গণতন্ত্রকে শক্তিশালী করতে নিরপেক্ষভাবে কাজ করবে তথ্য কমিশন: ড. নাহরিন খান

ছবি সংগৃহীত

 

বাসস দেশের গণতান্ত্রিক চর্চা ও সুশাসন শক্তিশালী করতে তথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের সম্মেলন কক্ষে নবগঠিত কমিশনের ১০০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান বলেন, তথ্য কমিশন সরকার বা জনগণের পক্ষে থাকবে না, তথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে। সংবাদকর্মীদের উপস্থিতি এবং সংবাদ সংগ্রহের মাধ্যমেই তথ্য কমিশনের আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ ও স্বাধীনভাবে পথ চলার প্রথম পদক্ষেপ আজ থেকে শুরু হলো।

তিনি আরও বলেন, প্রতিটি সংবাদকর্মীর জন্য তথ্য কমিশনের দরজা সব সময় খোলা থাকবে। সম্মিলিত প্রয়াসেই কমিশনকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কমিশনের নানা সংকটের কথা তুলে ধরে তিনি জানান, ১৫ তলা বিশিষ্ট এই কমিশন ভবনে অনুমোদিত ৭৬ জন জনবলের বিপরীতে বর্তমানে মাত্র ২২ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। এত স্বল্প জনবল নিয়েই তারা সীমিত পরিসরে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

তথ্য কমিশনকে জনমুখী করতে ১০০ দিনের কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, রাইট টু ইনফরমেশন (আরটিআই) সম্পর্কে সচেতনতা তৈরিতে চলতি নভেম্বর মাসের শেষ সপ্তাহে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সপ্তাহব্যাপী ‘তথ্যমেলা সপ্তাহ’ আয়োজন করা হবে। একই সাথে দেশের স্কুল-কলেজেও এ কার্যক্রম শুরু করা হবে।

তিনি আরও জানান, গত দুই বছরে জমে থাকা ৯১৭টি পেন্ডিং অভিযোগের মধ্যে ৯৫টি অভিযোগের শুনানি আগামী ১৬ নভেম্বর থেকে কমিশনের নিজস্ব কার্যালয়ে শুরু হচ্ছে। নতুন কমিশন যোগদানের পর ইতিমধ্যে ২০০-এর অধিক নতুন অভিযোগ জমা পড়েছে।

প্রধান তথ্য কমিশনার বলেন, এছাড়া সংবাদকর্মী, কন্টেন্ট ক্রিয়েটর ও রাজনীতিবিদদের প্রশিক্ষণের আওতায় আনা হবে। সরকারি অর্থায়ন বা বিদেশি অনুদানে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট মনিটরিং করা হবে। একই সঙ্গে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তথ্য অবমুক্তকরণ নীতিমালা প্রণয়নের কাজ করা হবে। এ লক্ষ্যে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে পত্র পাঠানো হয়েছে।

গত ১৭ বছরে তথ্য কমিশন উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারেনি উল্লেখ করে ড. নাহরিন ইসলাম খান বলেন, এই চ্যালেঞ্জ উত্তরণে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা কমিশনের পথচলায় সহায়ক হবে।

ব্রিফিংয়ে তথ্য কমিশনার এস. এ. এম মাহফুজুর রহমান বলেন, তথ্য অধিকার আইন ও তথ্য কমিশন মানুষের তথ্যের অধিকার নিশ্চিত করতে একটি গেম চেঞ্জিং ভূমিকা রাখতে পারে। এক্ষেত্রে গণমাধ্যমই সবচেয়ে বড় অংশীদার। স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় তথ্য কমিশন ও গণমাধ্যম একযোগে কাজ করবে।

তিনি আরও বলেন, বর্তমান যুগে এআই ও তথ্যপ্রযুক্তির প্রসারের সাথে সাথে মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশনের যে ঝুঁকি তৈরি হয়েছে, তা রোধে এবং বস্তুনিষ্ঠ ও প্রামাণ্য তথ্য নিশ্চিত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে তিনি উল্লেখ করেন।

তথ্য কমিশনার খান মোহাম্মদ আবুল হোসেন বলেন, দীর্ঘ দুই বছর তথ্য কমিশনের কার্যক্রম না থাকায় এখানে কাজের পাহাড় জমে গেছে। এই সংকট উত্তরণে ১০০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে আমরা কাজ শুরু করেছি। তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষের অজ্ঞতা দূর করতে ও তাদের সচেতন করে তুলতে গণমাধ্যমকে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে তথ্য কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

» ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

» সেমিতে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরে বাংলাদেশের বিদায়

» গণতন্ত্রকে শক্তিশালী করতে নিরপেক্ষভাবে কাজ করবে তথ্য কমিশন: ড. নাহরিন খান

» দেশ পরিচালনায় আওয়ামী লীগ বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে : ডিএসসিসি প্রশাসক

» ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানকে মাত্র ১৩৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

» নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

» চাঁদপুরে অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে ৩৫ জন গ্রেফতার৭

» অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

» ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গণতন্ত্রকে শক্তিশালী করতে নিরপেক্ষভাবে কাজ করবে তথ্য কমিশন: ড. নাহরিন খান

ছবি সংগৃহীত

 

বাসস দেশের গণতান্ত্রিক চর্চা ও সুশাসন শক্তিশালী করতে তথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের সম্মেলন কক্ষে নবগঠিত কমিশনের ১০০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান বলেন, তথ্য কমিশন সরকার বা জনগণের পক্ষে থাকবে না, তথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে। সংবাদকর্মীদের উপস্থিতি এবং সংবাদ সংগ্রহের মাধ্যমেই তথ্য কমিশনের আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ ও স্বাধীনভাবে পথ চলার প্রথম পদক্ষেপ আজ থেকে শুরু হলো।

তিনি আরও বলেন, প্রতিটি সংবাদকর্মীর জন্য তথ্য কমিশনের দরজা সব সময় খোলা থাকবে। সম্মিলিত প্রয়াসেই কমিশনকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কমিশনের নানা সংকটের কথা তুলে ধরে তিনি জানান, ১৫ তলা বিশিষ্ট এই কমিশন ভবনে অনুমোদিত ৭৬ জন জনবলের বিপরীতে বর্তমানে মাত্র ২২ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। এত স্বল্প জনবল নিয়েই তারা সীমিত পরিসরে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

তথ্য কমিশনকে জনমুখী করতে ১০০ দিনের কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, রাইট টু ইনফরমেশন (আরটিআই) সম্পর্কে সচেতনতা তৈরিতে চলতি নভেম্বর মাসের শেষ সপ্তাহে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সপ্তাহব্যাপী ‘তথ্যমেলা সপ্তাহ’ আয়োজন করা হবে। একই সাথে দেশের স্কুল-কলেজেও এ কার্যক্রম শুরু করা হবে।

তিনি আরও জানান, গত দুই বছরে জমে থাকা ৯১৭টি পেন্ডিং অভিযোগের মধ্যে ৯৫টি অভিযোগের শুনানি আগামী ১৬ নভেম্বর থেকে কমিশনের নিজস্ব কার্যালয়ে শুরু হচ্ছে। নতুন কমিশন যোগদানের পর ইতিমধ্যে ২০০-এর অধিক নতুন অভিযোগ জমা পড়েছে।

প্রধান তথ্য কমিশনার বলেন, এছাড়া সংবাদকর্মী, কন্টেন্ট ক্রিয়েটর ও রাজনীতিবিদদের প্রশিক্ষণের আওতায় আনা হবে। সরকারি অর্থায়ন বা বিদেশি অনুদানে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট মনিটরিং করা হবে। একই সঙ্গে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তথ্য অবমুক্তকরণ নীতিমালা প্রণয়নের কাজ করা হবে। এ লক্ষ্যে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে পত্র পাঠানো হয়েছে।

গত ১৭ বছরে তথ্য কমিশন উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারেনি উল্লেখ করে ড. নাহরিন ইসলাম খান বলেন, এই চ্যালেঞ্জ উত্তরণে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা কমিশনের পথচলায় সহায়ক হবে।

ব্রিফিংয়ে তথ্য কমিশনার এস. এ. এম মাহফুজুর রহমান বলেন, তথ্য অধিকার আইন ও তথ্য কমিশন মানুষের তথ্যের অধিকার নিশ্চিত করতে একটি গেম চেঞ্জিং ভূমিকা রাখতে পারে। এক্ষেত্রে গণমাধ্যমই সবচেয়ে বড় অংশীদার। স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় তথ্য কমিশন ও গণমাধ্যম একযোগে কাজ করবে।

তিনি আরও বলেন, বর্তমান যুগে এআই ও তথ্যপ্রযুক্তির প্রসারের সাথে সাথে মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশনের যে ঝুঁকি তৈরি হয়েছে, তা রোধে এবং বস্তুনিষ্ঠ ও প্রামাণ্য তথ্য নিশ্চিত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে তিনি উল্লেখ করেন।

তথ্য কমিশনার খান মোহাম্মদ আবুল হোসেন বলেন, দীর্ঘ দুই বছর তথ্য কমিশনের কার্যক্রম না থাকায় এখানে কাজের পাহাড় জমে গেছে। এই সংকট উত্তরণে ১০০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে আমরা কাজ শুরু করেছি। তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষের অজ্ঞতা দূর করতে ও তাদের সচেতন করে তুলতে গণমাধ্যমকে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে তথ্য কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com