ভারতের ভিসায় নতুন নিয়ম, দিতে হবে অঙ্গীকারনামা

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ভারতে যাওয়ার ভিসা পেতে এখন থেকে আবেদনপত্রের সঙ্গে নির্ধারিত ফরম্যাটে অঙ্গীকারনামা জমা দিতে হবে। পর্যটন, চিকিৎসা, ব্যবসাসহ সব ধরনের ভিসার আবেদনেই এই নিয়ম কার্যকর করেছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।

নির্ধারিত ফরম্যাটে অঙ্গীকারনামা জমা না দিলে আবেদন গ্রহণ করা হবে না।

গতকাল বৃহস্পতিবার হাইকমিশনের ভিসা-সংক্রান্ত পোর্টালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীদের হাইকমিশনের নির্ধারিত লিংক থেকে ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ বা ভিসা অঙ্গীকারনামা ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। এরপর পূরণ করা ফর্মটি স্ক্যান করে এনআইসি ভিসা অ্যাপ্লিকেশন পোর্টালে অনলাইন আবেদনের সঙ্গে আপলোড করতে হবে।

হাইকমিশন স্পষ্ট জানিয়েছে, শুধু নির্ধারিত ফরম্যাটের অঙ্গীকারনামাই গ্রহণ করা হবে। অন্য কোনো ফরম্যাটে জমা দেওয়া হলে তা গ্রহণযোগ্য হবে না।

এক পাতার এই অঙ্গীকারনামায় আবেদনকারীকে কয়েকটি বিষয়ে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। এর মধ্যে রয়েছে, যে উদ্দেশ্যে ভিসার আবেদন করা হচ্ছে, ভারত সফরও শুধু সেই উদ্দেশ্যেই সীমাবদ্ধ রাখা। পাশাপাশি আবেদনের তারিখে আবেদনকারী ঢাকার ভারতীয় হাইকমিশনের অধিক্ষেত্রের মধ্যে বসবাস করছেন এবং আবেদনপত্রে দেওয়া সব তথ্য সঠিক-এমন ঘোষণাও দিতে হবে।

ফর্মের প্রথম অংশে পাসপোর্ট অনুযায়ী আবেদনকারীর নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্মতারিখ ও ঢাকায় বর্তমান ঠিকানা উল্লেখ করতে হবে। দ্বিতীয় অংশে ভারত সফরের উদ্দেশ্য জানাতে হবে। সফরের উদ্দেশ্য হিসেবে পর্যটন, ব্যবসা, চিকিৎসা কিংবা সম্মেলনে অংশগ্রহণের বিষয় উল্লেখ করা যাবে।

এ ছাড়া সফর শেষে নিজ দেশে ফিরে আসা এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পর ভারতে অবস্থান না করার অঙ্গীকার করতে হবে। ভারতে অবস্থানকালে দেশটির আইন, বিধিবিধান ও সংস্কৃতি মেনে চলার পাশাপাশি কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত না হওয়ার প্রতিশ্রুতিও দিতে হবে।

অঙ্গীকারনামায় বলা হয়েছে, এসব শর্ত ভঙ্গ করলে আবেদনকারীর ভিসা বাতিল হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে ভারতীয় ভিসা পাওয়ার যোগ্যতাও ক্ষতিগ্রস্ত হতে পারে।

ফর্মের শেষ অংশে আবেদনকারীকে স্বাক্ষর, স্থান ও তারিখ উল্লেখ করতে হবে। তবে অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মা-বাবা উভয়ের স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আজানের প্রতি সম্মান জানিয়ে ছয় মিনিট নীরবে দাঁড়িয়ে থাকলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, ২১ বছর পর আবারও রাজপথে তারেক রহমান

» প্রয়োজনে টিকিট পাঠিয়ে দেব, তবু আসুন: তথ্য প্রতিমন্ত্রী

» বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের প্রত্যয় নিয়ে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো

» এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

» জামালপুরে ট্রাক চাপায় একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত

» দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৯

» সরকার গঠন নিয়ে কঠিন সমীকরণে ইসরায়েল, সিদ্ধান্তের মুখে প্রেসিডেন্ট হারজগ

» ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন হৃদয়

» নারীদের বাদ দিয়ে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি সম্ভব নয় : শামা ওবায়েদ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভারতের ভিসায় নতুন নিয়ম, দিতে হবে অঙ্গীকারনামা

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ভারতে যাওয়ার ভিসা পেতে এখন থেকে আবেদনপত্রের সঙ্গে নির্ধারিত ফরম্যাটে অঙ্গীকারনামা জমা দিতে হবে। পর্যটন, চিকিৎসা, ব্যবসাসহ সব ধরনের ভিসার আবেদনেই এই নিয়ম কার্যকর করেছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।

নির্ধারিত ফরম্যাটে অঙ্গীকারনামা জমা না দিলে আবেদন গ্রহণ করা হবে না।

গতকাল বৃহস্পতিবার হাইকমিশনের ভিসা-সংক্রান্ত পোর্টালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীদের হাইকমিশনের নির্ধারিত লিংক থেকে ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ বা ভিসা অঙ্গীকারনামা ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। এরপর পূরণ করা ফর্মটি স্ক্যান করে এনআইসি ভিসা অ্যাপ্লিকেশন পোর্টালে অনলাইন আবেদনের সঙ্গে আপলোড করতে হবে।

হাইকমিশন স্পষ্ট জানিয়েছে, শুধু নির্ধারিত ফরম্যাটের অঙ্গীকারনামাই গ্রহণ করা হবে। অন্য কোনো ফরম্যাটে জমা দেওয়া হলে তা গ্রহণযোগ্য হবে না।

এক পাতার এই অঙ্গীকারনামায় আবেদনকারীকে কয়েকটি বিষয়ে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। এর মধ্যে রয়েছে, যে উদ্দেশ্যে ভিসার আবেদন করা হচ্ছে, ভারত সফরও শুধু সেই উদ্দেশ্যেই সীমাবদ্ধ রাখা। পাশাপাশি আবেদনের তারিখে আবেদনকারী ঢাকার ভারতীয় হাইকমিশনের অধিক্ষেত্রের মধ্যে বসবাস করছেন এবং আবেদনপত্রে দেওয়া সব তথ্য সঠিক-এমন ঘোষণাও দিতে হবে।

ফর্মের প্রথম অংশে পাসপোর্ট অনুযায়ী আবেদনকারীর নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্মতারিখ ও ঢাকায় বর্তমান ঠিকানা উল্লেখ করতে হবে। দ্বিতীয় অংশে ভারত সফরের উদ্দেশ্য জানাতে হবে। সফরের উদ্দেশ্য হিসেবে পর্যটন, ব্যবসা, চিকিৎসা কিংবা সম্মেলনে অংশগ্রহণের বিষয় উল্লেখ করা যাবে।

এ ছাড়া সফর শেষে নিজ দেশে ফিরে আসা এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পর ভারতে অবস্থান না করার অঙ্গীকার করতে হবে। ভারতে অবস্থানকালে দেশটির আইন, বিধিবিধান ও সংস্কৃতি মেনে চলার পাশাপাশি কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত না হওয়ার প্রতিশ্রুতিও দিতে হবে।

অঙ্গীকারনামায় বলা হয়েছে, এসব শর্ত ভঙ্গ করলে আবেদনকারীর ভিসা বাতিল হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে ভারতীয় ভিসা পাওয়ার যোগ্যতাও ক্ষতিগ্রস্ত হতে পারে।

ফর্মের শেষ অংশে আবেদনকারীকে স্বাক্ষর, স্থান ও তারিখ উল্লেখ করতে হবে। তবে অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মা-বাবা উভয়ের স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com