আব্বাসী হুজুরের কাছে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দোয়া চেয়েছেন রাশেদ খান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ সরকারের আমলে অনেক আলেম-ওলামা আপস করলেও আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী আপস করেননি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খান।

তিনি বলেছেন, মাওলানা ড. সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী আওয়ামী লীগ সরকারের শাসনামলে নানা চাপের মধ্যেও ইসলামের পক্ষে আপসহীন অবস্থান ধরে রেখেছেন।

রোববার (১১ অক্টোবর) আব্বাসী মঞ্জিল জৈনপুরী দরবার শরীফে আল্লামা মুফতি ড. সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মুহাম্মাদ রাশেদ খান। এ সময় তিনি আল্লামা আব্বাসীর ইসলামের পক্ষে সোচ্চার ভূমিকা, বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার পক্ষে অবস্থানের প্রশংসা করেন।

রাশেদ খান বলেন, ‘আল্লামা আব্বাসী হুজুরের বক্তব্য আমি প্রায়ই শুনি। তিনি সব সময় ইসলামের পক্ষে সোচ্চার। অনেকেই নানা কৌশলে ইসলামের পক্ষে বক্তব্য দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তাদের বক্তব্য কখনো কখনো ইসলামের বিপক্ষে চলে যায়। তবে আমাদের শ্রদ্ধেয় এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্য বরাবরই ইসলামের পক্ষে থাকে।’

নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরবিরোধী আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আন্দোলনের প্রথম দিন আমরা—বর্তমান সরকারের প্রতিমন্ত্রী নুরুল হক নুরসহ কয়েকজন—কর্মসূচি শুরু করেছিলাম। পরদিন হেফাজতে ইসলাম আন্দোলনে যুক্ত হয়। সে সময় আমি আল্লামা আব্বাসী হুজুরের গুরুত্বপূর্ণ ভূমিকা দেখেছি। তিনি মানুষকে উদ্বুদ্ধ করেছেন, আন্দোলনকারীদের মধ্যে পানি বিতরণসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে উৎসাহ জুগিয়েছেন।’

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে রাশেদ খান বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনামলে অনেক আলেম-ওলামাকে আপস করতে দেখা গেলেও আল্লামা আব্বাসীকে তিনি কোনো আপস করতে দেখেননি। বরং তিনি ছাত্র-জনতার পক্ষে অবস্থান নিয়েছেন। বিভিন্ন আন্দোলনেও তার ভূমিকা ছিল প্রশংসনীয়।

আল্লামা আব্বাসীর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরে রাশেদ খান বলেন, ‘তার দোয়া নেওয়া এবং সালাম জানাতেই আজ এই দরবার শরীফে এসেছি। তার আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। তার সঙ্গে বুকে বুক মিলিয়ে যে প্রশান্তি পেয়েছি, সেটির খোঁজেই যেন এখানে এসেছিলাম।’

তিনি জানান, সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দোয়া চেয়েছেন। পাশাপাশি একজন ইসলামি চিন্তাবিদ হিসেবে সরকারের প্রতি আল্লামা আব্বাসীর কোনো পরামর্শ থাকলে তা তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

দেশ পুনর্গঠনে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে রাশেদ খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পুনর্গঠনে কাজ করছেন। এ উদ্যোগ বাস্তবায়নে আল্লামা আব্বাসীর সহযোগিতা প্রত্যাশা করেছেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ রাখা এবং ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে ঐক্য বজায় রাখতে একজন গ্রহণযোগ্য আলেম হিসেবে তার ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

অন্তর্বর্তী সরকারের সময় আল্লামা আব্বাসীর বিভিন্ন সমালোচনার প্রসঙ্গ টেনে রাশেদ খান বলেন, তখন তার বক্তব্য নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে তার অনেক বক্তব্যের যথার্থতা স্পষ্ট হচ্ছে। ভবিষ্যৎ পরিস্থিতি অনুধাবন করতে পারা একজন আলেমের গুরুত্বপূর্ণ যোগ্যতা বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খান আরও বলেন, বিএনপি সব সময় ইসলামি মূল্যবোধ ধারণ করে কাজ করার চেষ্টা করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যেও ইসলামি মূল্যবোধের চেতনা রয়েছে। দেশের আলেম সমাজের সঙ্গে বিএনপির হৃদয়ের সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে আল্লামা আব্বাসীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে রাশেদ খান বলেন, ইসলামের খেদমতে একজন খাদেম হিসেবে তিনি যে ভূমিকা পালন করছেন ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

» আগামী ১৯ অক্টোবর ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দীর্ঘ ১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান

» জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

» সৌদির বিমান বন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে

» যোগ দেওয়ার কথা থাকলেও বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যাচ্ছেন না ড. ইউনূস, অংশ নিচ্ছেন জোবাইদা রহমান

» বিয়ের শর্ত ছাড়া কেবল ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলেই তা যৌতুক হবে না: হাইকোর্টের রায়

» জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণের সঙ্গে প্রতারণা হবে: জাবের

» আব্বাসী হুজুরের কাছে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দোয়া চেয়েছেন রাশেদ খান

» মজলুমের কষ্ট বোঝার জন্য একজন মজলুম ভাইয়ের প্রয়োজন, আর সেই ভাই হলেন দেলাওয়ার হোসেন: রাশেদ

» প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বসেছে বিএনপির সংসদীয় দলের বৈঠক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আব্বাসী হুজুরের কাছে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দোয়া চেয়েছেন রাশেদ খান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ সরকারের আমলে অনেক আলেম-ওলামা আপস করলেও আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী আপস করেননি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খান।

তিনি বলেছেন, মাওলানা ড. সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী আওয়ামী লীগ সরকারের শাসনামলে নানা চাপের মধ্যেও ইসলামের পক্ষে আপসহীন অবস্থান ধরে রেখেছেন।

রোববার (১১ অক্টোবর) আব্বাসী মঞ্জিল জৈনপুরী দরবার শরীফে আল্লামা মুফতি ড. সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মুহাম্মাদ রাশেদ খান। এ সময় তিনি আল্লামা আব্বাসীর ইসলামের পক্ষে সোচ্চার ভূমিকা, বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার পক্ষে অবস্থানের প্রশংসা করেন।

রাশেদ খান বলেন, ‘আল্লামা আব্বাসী হুজুরের বক্তব্য আমি প্রায়ই শুনি। তিনি সব সময় ইসলামের পক্ষে সোচ্চার। অনেকেই নানা কৌশলে ইসলামের পক্ষে বক্তব্য দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তাদের বক্তব্য কখনো কখনো ইসলামের বিপক্ষে চলে যায়। তবে আমাদের শ্রদ্ধেয় এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্য বরাবরই ইসলামের পক্ষে থাকে।’

নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরবিরোধী আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আন্দোলনের প্রথম দিন আমরা—বর্তমান সরকারের প্রতিমন্ত্রী নুরুল হক নুরসহ কয়েকজন—কর্মসূচি শুরু করেছিলাম। পরদিন হেফাজতে ইসলাম আন্দোলনে যুক্ত হয়। সে সময় আমি আল্লামা আব্বাসী হুজুরের গুরুত্বপূর্ণ ভূমিকা দেখেছি। তিনি মানুষকে উদ্বুদ্ধ করেছেন, আন্দোলনকারীদের মধ্যে পানি বিতরণসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে উৎসাহ জুগিয়েছেন।’

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে রাশেদ খান বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনামলে অনেক আলেম-ওলামাকে আপস করতে দেখা গেলেও আল্লামা আব্বাসীকে তিনি কোনো আপস করতে দেখেননি। বরং তিনি ছাত্র-জনতার পক্ষে অবস্থান নিয়েছেন। বিভিন্ন আন্দোলনেও তার ভূমিকা ছিল প্রশংসনীয়।

আল্লামা আব্বাসীর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরে রাশেদ খান বলেন, ‘তার দোয়া নেওয়া এবং সালাম জানাতেই আজ এই দরবার শরীফে এসেছি। তার আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। তার সঙ্গে বুকে বুক মিলিয়ে যে প্রশান্তি পেয়েছি, সেটির খোঁজেই যেন এখানে এসেছিলাম।’

তিনি জানান, সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দোয়া চেয়েছেন। পাশাপাশি একজন ইসলামি চিন্তাবিদ হিসেবে সরকারের প্রতি আল্লামা আব্বাসীর কোনো পরামর্শ থাকলে তা তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

দেশ পুনর্গঠনে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে রাশেদ খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পুনর্গঠনে কাজ করছেন। এ উদ্যোগ বাস্তবায়নে আল্লামা আব্বাসীর সহযোগিতা প্রত্যাশা করেছেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ রাখা এবং ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে ঐক্য বজায় রাখতে একজন গ্রহণযোগ্য আলেম হিসেবে তার ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

অন্তর্বর্তী সরকারের সময় আল্লামা আব্বাসীর বিভিন্ন সমালোচনার প্রসঙ্গ টেনে রাশেদ খান বলেন, তখন তার বক্তব্য নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে তার অনেক বক্তব্যের যথার্থতা স্পষ্ট হচ্ছে। ভবিষ্যৎ পরিস্থিতি অনুধাবন করতে পারা একজন আলেমের গুরুত্বপূর্ণ যোগ্যতা বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খান আরও বলেন, বিএনপি সব সময় ইসলামি মূল্যবোধ ধারণ করে কাজ করার চেষ্টা করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যেও ইসলামি মূল্যবোধের চেতনা রয়েছে। দেশের আলেম সমাজের সঙ্গে বিএনপির হৃদয়ের সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে আল্লামা আব্বাসীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে রাশেদ খান বলেন, ইসলামের খেদমতে একজন খাদেম হিসেবে তিনি যে ভূমিকা পালন করছেন ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com