ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কটের আহ্বান, ১৬০ আইরিশ ক্রীড়াবিদের

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :ইসরায়েলের বিপক্ষে আসন্ন উয়েফা নেশনস লিগের দুই ম্যাচ বয়কটের আহ্বান জানিয়েছেন আয়ারল্যান্ডের ১৬০-এর বেশি ক্রীড়াবিদ। ‘আইরিশ স্পোর্ট ফর প্যালেস্টাইন’ গ্রুপের উদ্যোগে প্রকাশিত এক খোলা চিঠিতে আয়ারল্যান্ড জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের ম্যাচ দুটি না খেলার আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে ক্রীড়াবিদরা ম্যাচ বয়কটকে খেলাধুলার মাধ্যমে নিজেদের অবস্থান জানানোর একটি সুযোগ হিসেবে উল্লেখ করেছেন। অলিম্পিয়ান সিয়ারা ম্যাজিন, সাবেক ফুটবলার লুইস কুইন, সাবেক রাগবি খেলোয়াড় টনি ওয়ার্ড এবং বক্সার টাইরন ম্যাককেনা ও এরিক ডোনোভানসহ বিভিন্ন খেলার ক্রীড়াবিদ এতে স্বাক্ষর করেছেন।

নেশনস লিগে ২৭ সেপ্টেম্বর ইসরায়েলের বিপক্ষে আয়ারল্যান্ডের প্রথম ম্যাচটি হওয়ার কথা হাঙ্গেরির দেব্রেসেনে। ফিরতি ম্যাচটি ৪ অক্টোবর সার্বিয়ার বাক্কা তোপোলায়। নিরাপত্তাজনিত কারণে দুই ম্যাচই নিরপেক্ষ ভেন্যুতে এবং দর্শকশূন্য মাঠে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

এর আগে আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএআই) উয়েফার কাছে ইসরায়েলের সঙ্গে প্রতিযোগিতার ড্রয়ে একই গ্রুপে না রাখার অনুরোধ করেছিল। তবে উয়েফা জানিয়েছে, এ ধরনের অনুরোধ নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় কেস-বাই-কেস ভিত্তিতে দেখা হয় এবং আয়ারল্যান্ড ও ইসরায়েলকে আলাদা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এফএআই শেষ পর্যন্ত ম্যাচ দুটি খেলার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটির পক্ষ থেকে সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আয়ারল্যান্ডের কোচ হেইমির হালগ্রিমসনও ম্যাচ দুটি নিয়ে খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ম্যাচগুলো ঘিরে দলের মধ্যে অস্বস্তি রয়েছে।

সূত্র: জেরুজালেম পোস্ট

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জুয়েলারি ব্যবসায়ীকে গুলি, স্বর্ণালংকার ছিনতাই

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪ , মামলা ৪৭ টিটি

» ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

» হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান

» ক্যাটরিনার পাশে সালমান, নতুন আলোচনায় অভিনেতা

» ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কটের আহ্বান, ১৬০ আইরিশ ক্রীড়াবিদের

» যুগোপযোগী হচ্ছে নৌযান চার্টার নীতিমালা, বাড়বে রাজস্ব সুরক্ষিত হবে রাষ্ট্রীয় সম্পদ

» শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ

» আজ মঙ্গলবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বাংলাদেশের স্বার্থ ও মর্যাদা আরও সুদৃঢ় করবে: রাষ্ট্রদূত ও সাংবাদিক মুশফিকুল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কটের আহ্বান, ১৬০ আইরিশ ক্রীড়াবিদের

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :ইসরায়েলের বিপক্ষে আসন্ন উয়েফা নেশনস লিগের দুই ম্যাচ বয়কটের আহ্বান জানিয়েছেন আয়ারল্যান্ডের ১৬০-এর বেশি ক্রীড়াবিদ। ‘আইরিশ স্পোর্ট ফর প্যালেস্টাইন’ গ্রুপের উদ্যোগে প্রকাশিত এক খোলা চিঠিতে আয়ারল্যান্ড জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের ম্যাচ দুটি না খেলার আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে ক্রীড়াবিদরা ম্যাচ বয়কটকে খেলাধুলার মাধ্যমে নিজেদের অবস্থান জানানোর একটি সুযোগ হিসেবে উল্লেখ করেছেন। অলিম্পিয়ান সিয়ারা ম্যাজিন, সাবেক ফুটবলার লুইস কুইন, সাবেক রাগবি খেলোয়াড় টনি ওয়ার্ড এবং বক্সার টাইরন ম্যাককেনা ও এরিক ডোনোভানসহ বিভিন্ন খেলার ক্রীড়াবিদ এতে স্বাক্ষর করেছেন।

নেশনস লিগে ২৭ সেপ্টেম্বর ইসরায়েলের বিপক্ষে আয়ারল্যান্ডের প্রথম ম্যাচটি হওয়ার কথা হাঙ্গেরির দেব্রেসেনে। ফিরতি ম্যাচটি ৪ অক্টোবর সার্বিয়ার বাক্কা তোপোলায়। নিরাপত্তাজনিত কারণে দুই ম্যাচই নিরপেক্ষ ভেন্যুতে এবং দর্শকশূন্য মাঠে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

এর আগে আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএআই) উয়েফার কাছে ইসরায়েলের সঙ্গে প্রতিযোগিতার ড্রয়ে একই গ্রুপে না রাখার অনুরোধ করেছিল। তবে উয়েফা জানিয়েছে, এ ধরনের অনুরোধ নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় কেস-বাই-কেস ভিত্তিতে দেখা হয় এবং আয়ারল্যান্ড ও ইসরায়েলকে আলাদা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এফএআই শেষ পর্যন্ত ম্যাচ দুটি খেলার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটির পক্ষ থেকে সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আয়ারল্যান্ডের কোচ হেইমির হালগ্রিমসনও ম্যাচ দুটি নিয়ে খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ম্যাচগুলো ঘিরে দলের মধ্যে অস্বস্তি রয়েছে।

সূত্র: জেরুজালেম পোস্ট

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com