ক্যাটরিনার পাশে সালমান, নতুন আলোচনায় অভিনেতা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সন্তান জন্মের পর ক্যাটরিনা কাইফের ওজন বেড়ে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য ও ট্রলের শিকার হতে হয়েছে অভিনেত্রীকে। এবার সেই সমালোচনার বিরুদ্ধে কথা বলেছেন বলিউড অভিনেতা সালমান খান। তার মন্তব্য ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি।

‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভার’ পর্বে ক্যাটরিনার প্রসঙ্গ টেনে সালমান বলেন, সন্তান জন্মের পর ওজন বাড়া স্বাভাবিক বিষয়। গর্ভাবস্থার পর কোনো নারীর শারীরিক পরিবর্তন নিয়ে তাকে ট্রল করার কোনো কারণ নেই। ক্যাটরিনা যখন আবার সিনেমায় ফিরবেন, তখন নিজের মতো করে ফিট হয়ে ফিরবেন। আপাতত তার পরিবারের সঙ্গে সময় কাটানোই গুরুত্বপূর্ণ।

সালমানের এই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। জেন-জির জনপ্রিয় শব্দ ‘পুকি’ ব্যবহার করে অনেকেই অভিনেতার প্রশংসা করেন। কেউ কেউ তাকে ‘গ্রিন ফ্ল্যাগ’ হিসেবেও উল্লেখ করেন।

শুধু ক্যাটরিনার শারীরিক পরিবর্তন নিয়ে ট্রল নয়, তারকাদের নিয়ে অনলাইনে নানা ধরনের কটাক্ষ নিয়েও কথা বলেন সালমান। নিজের বয়স নিয়েও মন্তব্য করেন তিনি। ৬০ বছর বয়স প্রসঙ্গে অভিনেতা বলেন, সবসময় ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমার সময়ের মতো থাকা সম্ভব নয়।

একপর্যায়ে ট্রোলারদের উদ্দেশে ক্যামেরার সামনে নিজের শার্ট ও টুপি খুলে এবং মেকআপ মুছে নিজের স্বাভাবিক চেহারা দেখান সালমান। পাশাপাশি অভিনেত্রীদের শরীরের বিভিন্ন অংশের ‘অনুপযুক্ত’ ছবি তোলার জন্য পাপারাজ্জিদেরও সমালোচনা করেন তিনি।

সালমান ও ক্যাটরিনার সম্পর্ক নিয়েও একসময় বলিউডে ব্যাপক আলোচনা ছিল। পরে তাদের সম্পর্কের ইতি ঘটে। এরপর অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সম্পর্কে জড়ান ক্যাটরিনা। ২০২১ সালে বিয়ে করেন তারা। গত নভেম্বরে তারা প্রথম সন্তানের বাবা-মা হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জুয়েলারি ব্যবসায়ীকে গুলি, স্বর্ণালংকার ছিনতাই

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪ , মামলা ৪৭ টিটি

» ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

» হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান

» ক্যাটরিনার পাশে সালমান, নতুন আলোচনায় অভিনেতা

» ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কটের আহ্বান, ১৬০ আইরিশ ক্রীড়াবিদের

» যুগোপযোগী হচ্ছে নৌযান চার্টার নীতিমালা, বাড়বে রাজস্ব সুরক্ষিত হবে রাষ্ট্রীয় সম্পদ

» শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ

» আজ মঙ্গলবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বাংলাদেশের স্বার্থ ও মর্যাদা আরও সুদৃঢ় করবে: রাষ্ট্রদূত ও সাংবাদিক মুশফিকুল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ক্যাটরিনার পাশে সালমান, নতুন আলোচনায় অভিনেতা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সন্তান জন্মের পর ক্যাটরিনা কাইফের ওজন বেড়ে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য ও ট্রলের শিকার হতে হয়েছে অভিনেত্রীকে। এবার সেই সমালোচনার বিরুদ্ধে কথা বলেছেন বলিউড অভিনেতা সালমান খান। তার মন্তব্য ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি।

‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভার’ পর্বে ক্যাটরিনার প্রসঙ্গ টেনে সালমান বলেন, সন্তান জন্মের পর ওজন বাড়া স্বাভাবিক বিষয়। গর্ভাবস্থার পর কোনো নারীর শারীরিক পরিবর্তন নিয়ে তাকে ট্রল করার কোনো কারণ নেই। ক্যাটরিনা যখন আবার সিনেমায় ফিরবেন, তখন নিজের মতো করে ফিট হয়ে ফিরবেন। আপাতত তার পরিবারের সঙ্গে সময় কাটানোই গুরুত্বপূর্ণ।

সালমানের এই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। জেন-জির জনপ্রিয় শব্দ ‘পুকি’ ব্যবহার করে অনেকেই অভিনেতার প্রশংসা করেন। কেউ কেউ তাকে ‘গ্রিন ফ্ল্যাগ’ হিসেবেও উল্লেখ করেন।

শুধু ক্যাটরিনার শারীরিক পরিবর্তন নিয়ে ট্রল নয়, তারকাদের নিয়ে অনলাইনে নানা ধরনের কটাক্ষ নিয়েও কথা বলেন সালমান। নিজের বয়স নিয়েও মন্তব্য করেন তিনি। ৬০ বছর বয়স প্রসঙ্গে অভিনেতা বলেন, সবসময় ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমার সময়ের মতো থাকা সম্ভব নয়।

একপর্যায়ে ট্রোলারদের উদ্দেশে ক্যামেরার সামনে নিজের শার্ট ও টুপি খুলে এবং মেকআপ মুছে নিজের স্বাভাবিক চেহারা দেখান সালমান। পাশাপাশি অভিনেত্রীদের শরীরের বিভিন্ন অংশের ‘অনুপযুক্ত’ ছবি তোলার জন্য পাপারাজ্জিদেরও সমালোচনা করেন তিনি।

সালমান ও ক্যাটরিনার সম্পর্ক নিয়েও একসময় বলিউডে ব্যাপক আলোচনা ছিল। পরে তাদের সম্পর্কের ইতি ঘটে। এরপর অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সম্পর্কে জড়ান ক্যাটরিনা। ২০২১ সালে বিয়ে করেন তারা। গত নভেম্বরে তারা প্রথম সন্তানের বাবা-মা হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com