আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে উদ্দেশ্য করে সমাজকল্যাণ মন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আওয়ামীলীগকে উদ্দেশ্য করে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, আপনাদের দ্বারাই আগুন সন্ত্রাস সম্ভব। হোটেল সেরাটনের সামনে আপনারা যে সন্ত্রাসী করেছেন, তা বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না। হোটেল সেরাটনের সামনে আপনারা পাখির মতো গুলি করে মানুষ মেরেছেন। আপনারা এমন কোন কাজ করবেন না যে বাংলাদেশে আপনাদের রাজনীতি করাই বন্ধ করে দেয় জনগণ।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি নজরুল ইসলাম মিলনায়তনে বিকাল তিনটায় ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন অব বাংলাদেশের (ডি-ম্যাব) এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেন, জনগণের স্বাস্থ্য নিশ্চিত করতে প্রধানমন্তড়ীসহ বর্তমান সরকারের অগ্রাধিকার। স্বাস্থ্যখাতের সাথে জড়িত সকল মানুষের মধ্যে মানসিক উদ্দীপনা সৃষ্টি করতে না পারলে আমরা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সম্ভব হবে না। এই সরকার জনগণের সুস্বাস্থ্য ও স্বাভাবিক জীবন-যাপন দেওয়া সরকারের অঙ্গীকার। এই অঙ্গীকার পূরণ করতে হলে আপনাদের সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন। আপনাদের যে নিয়োগ বিধি ও দশম গ্রেডের মধ্যে যে সমস্যা, তা দূর করার চেষ্টা করব। আমাদের প্রধানমন্ত্রী কোন বৈষম্য পছন্দ করেন না। তাই আপনাদের যোগ্য চাওয়া আমরা পূরণ করব। বিভিন্ন গ্রেডে ও বিভিন্ন পদে এক লক্ষ স্বাস্থ্যকর্মী এই বছরের মধ্যে নিয়োগ হবে ইনশাআল্লাহ।

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের সকল উপজেলায় ১৫১ শয্যা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স তৈরি করা হবে। এই দেশের সাধারণ মানুষ চিকিৎসার জন্য অনেক অর্থ ব্যয় করে। আপনাদের দাবি মেডিকেল এসিস্টেন্ট স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া আপনাদের যৌক্তিক দাবি। প্রাইভেট সেক্টরেও কিন্তু প্রচুর জনবল নিয়োগ দেওয়ার সুযোগ রয়েছে। আপনাদের সত্যিকারার্থে ঐক্যবদ্ধতা সত্যি অসাধারণ। আপনারা কিছুদিন যাবত ফলো করছেন হাম এবার আমাদেরকে ছেড়ে যাচ্ছে না। আপনারা জনগণের সবচেয়ে কাছের স্বাস্থ্যকর্মী। হামসহ এইসব রোগের বিষয়ে আপনারা জনগণকে সচেতন করে তুলবেন বলে বিশ্বাস করি।

টাঙ্গাইল ১ আসনের এমপি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন : এক বছর আগে ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ম্যাব) প্রতিষ্ঠা হয়েছিল। এক বছর পূর্তি উপলক্ষে আজকের এই আলোচনা সভায় একটা বিষয় বলতে চাই, এই দেশের গরীব অসহায় মানুষেরা বড় ডাক্তারদের কাছে পৌঁছাতে না পারলে আপনাদের কাছে যায় চিকিৎসা নিতে। প্রধান অতিথির কাছে আমার দাবি, যেসব পদে ফ্যাসিস্টরা বসে আছে এবং যেসব পদ খালি আছে সেসব জায়গায় দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দেওয়ার।

ডি-ম্যাবের আহ্বায়ক মো. শহিদুল্লা সিদ্দিকীর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. হামিদুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম এমপি, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা.নাজমুল হোসেন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খাঁটি মানুষের ভালবাসা

» বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করতে চায় রাশিয়া

» ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

» প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক

» শাহবাজ শরিফের সঙ্গে তারেক রহমানের বৈঠক বৃহস্পতিবার

» প্রথমবার পাসপোর্ট হারালে নেই জরিমানা, দ্বিতীয়বার থেকে ১০ হাজার টাকা

» তরুণ প্রজন্ম ও প্রযুক্তি কাজে লাগিয়ে ইতিবাচক পৃথিবী গড়ার আহ্বান: জাতিসংঘে ড. ইউনূস

» ট্রেনে অগ্নিসংযোগ নিয়ে রিজভীর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের

» নাসীরউদ্দীন পাটোয়ারীর বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এনসিপির

» আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে উদ্দেশ্য করে সমাজকল্যাণ মন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে উদ্দেশ্য করে সমাজকল্যাণ মন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আওয়ামীলীগকে উদ্দেশ্য করে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, আপনাদের দ্বারাই আগুন সন্ত্রাস সম্ভব। হোটেল সেরাটনের সামনে আপনারা যে সন্ত্রাসী করেছেন, তা বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না। হোটেল সেরাটনের সামনে আপনারা পাখির মতো গুলি করে মানুষ মেরেছেন। আপনারা এমন কোন কাজ করবেন না যে বাংলাদেশে আপনাদের রাজনীতি করাই বন্ধ করে দেয় জনগণ।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি নজরুল ইসলাম মিলনায়তনে বিকাল তিনটায় ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন অব বাংলাদেশের (ডি-ম্যাব) এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেন, জনগণের স্বাস্থ্য নিশ্চিত করতে প্রধানমন্তড়ীসহ বর্তমান সরকারের অগ্রাধিকার। স্বাস্থ্যখাতের সাথে জড়িত সকল মানুষের মধ্যে মানসিক উদ্দীপনা সৃষ্টি করতে না পারলে আমরা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সম্ভব হবে না। এই সরকার জনগণের সুস্বাস্থ্য ও স্বাভাবিক জীবন-যাপন দেওয়া সরকারের অঙ্গীকার। এই অঙ্গীকার পূরণ করতে হলে আপনাদের সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন। আপনাদের যে নিয়োগ বিধি ও দশম গ্রেডের মধ্যে যে সমস্যা, তা দূর করার চেষ্টা করব। আমাদের প্রধানমন্ত্রী কোন বৈষম্য পছন্দ করেন না। তাই আপনাদের যোগ্য চাওয়া আমরা পূরণ করব। বিভিন্ন গ্রেডে ও বিভিন্ন পদে এক লক্ষ স্বাস্থ্যকর্মী এই বছরের মধ্যে নিয়োগ হবে ইনশাআল্লাহ।

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের সকল উপজেলায় ১৫১ শয্যা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স তৈরি করা হবে। এই দেশের সাধারণ মানুষ চিকিৎসার জন্য অনেক অর্থ ব্যয় করে। আপনাদের দাবি মেডিকেল এসিস্টেন্ট স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া আপনাদের যৌক্তিক দাবি। প্রাইভেট সেক্টরেও কিন্তু প্রচুর জনবল নিয়োগ দেওয়ার সুযোগ রয়েছে। আপনাদের সত্যিকারার্থে ঐক্যবদ্ধতা সত্যি অসাধারণ। আপনারা কিছুদিন যাবত ফলো করছেন হাম এবার আমাদেরকে ছেড়ে যাচ্ছে না। আপনারা জনগণের সবচেয়ে কাছের স্বাস্থ্যকর্মী। হামসহ এইসব রোগের বিষয়ে আপনারা জনগণকে সচেতন করে তুলবেন বলে বিশ্বাস করি।

টাঙ্গাইল ১ আসনের এমপি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন : এক বছর আগে ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ম্যাব) প্রতিষ্ঠা হয়েছিল। এক বছর পূর্তি উপলক্ষে আজকের এই আলোচনা সভায় একটা বিষয় বলতে চাই, এই দেশের গরীব অসহায় মানুষেরা বড় ডাক্তারদের কাছে পৌঁছাতে না পারলে আপনাদের কাছে যায় চিকিৎসা নিতে। প্রধান অতিথির কাছে আমার দাবি, যেসব পদে ফ্যাসিস্টরা বসে আছে এবং যেসব পদ খালি আছে সেসব জায়গায় দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দেওয়ার।

ডি-ম্যাবের আহ্বায়ক মো. শহিদুল্লা সিদ্দিকীর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. হামিদুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম এমপি, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা.নাজমুল হোসেন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com