রোনালদোর বিয়ের খবরে গির্জার সামনে শত শত মানুষ, গিয়ে দেখলেন অন্য কাণ্ড

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ের গুঞ্জনে পর্তুগালের মাদেইরার একটি ক্যাথেড্রালের সামনে জড়ো হয়েছিলেন শত শত মানুষ। ক্যামেরা ও মুঠোফোন হাতে তাঁদের অপেক্ষা ছিল প্রিয় তারকার বিয়ের মুহূর্ত দেখার। তবে শেষ পর্যন্ত সেখানে রোনালদো-জর্জিনার বদলে দেখা গেল অন্য এক বর-কনেকে।

স্থানীয় সময় শনিবার বিকেলে মাদেইরার ফুনশাল ক্যাথেড্রালের সামনে ভিড় করেন কৌতূহলী মানুষ। ইউরোপের কয়েকটি সংবাদমাধ্যমে রোনালদো ও জর্জিনার বিয়ের তারিখ ও স্থান নিয়ে খবর প্রকাশের পরই সেখানে এই ভিড় তৈরি হয়।

তবে শেষ পর্যন্ত অপেক্ষার অবসান হয় অন্যভাবে। ওই দিন ক্যাথেড্রালে বিয়ে করেন নিকোল ও ফাবিও নামের এক দম্পতি। নিকোল ক্যাথেড্রালে প্রবেশের সময় রাস্তার দুই পাশে শত শত মানুষ ভিড় করে ছিলেন। কনেকে দেখার পরই তাঁদের ভুল ভাঙে।

পরে বিষয়টি নিশ্চিত করে ফুনশাল ক্যাথেড্রাল কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে নিকোল ও ফাবিওকে অভিনন্দন জানিয়ে দেওয়া এক পোস্টে তারা জানায়, রোনালদোকে ঘিরে তৈরি হওয়া গুঞ্জনের কারণে ক্যাথেড্রালের বাইরে অনেক সাংবাদিক ও পর্যটকের ভিড় হয়েছিল।

আরেকটি পোস্টে ক্যাথেড্রাল কর্তৃপক্ষ জানায়, এমন পরিস্থিতি তারা আগে কখনো দেখেনি। বিপুল মানুষের ভিড়ের কারণে নিকোলের জন্য ক্যাথেড্রালে প্রবেশ করাও কঠিন হয়ে পড়েছিল।

কীভাবে ছড়াল বিয়ের গুঞ্জন

রোনালদো ও জর্জিনার বিয়ের গুঞ্জনের সূত্র হিসেবে সামনে আসে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানের একটি প্রতিবেদন। সেখানে দাবি করা হয়েছিল, শনিবার মাদেইরায় রোনালদো ও জর্জিনার বিয়ে হবে।

প্রতিবেদনে বিয়ের তারিখ ও স্থান ছাড়াও অনুষ্ঠানের সময়, ফুনশালের স্যাভয় প্যালেসে আয়োজন এবং সম্ভাব্য অতিথিদের তালিকা নিয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছিল। পরে আরও কিছু গণমাধ্যমেও একই ধরনের খবর প্রকাশিত হয়।

তবে শেষ পর্যন্ত রোনালদো ও জর্জিনার বিয়ের কোনো অনুষ্ঠান হয়নি।

রোনালদোর পরিবারের পক্ষ থেকেও গুঞ্জনটি উড়িয়ে দেওয়া হয়। তাঁর বোন এলমা আভেইরো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তোলেন, রোনালদো নিজেই যখন বিয়ের ঘোষণা দেননি, তখন কেন ধরে নেওয়া হচ্ছে যে তিনি বিয়ে করতে যাচ্ছেন।

রোনালদো নিজেও বিষয়টি নিয়ে মজা করেছেন। মাদেইরার একটি সংবাদমাধ্যমের ইনস্টাগ্রামে ক্যাথেড্রালের বাইরে মানুষের ভিড়ের ছবি দেখে হাসির ইমোজি দেন আল নাসর তারকা।

জর্জিনাও সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ছবি পোস্ট করেন, যেখানে তাঁকে সাধারণ পোশাকে দেখা যায়। এতেও বোঝা যায়, সেদিন তাঁদের বিয়ের কোনো আয়োজন ছিল না।

তবে রোনালদো ও জর্জিনার বিয়ের পরিকল্পনা রয়েছে। গত বছরের আগস্টে তাঁদের বাগ্‌দান হয়। কিন্তু কবে বিয়ে করবেন, তা এখনো জানাননি তাঁরা।

রোনালদোর বিয়ের গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি না হলেও এর কারণে নিকোল ও ফাবিওর বিয়েটি হয়ে ওঠে ব্যতিক্রমী। তাঁদের বিয়েতে অতিথিদের সঙ্গে যোগ হয়েছিল রোনালদোর বিয়ে দেখতে আসা শত শত অপরিচিত মানুষ।

এক অতিথি স্থানীয় সংবাদমাধ্যম দিয়ারিও দে নতিসিয়াস দা মাদেইরাকে মজা করে বলেন, ‘আমাদের তো মনে হচ্ছে আমরা তারকা হয়ে গেছি।’সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

» ইসলামপুরে উপজেলা ও পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদকের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

» বছরের প্রথম নয় মাসে ব্র্যাক ব্যাংকে ২.৫ বিলিয়ন মার্কিন ডলারের প্রবাসী রেমিট্যান্স

» জামালপুরে প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগ বঞ্চিত ৫১ জন আমরণ অনশনে

» ইসলামপুরে আগুনে পুড়ে পাঁচ দোকান ভস্মিভূত,২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি

» ভয়েস কলে আনলিমিটেড ইন্টারনেট দেবে বাংলালিংক

» হাতীবান্ধায় আনসার-ভিডিপির উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক বৃক্ষরোপণ

» আদাবরে পুলিশের গুলিতে দুজন আহত, ধারালো অস্ত্রসহ ৪জন গ্রেফতার

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯২ , মামলা ২৯টি

» হবিগঞ্জ-মৌলভীবাজার সড়কে সংকট কাটছে না, সর্বাত্মক ধর্মঘটের ডাক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রোনালদোর বিয়ের খবরে গির্জার সামনে শত শত মানুষ, গিয়ে দেখলেন অন্য কাণ্ড

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ের গুঞ্জনে পর্তুগালের মাদেইরার একটি ক্যাথেড্রালের সামনে জড়ো হয়েছিলেন শত শত মানুষ। ক্যামেরা ও মুঠোফোন হাতে তাঁদের অপেক্ষা ছিল প্রিয় তারকার বিয়ের মুহূর্ত দেখার। তবে শেষ পর্যন্ত সেখানে রোনালদো-জর্জিনার বদলে দেখা গেল অন্য এক বর-কনেকে।

স্থানীয় সময় শনিবার বিকেলে মাদেইরার ফুনশাল ক্যাথেড্রালের সামনে ভিড় করেন কৌতূহলী মানুষ। ইউরোপের কয়েকটি সংবাদমাধ্যমে রোনালদো ও জর্জিনার বিয়ের তারিখ ও স্থান নিয়ে খবর প্রকাশের পরই সেখানে এই ভিড় তৈরি হয়।

তবে শেষ পর্যন্ত অপেক্ষার অবসান হয় অন্যভাবে। ওই দিন ক্যাথেড্রালে বিয়ে করেন নিকোল ও ফাবিও নামের এক দম্পতি। নিকোল ক্যাথেড্রালে প্রবেশের সময় রাস্তার দুই পাশে শত শত মানুষ ভিড় করে ছিলেন। কনেকে দেখার পরই তাঁদের ভুল ভাঙে।

পরে বিষয়টি নিশ্চিত করে ফুনশাল ক্যাথেড্রাল কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে নিকোল ও ফাবিওকে অভিনন্দন জানিয়ে দেওয়া এক পোস্টে তারা জানায়, রোনালদোকে ঘিরে তৈরি হওয়া গুঞ্জনের কারণে ক্যাথেড্রালের বাইরে অনেক সাংবাদিক ও পর্যটকের ভিড় হয়েছিল।

আরেকটি পোস্টে ক্যাথেড্রাল কর্তৃপক্ষ জানায়, এমন পরিস্থিতি তারা আগে কখনো দেখেনি। বিপুল মানুষের ভিড়ের কারণে নিকোলের জন্য ক্যাথেড্রালে প্রবেশ করাও কঠিন হয়ে পড়েছিল।

কীভাবে ছড়াল বিয়ের গুঞ্জন

রোনালদো ও জর্জিনার বিয়ের গুঞ্জনের সূত্র হিসেবে সামনে আসে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানের একটি প্রতিবেদন। সেখানে দাবি করা হয়েছিল, শনিবার মাদেইরায় রোনালদো ও জর্জিনার বিয়ে হবে।

প্রতিবেদনে বিয়ের তারিখ ও স্থান ছাড়াও অনুষ্ঠানের সময়, ফুনশালের স্যাভয় প্যালেসে আয়োজন এবং সম্ভাব্য অতিথিদের তালিকা নিয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছিল। পরে আরও কিছু গণমাধ্যমেও একই ধরনের খবর প্রকাশিত হয়।

তবে শেষ পর্যন্ত রোনালদো ও জর্জিনার বিয়ের কোনো অনুষ্ঠান হয়নি।

রোনালদোর পরিবারের পক্ষ থেকেও গুঞ্জনটি উড়িয়ে দেওয়া হয়। তাঁর বোন এলমা আভেইরো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তোলেন, রোনালদো নিজেই যখন বিয়ের ঘোষণা দেননি, তখন কেন ধরে নেওয়া হচ্ছে যে তিনি বিয়ে করতে যাচ্ছেন।

রোনালদো নিজেও বিষয়টি নিয়ে মজা করেছেন। মাদেইরার একটি সংবাদমাধ্যমের ইনস্টাগ্রামে ক্যাথেড্রালের বাইরে মানুষের ভিড়ের ছবি দেখে হাসির ইমোজি দেন আল নাসর তারকা।

জর্জিনাও সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ছবি পোস্ট করেন, যেখানে তাঁকে সাধারণ পোশাকে দেখা যায়। এতেও বোঝা যায়, সেদিন তাঁদের বিয়ের কোনো আয়োজন ছিল না।

তবে রোনালদো ও জর্জিনার বিয়ের পরিকল্পনা রয়েছে। গত বছরের আগস্টে তাঁদের বাগ্‌দান হয়। কিন্তু কবে বিয়ে করবেন, তা এখনো জানাননি তাঁরা।

রোনালদোর বিয়ের গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি না হলেও এর কারণে নিকোল ও ফাবিওর বিয়েটি হয়ে ওঠে ব্যতিক্রমী। তাঁদের বিয়েতে অতিথিদের সঙ্গে যোগ হয়েছিল রোনালদোর বিয়ে দেখতে আসা শত শত অপরিচিত মানুষ।

এক অতিথি স্থানীয় সংবাদমাধ্যম দিয়ারিও দে নতিসিয়াস দা মাদেইরাকে মজা করে বলেন, ‘আমাদের তো মনে হচ্ছে আমরা তারকা হয়ে গেছি।’সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com