জাতীয় সংবিধান দিবস আজ

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : আজ ৪ নভেম্বর, বাংলাদেশের সংবিধান দিবস। ১৯৭২ সালের এই দিনে গণপরিষদে স্বাধীন বাংলাদেশের সংবিধান গৃহীত হয়।

তবে তা কার্যকর হয় ওই বছরের ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসে। বাঙালির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীন রাষ্ট্রের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এই সংবিধানে।

সংবিধান প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। দীর্ঘ পর্যালোচনা ও আলোচনার পর কমিটি সংবিধানের খসড়া প্রস্তুত করে।

বাংলাদেশের মূল সংবিধানে ১১টি ভাগ, ১৫৩টি অনুচ্ছেদ এবং ৭টি তফসিল ছিল। এতে রাষ্ট্র পরিচালনার চারটি মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে অন্তর্ভুক্ত করা হয়।

বাংলাদেশের সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। রাষ্ট্রের কাঠামো, নাগরিকের মৌলিক অধিকার, সরকারের ক্ষমতা ও দায়িত্ব এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন নীতিমালা এই সংবিধানের মাধ্যমে নির্ধারিত হয়েছে।

প্রতি বছর ৪ নভেম্বর সংবিধান দিবস পালনের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের সাংবিধানিক যাত্রার ঐতিহাসিক গুরুত্ব স্মরণ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» পিপিপি পদ্ধতিতে ঢাকার পাঁচ হাসপাতালে চিকিৎসাসেবা চালুর উদ্যোগ : স্বাস্থ্যমন্ত্রী

» খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

» এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭ ,মামলা ৫৫টি

» ‘শিল্প বাঁচলে দেশ বাঁচবে, আর শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে’ এটিই জামায়াতের মূলনীতি: পরওয়ার

» হারাম এলাকায় যেসব কাজ করা যায় না

» তোয়ালে ব্যবহারের সঠিক নিয়ম জানেন তো?

» টানা ৩ মাস রাজপথ পাহারা দিতে বললেন রাশেদ খাঁন

» ১৩২ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

» এ মাসেই শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জাতীয় সংবিধান দিবস আজ

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : আজ ৪ নভেম্বর, বাংলাদেশের সংবিধান দিবস। ১৯৭২ সালের এই দিনে গণপরিষদে স্বাধীন বাংলাদেশের সংবিধান গৃহীত হয়।

তবে তা কার্যকর হয় ওই বছরের ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসে। বাঙালির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীন রাষ্ট্রের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এই সংবিধানে।

সংবিধান প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। দীর্ঘ পর্যালোচনা ও আলোচনার পর কমিটি সংবিধানের খসড়া প্রস্তুত করে।

বাংলাদেশের মূল সংবিধানে ১১টি ভাগ, ১৫৩টি অনুচ্ছেদ এবং ৭টি তফসিল ছিল। এতে রাষ্ট্র পরিচালনার চারটি মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে অন্তর্ভুক্ত করা হয়।

বাংলাদেশের সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। রাষ্ট্রের কাঠামো, নাগরিকের মৌলিক অধিকার, সরকারের ক্ষমতা ও দায়িত্ব এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন নীতিমালা এই সংবিধানের মাধ্যমে নির্ধারিত হয়েছে।

প্রতি বছর ৪ নভেম্বর সংবিধান দিবস পালনের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের সাংবিধানিক যাত্রার ঐতিহাসিক গুরুত্ব স্মরণ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com