ডেইরি খাতে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, গ্রামীণ মানুষের জীবনজীবিকা ও পুষ্টি নিরাপত্তায় ডেইরি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে দেশে বছরে প্রায় ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ উৎপাদিত হচ্ছে। বিপরীতে জাতীয় চাহিদা ১৬২ দশমিক ৭৯ লাখ মেট্রিক টন। এ ঘাটতি পূরণে শুধু উৎপাদন বাড়ালেই হবে না, উৎপাদনশীলতা বৃদ্ধি, দক্ষ সম্পদ ব্যবস্থাপনা, বাজারব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশবান্ধব খামার পরিচালনায় গুরুত্ব দিতে হবে।

সুলতান সালাউদ্দিন টুকু  বলেন, দেশে প্রায় ১৫ লাখ ক্ষুদ্র খামারি পরিবার দুগ্ধ খামারের মাধ্যমে নিয়মিত আয় করছে। বিশেষ খামার ব্যবস্থাপনায় গ্রামীণ নারীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অন্যদিকে তরুণেরা পশুখাদ্য উৎপাদন, কৃত্রিম প্রজনন, দুধ সংগ্রহ ও কৃষি-বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি করছেন। এসব খামারি, নারী ও তরুণ উদ্যোক্তাদের উন্নত প্রযুক্তি, প্রশিক্ষণ, অর্থায়ন এবং বাজারসুবিধা নিশ্চিত করতে হবে।

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, পশুখাদ্যের উচ্চমূল্য, কম উৎপাদনশীলতা, অপর্যাপ্ত কোল্ড-চেইন এবং বর্জ্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতা ডেইরি খাতের অন্যতম চ্যালেঞ্জ। তবে গোবর থেকে বায়োগ্যাস ও জৈব সার উৎপাদন, সুষম খাদ্য, বিজ্ঞানসম্মত প্রজনন এবং উন্নত খামার ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি পরিবেশদূষণ কমানো সম্ভব।

সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, সরকার টেকসই ডেইরি উন্নয়নে সহায়ক নীতিগত পরিবেশ তৈরিতে কাজ করছে। বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩ কার্যকর করা, দুধের মান ও নিরাপত্তা নিশ্চিত করা এবং ভেজাল প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া এ উদ্যোগের অংশ।

প্রতিমন্ত্রী উন্নয়ন সহযোগী ও গবেষণা প্রতিষ্ঠানগুলোকে প্রাণিসম্পদ অধিদপ্তর এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর ও খামারিদের দক্ষতা উন্নয়নে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোকে দুধ সংগ্রহ নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ক্ষুদ্র খামারিদের সঙ্গে অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজামান খান এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক।

এছাড়া অনুষ্ঠানে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) সেলিম রেজা হাসানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, গবেষক ও দুগ্ধশিল্পের সংশ্লিষ্টরা উপস্থিত ছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

» ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

» প্রায় ৪৯ কোটি টাকা বকেয়া আদায়ে কঠোর অবস্থানে বিটিআরসি

» মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

» ঢাকার মানুষকে লন্ডন-আমেরিকার মতো সুবিধা দিতে প্রধানমন্ত্রী কাজ করছেন : হুইপ দুলু

» শেখের বেটির জন্য বাংলাদেশের মাটি হারাম, ফাঁসির দড়ি রেডি: মাহমুদা মিতু

» নুসরাতের বাড়িতে হামলায় আওয়ামী সন্ত্রাসীরা ছাড় পাবে না, ইনশাআল্লাহ : রাশেদ খাঁন

» ডেইরি খাতে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

» পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

» আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ডেইরি খাতে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, গ্রামীণ মানুষের জীবনজীবিকা ও পুষ্টি নিরাপত্তায় ডেইরি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে দেশে বছরে প্রায় ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ উৎপাদিত হচ্ছে। বিপরীতে জাতীয় চাহিদা ১৬২ দশমিক ৭৯ লাখ মেট্রিক টন। এ ঘাটতি পূরণে শুধু উৎপাদন বাড়ালেই হবে না, উৎপাদনশীলতা বৃদ্ধি, দক্ষ সম্পদ ব্যবস্থাপনা, বাজারব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশবান্ধব খামার পরিচালনায় গুরুত্ব দিতে হবে।

সুলতান সালাউদ্দিন টুকু  বলেন, দেশে প্রায় ১৫ লাখ ক্ষুদ্র খামারি পরিবার দুগ্ধ খামারের মাধ্যমে নিয়মিত আয় করছে। বিশেষ খামার ব্যবস্থাপনায় গ্রামীণ নারীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অন্যদিকে তরুণেরা পশুখাদ্য উৎপাদন, কৃত্রিম প্রজনন, দুধ সংগ্রহ ও কৃষি-বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি করছেন। এসব খামারি, নারী ও তরুণ উদ্যোক্তাদের উন্নত প্রযুক্তি, প্রশিক্ষণ, অর্থায়ন এবং বাজারসুবিধা নিশ্চিত করতে হবে।

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, পশুখাদ্যের উচ্চমূল্য, কম উৎপাদনশীলতা, অপর্যাপ্ত কোল্ড-চেইন এবং বর্জ্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতা ডেইরি খাতের অন্যতম চ্যালেঞ্জ। তবে গোবর থেকে বায়োগ্যাস ও জৈব সার উৎপাদন, সুষম খাদ্য, বিজ্ঞানসম্মত প্রজনন এবং উন্নত খামার ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি পরিবেশদূষণ কমানো সম্ভব।

সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, সরকার টেকসই ডেইরি উন্নয়নে সহায়ক নীতিগত পরিবেশ তৈরিতে কাজ করছে। বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩ কার্যকর করা, দুধের মান ও নিরাপত্তা নিশ্চিত করা এবং ভেজাল প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া এ উদ্যোগের অংশ।

প্রতিমন্ত্রী উন্নয়ন সহযোগী ও গবেষণা প্রতিষ্ঠানগুলোকে প্রাণিসম্পদ অধিদপ্তর এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর ও খামারিদের দক্ষতা উন্নয়নে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোকে দুধ সংগ্রহ নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ক্ষুদ্র খামারিদের সঙ্গে অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজামান খান এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক।

এছাড়া অনুষ্ঠানে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) সেলিম রেজা হাসানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, গবেষক ও দুগ্ধশিল্পের সংশ্লিষ্টরা উপস্থিত ছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com