হাসানের জোড়া আঘাতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশের স্বস্তি

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : সিলেট টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। টানা দুই বলে দুই উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা দিয়েছেন তিনি। হ্যাটট্রিকের সুযোগও তৈরি করেছিলেন, তবে শেষ পর্যন্ত অল্পের জন্য তা হাতছাড়া হয়।

প্রথম দিনের প্রায় পুরোটা সময় বাংলাদেশের বোলারদের ভুগিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার আমির জাঙ্গু। বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্যাটার ১১১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন। সঙ্গে জাস্টিন গ্রিভসকে নিয়ে দ্বিতীয় দিনেও বেশ আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন তিনি।

তবে নতুন বল হাতে নিয়েই ম্যাচের চিত্র পাল্টে দেন হাসান মাহমুদ। প্রথমে অফ স্টাম্পের বাইরে পিচ করা বল ভেতরে ঢুকিয়ে জাঙ্গুকে বোল্ড করেন তিনি। পরের বলেই বাড়তি বাউন্সে পরাস্ত করেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজকে। পরপর দুই বলে দুই গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ক্যারিবীয়রা।

হ্যাটট্রিকের সুযোগও তৈরি হয়েছিল হাসানের সামনে। পরের বলেই নতুন ব্যাটার জোশুয়া বিশপকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। বাংলাদেশের আবেদনে আম্পায়ার আসিফ ইয়াকুব আঙুল তুলে দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান বিশপ।  রিপ্লেতে দেখা যায়, বল প্যাডে লাগার আগে তার ব্যাটে হালকা স্পর্শ করেছিল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ২৮৯ রান। জাস্টিন গ্রিভস ৫১ এবং জোশুয়া বিশপ ১৫ রান নিয়ে মাঠে রয়েছেন।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের ছয়টি উইকেটই নিয়েছেন বাংলাদেশের দুই পেসার। হাসান মাহমুদের শিকার চার উইকেট, অন্যদিকে তাসকিন আহমেদ নিয়েছেন দুটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» অর্থনীতি গণতান্ত্রিক না হলে রাজনীতির গণতন্ত্র কাজ করে না: অর্থমন্ত্রী

» আমির হামজারা জামায়াতে অভিশাপ রুপে নাজিল হয়েছে: রাশেদ খাঁন

» নবজাতকের ত্বকের যত্ন: এই ৫টি ভুল করছেন না তো?

» ফুলকপির কাটলেট এর রেসিপি

» ২৪ ঘণ্টা পর হিলি দিয়ে আমদানি-রপ্তানি শুরু

» সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

» দুর্নীতিতে কার্যকারিতা হারিয়েছে সমবায় সমিতিগুলো: রাষ্ট্রপতি

» সাভার-ধামরাইয়ে পার্কিংয়ে থাকা দুই বাসে আগুন

» এসআরবি মহাপরিচালকের দায়িত্ব নিলেন ফারুক আহমেদ

» সিএমএইচে চিকিৎসা নিতে চান মাসুদ উদ্দিন, শুনানি পিছিয়ে মঙ্গলবার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হাসানের জোড়া আঘাতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশের স্বস্তি

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : সিলেট টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। টানা দুই বলে দুই উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা দিয়েছেন তিনি। হ্যাটট্রিকের সুযোগও তৈরি করেছিলেন, তবে শেষ পর্যন্ত অল্পের জন্য তা হাতছাড়া হয়।

প্রথম দিনের প্রায় পুরোটা সময় বাংলাদেশের বোলারদের ভুগিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার আমির জাঙ্গু। বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্যাটার ১১১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন। সঙ্গে জাস্টিন গ্রিভসকে নিয়ে দ্বিতীয় দিনেও বেশ আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন তিনি।

তবে নতুন বল হাতে নিয়েই ম্যাচের চিত্র পাল্টে দেন হাসান মাহমুদ। প্রথমে অফ স্টাম্পের বাইরে পিচ করা বল ভেতরে ঢুকিয়ে জাঙ্গুকে বোল্ড করেন তিনি। পরের বলেই বাড়তি বাউন্সে পরাস্ত করেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজকে। পরপর দুই বলে দুই গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ক্যারিবীয়রা।

হ্যাটট্রিকের সুযোগও তৈরি হয়েছিল হাসানের সামনে। পরের বলেই নতুন ব্যাটার জোশুয়া বিশপকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। বাংলাদেশের আবেদনে আম্পায়ার আসিফ ইয়াকুব আঙুল তুলে দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান বিশপ।  রিপ্লেতে দেখা যায়, বল প্যাডে লাগার আগে তার ব্যাটে হালকা স্পর্শ করেছিল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ২৮৯ রান। জাস্টিন গ্রিভস ৫১ এবং জোশুয়া বিশপ ১৫ রান নিয়ে মাঠে রয়েছেন।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের ছয়টি উইকেটই নিয়েছেন বাংলাদেশের দুই পেসার। হাসান মাহমুদের শিকার চার উইকেট, অন্যদিকে তাসকিন আহমেদ নিয়েছেন দুটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com