জামালপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। মঙ্গলবার দুপুরে শহরের শেখেরভিটা এলাকায় আঞ্চলিক পার্সপোর্ট অফিসে এই অভিযান চালানো হয়।

জামালপুর দুদকের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন জামালপুর পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেছে। অভিযানের অংশ হিসেবে প্রথমে সেবা গ্রহীতা হিসেবে সাদা পোশাকে পাসপোর্ট অফিসের সামনে থাকা কম্পিউটারের দোকানগুলোতে খোঁজ নেয়া হয় এবং তারা জানায়, এসব কম্পিউটার দোকানের মাধ্যমে আবেদন করলে দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট করে দেয়া হয়। এক্ষেত্রে আবেদনে সুনির্দিষ্ট কিছু চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে এবং বিশেষ চিহ্ন ব্যবহার করা আবেদনকারীদের বিশেষ সুবিধা দেয়া হয়, কিন্তু যারা কোন মাধ্যম ছাড়াই সরাসরি পাসপোর্টের আবেদন করে তারা বিভিন্ন ভোগান্তির শিকার হয়। পরবর্তীতে জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রিয়াদ রায়হান আবিদের সহযোগিতা নিয়ে পাসপোর্ট অফিসে অভিযান চালানো হয়।

এ সময় অভিযান চালিয়ে পাসপোর্টের বিভিন্ন আবেদনে বিশেষ প্রতীকি চিহ্নের প্রমাণ পাওয়া যায়, তবে অভিযানের খবর পেয়ে অপরাধীরা আগেই পালিয়ে যায়, যে কারনে অভিযান চলাকালে হাতেনাতে কাউকে আটক করা যায়নি, একজনকে পাওয়া গেলেও তাকে সর্তক করে ছেড়ে দেয়া হয়েছে। তবে অভিযান চলাকালে আবেদনে বিশেষ চিহ্ন বিষয়ে পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারিদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা সুনির্দিষ্ট কোন জবাব দিতে পারেনি। অভিযানে প্রাপ্ত প্রতিবেদন যাচাই-বাছাই করে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে, তারা পরবর্তী নির্দেশনা দিলে সেই অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে। দুদকের অভিযান চলাকালে জামালপুর দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলাম, আতিউর রহমানসহ দুুদকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রিয়াদ রায়হান আবিদ জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তিনি এই অফিসে যোগদান করেছেন, তবে ইতিপূর্বে আব্দুল কাদির নামে এক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে দুদক এই অভিযান পরিচালনা করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া আওয়ামী লীগ নেতা গ্রেফতার

» সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির

» সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব: জাতিসংঘে উচ্চপর্যায়ের বৈঠক

» জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান

» খলিলুর রহমা‌নের সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

» সাক্ষাৎ পেতে ভীর, হোটেলের সামনে জটলা না করতে নেতাকর্মীদের নির্দেশনা প্রধানমন্ত্রীর

» স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন লুইস বেননের সঙ্গে সাক্ষাৎ

» ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে

» সৎ ও সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতির

» ‘নতুন হাওয়া ভবনের ম্যানেজার মীর শাহে আলম’, দাবি সারজিসের

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামালপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। মঙ্গলবার দুপুরে শহরের শেখেরভিটা এলাকায় আঞ্চলিক পার্সপোর্ট অফিসে এই অভিযান চালানো হয়।

জামালপুর দুদকের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন জামালপুর পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেছে। অভিযানের অংশ হিসেবে প্রথমে সেবা গ্রহীতা হিসেবে সাদা পোশাকে পাসপোর্ট অফিসের সামনে থাকা কম্পিউটারের দোকানগুলোতে খোঁজ নেয়া হয় এবং তারা জানায়, এসব কম্পিউটার দোকানের মাধ্যমে আবেদন করলে দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট করে দেয়া হয়। এক্ষেত্রে আবেদনে সুনির্দিষ্ট কিছু চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে এবং বিশেষ চিহ্ন ব্যবহার করা আবেদনকারীদের বিশেষ সুবিধা দেয়া হয়, কিন্তু যারা কোন মাধ্যম ছাড়াই সরাসরি পাসপোর্টের আবেদন করে তারা বিভিন্ন ভোগান্তির শিকার হয়। পরবর্তীতে জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রিয়াদ রায়হান আবিদের সহযোগিতা নিয়ে পাসপোর্ট অফিসে অভিযান চালানো হয়।

এ সময় অভিযান চালিয়ে পাসপোর্টের বিভিন্ন আবেদনে বিশেষ প্রতীকি চিহ্নের প্রমাণ পাওয়া যায়, তবে অভিযানের খবর পেয়ে অপরাধীরা আগেই পালিয়ে যায়, যে কারনে অভিযান চলাকালে হাতেনাতে কাউকে আটক করা যায়নি, একজনকে পাওয়া গেলেও তাকে সর্তক করে ছেড়ে দেয়া হয়েছে। তবে অভিযান চলাকালে আবেদনে বিশেষ চিহ্ন বিষয়ে পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারিদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা সুনির্দিষ্ট কোন জবাব দিতে পারেনি। অভিযানে প্রাপ্ত প্রতিবেদন যাচাই-বাছাই করে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে, তারা পরবর্তী নির্দেশনা দিলে সেই অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে। দুদকের অভিযান চলাকালে জামালপুর দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলাম, আতিউর রহমানসহ দুুদকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রিয়াদ রায়হান আবিদ জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তিনি এই অফিসে যোগদান করেছেন, তবে ইতিপূর্বে আব্দুল কাদির নামে এক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে দুদক এই অভিযান পরিচালনা করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com