছবি, ভিডিও ও কণ্ঠস্বরের অপব্যবহার ঠেকাতে আইনি সুরক্ষা পেয়েছেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। তাঁর নাম, ছবি, ভিডিও এবং এআই দিয়ে তৈরি ভুয়া কনটেন্টের বাণিজ্যিক ব্যবহার ও অপপ্রচার বন্ধে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন বম্বে হাইকোর্ট।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিচারপতি মাধব জামদার এ মামলার শুনানি শেষে আদেশ দেন। একই সঙ্গে অনলাইনে ছড়িয়ে থাকা আপত্তিকর ও বিতর্কিত কনটেন্ট দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন আদালত।

সংবাদমাধ্যম লাইভ ল-এর প্রতিবেদন অনুযায়ী, নিজের ব্যক্তিত্বের অধিকার (পার্সোনালিটি রাইটস) রক্ষায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনন্যা। তাঁর অভিযোগ, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও বাণিজ্যিক প্রতিষ্ঠান অনুমতি ছাড়াই তাঁর ছবি, ভিডিও ক্লিপ এবং এআই দিয়ে তৈরি ভুয়া ছবি ব্যবহার করছে।

মামলার নথি ও সংশ্লিষ্ট কনটেন্ট পর্যালোচনা করে আদালত প্রাথমিকভাবে মনে করেছেন, এসব কর্মকাণ্ডে অভিনেত্রীর অধিকার লঙ্ঘিত হয়েছে। বিচারপতি জামদার বলেন, এ ধরনের অপব্যবহার অনন্যার গোপনীয়তার অধিকার, প্রচারের অধিকার, নৈতিক অধিকার এবং সম্মান নিয়ে বাঁচার অধিকারের পরিপন্থী।

এদিকে একই দিন ‘অনুপমা’ ধারাবাহিকের অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়ও একই ধরনের আইনি সুরক্ষা পেয়েছেন। তাঁর ছবি ও ভিডিওর বাণিজ্যিক অপব্যবহার এবং এআই ডিপফেক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সেগুলো সরানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগের দিন দিল্লি হাইকোর্ট অভিনেত্রী কৃতি স্যাননকেও তাঁর নাম, ছবি ও কণ্ঠস্বরের অননুমোদিত ব্যবহার থেকে সুরক্ষা দেন। এআই দিয়ে তৈরি ভয়েস মডেল, চ্যাটবট ও আপত্তিকর কনটেন্টের বিরুদ্ধেও নির্দেশনা দেন আদালত। তবে সংবাদ পরিবেশন, পর্যালোচনা, সমালোচনা, ব্যঙ্গ ও প্যারোডির মতো বিষয় এই নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখা হয়।

এর আগে অনিল কাপুর, অমিতাভ বচ্চন, জ্যাকি শ্রফ, ঐশ্বরিয়া রাই বচ্চন ও অল্লু অর্জুনের মতো তারকারাও নিজেদের নাম, কণ্ঠস্বর ও মুখাবয়বের অননুমোদিত বাণিজ্যিক ব্যবহার বন্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭ ,মামলা ৫৫টি

» ৪০ মিনিটের ব্যবধানে রাজধানীর দুই জায়গায় ককটেল বিস্ফোরণ

» পুলিশের হারিয়ে যাওয়া পিস্তল উদ্ধার

» এআইয়ের অপব্যবহারের বিরুদ্ধে আইনি সুরক্ষা পেলেন অনন্যা

» ২০ লাখ টাকার উদ্যোক্তা ঋণ নিয়ে সতর্কবার্তা

» হাসানের জোড়া আঘাতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশের স্বস্তি

» মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নানা পদে ৩৬ মুসলিমের জয়

» ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ: ডেমোক্র্যাট-রিপাবলিকান কারো স্বস্তি নেই

» ভারতের ভিসায় নতুন নিয়ম, দিতে হবে অঙ্গীকারনামা

» নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এআইয়ের অপব্যবহারের বিরুদ্ধে আইনি সুরক্ষা পেলেন অনন্যা

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : অনুমতি ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে ছবি, ভিডিও ও কণ্ঠস্বরের অপব্যবহার ঠেকাতে আইনি সুরক্ষা পেয়েছেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। তাঁর নাম, ছবি, ভিডিও এবং এআই দিয়ে তৈরি ভুয়া কনটেন্টের বাণিজ্যিক ব্যবহার ও অপপ্রচার বন্ধে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন বম্বে হাইকোর্ট।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিচারপতি মাধব জামদার এ মামলার শুনানি শেষে আদেশ দেন। একই সঙ্গে অনলাইনে ছড়িয়ে থাকা আপত্তিকর ও বিতর্কিত কনটেন্ট দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন আদালত।

সংবাদমাধ্যম লাইভ ল-এর প্রতিবেদন অনুযায়ী, নিজের ব্যক্তিত্বের অধিকার (পার্সোনালিটি রাইটস) রক্ষায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনন্যা। তাঁর অভিযোগ, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও বাণিজ্যিক প্রতিষ্ঠান অনুমতি ছাড়াই তাঁর ছবি, ভিডিও ক্লিপ এবং এআই দিয়ে তৈরি ভুয়া ছবি ব্যবহার করছে।

মামলার নথি ও সংশ্লিষ্ট কনটেন্ট পর্যালোচনা করে আদালত প্রাথমিকভাবে মনে করেছেন, এসব কর্মকাণ্ডে অভিনেত্রীর অধিকার লঙ্ঘিত হয়েছে। বিচারপতি জামদার বলেন, এ ধরনের অপব্যবহার অনন্যার গোপনীয়তার অধিকার, প্রচারের অধিকার, নৈতিক অধিকার এবং সম্মান নিয়ে বাঁচার অধিকারের পরিপন্থী।

এদিকে একই দিন ‘অনুপমা’ ধারাবাহিকের অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়ও একই ধরনের আইনি সুরক্ষা পেয়েছেন। তাঁর ছবি ও ভিডিওর বাণিজ্যিক অপব্যবহার এবং এআই ডিপফেক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সেগুলো সরানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগের দিন দিল্লি হাইকোর্ট অভিনেত্রী কৃতি স্যাননকেও তাঁর নাম, ছবি ও কণ্ঠস্বরের অননুমোদিত ব্যবহার থেকে সুরক্ষা দেন। এআই দিয়ে তৈরি ভয়েস মডেল, চ্যাটবট ও আপত্তিকর কনটেন্টের বিরুদ্ধেও নির্দেশনা দেন আদালত। তবে সংবাদ পরিবেশন, পর্যালোচনা, সমালোচনা, ব্যঙ্গ ও প্যারোডির মতো বিষয় এই নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখা হয়।

এর আগে অনিল কাপুর, অমিতাভ বচ্চন, জ্যাকি শ্রফ, ঐশ্বরিয়া রাই বচ্চন ও অল্লু অর্জুনের মতো তারকারাও নিজেদের নাম, কণ্ঠস্বর ও মুখাবয়বের অননুমোদিত বাণিজ্যিক ব্যবহার বন্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com