বহু বছর পর রাজের সঙ্গে মিমির ‘তাণ্ডব’, প্রতিক্রিয়া শুভশ্রীর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রায় ১২ বছর পর আবারও পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করতে যাচ্ছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার নতুন সিনেমা ‘তাণ্ডব’-এ অভিনয় করবেন তিনি। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির ঘোষণা দিয়েছেন মিমি।

‘তাণ্ডব’ লেখা ক্ল্যাপস্টিক হাতে একটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে শুধু লিখেছেন ‘#Tandav’। পোস্টটি প্রকাশের পর থেকেই নতুন সিনেমাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার সিনেমাটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মিমির পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করে মন্তব্যের ঘরে শুভশ্রী লিখেছেন, ‘সুপার হ্যাপি’।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘তাণ্ডব’-এ মিমিকে আবারও অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যেতে পারে। তবে সিনেমাটির গল্প ও চরিত্র নিয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’ ও ‘যোদ্ধা’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন মিমি। সবশেষ রাজের পরিচালনায় ‘কাটমুণ্ডু’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে। এরপর দীর্ঘ সময় এই নির্মাতার প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেননি অভিনেত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

» আমাদের লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে

» এ সরকার বিএনপির সরকার না, হাসিনার সরকার : অলি আহমেদ

» ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলে লং মার্চের গণজোয়ার বন্ধ করা সম্ভব নয় : নাহিদ ইসলাম

» হতাশ হয়ে মাথা গরম করবেন না : শফিকুর রহমান

» কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» দুর্বৃত্তদের গুলিতে উপজেলা শ্রমিক দলের নেতা গুরুতর আহত

» আবারও ভারতে ফিরছে আইপিএলের নিলাম

» পরমাণু অস্ত্র নিয়ে আইএইএ’র প্রস্তাব প্রত্যাখ্যান উত্তর কোরিয়ার

» রাজধানীর ২ শতাধিক চেকপোস্টে নিরাপত্তা জোরদার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বহু বছর পর রাজের সঙ্গে মিমির ‘তাণ্ডব’, প্রতিক্রিয়া শুভশ্রীর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রায় ১২ বছর পর আবারও পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করতে যাচ্ছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার নতুন সিনেমা ‘তাণ্ডব’-এ অভিনয় করবেন তিনি। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির ঘোষণা দিয়েছেন মিমি।

‘তাণ্ডব’ লেখা ক্ল্যাপস্টিক হাতে একটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে শুধু লিখেছেন ‘#Tandav’। পোস্টটি প্রকাশের পর থেকেই নতুন সিনেমাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার সিনেমাটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মিমির পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করে মন্তব্যের ঘরে শুভশ্রী লিখেছেন, ‘সুপার হ্যাপি’।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘তাণ্ডব’-এ মিমিকে আবারও অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যেতে পারে। তবে সিনেমাটির গল্প ও চরিত্র নিয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’ ও ‘যোদ্ধা’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন মিমি। সবশেষ রাজের পরিচালনায় ‘কাটমুণ্ডু’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে। এরপর দীর্ঘ সময় এই নির্মাতার প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেননি অভিনেত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com